বিবাহের মাসায়েল pdf – মুহাম্মদ ইকবাল কিলানী

বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ ইকবাল কিলানী লিখিত বই বিবাহের মাসায়েল pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

বিবাহের মাসায়েল pdf - মুহাম্মদ ইকবাল কিলানী

লেখক মুহাম্মদ ইকবাল কিলানী
ধরণ বিবাহ
ভাষা বাংলা
প্রকাশক মাকতাবা বায়তুস সালাম
প্রকাশকাল ২০০৯
পৃষ্ঠা ১৭৯
ফাইল সাইজ ৭ MB
ফাইল টাইপ PDF

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোড়া জোড়া করে আর অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক ঐ মহামানবের প্রতি যিনি বলেছেনঃ বিয়ে ঈমানের অর্ধাংশ। ইসলামে বিয়ে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিয়ের মাধ্যমে বর-কনের নবজীবন শুরু হয়, এর মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে কল্পনাতীত অন্তরঙ্গতা সৃষ্টি হয়, পরিবার ও বংশধারা বিস্তার লাভ করে; কিন্তু অনেকেই বিয়েকে একটি গতানুগতিক বিষয় হিসেবে দেখে থাকে।

বিবাহের মাসায়েল pdf – মুহাম্মদ ইকবাল কিলানী

আবার পৃথিবীর এ উন্নতীর যুগে এসে বিয়ের সাথে যোগ হয়েছে যৌতুকের টান পোড়ন, অথচ ইসলাম বিয়েকে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় রূপে চিহ্নিত করেছে এবং এক্ষেত্রে বর ও কনের বাছাই এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিভিন্ন নিয়ম নির্ধারণ করেছে। যা অবলম্বনে একটি সুন্দর পরিবার সৃষ্টি হতে পারে; কিন্তু বিয়ের সময়ে অনেকেই সেদিকে দৃষ্টিপাত করে না আবার যখন বিয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন তা পুর্নগঠনের জন্য অনেকেই মসজিদ মাদ্রাসার স্মরণাপন্ন হয়ে থাকে!

উর্দূভাষী সুলেখক জনাব ইকবাল কীলানী সাহেব তাঁর “নিকাহ কে মাসায়েল” নামক গ্রন্থে কোরআন ও সহীহ হাদীসের আলোকে বিয়ে সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। যা একজন মুসলমানের জন্য এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন এবং এক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বনের জন্য যথেষ্ট সহায়ক হবে। ইন্‌শাআল্লাহ।

এ গ্রন্থটির অনুবাদের দায়িত্ব আমি গোনাহগারের উপর অর্পিত হলে, আমার কাঁচা হাত হওয়া সত্ত্বেও তা অনুবাদে আমি আগ্রহী হই এ আশায় যে, এ গ্রন্থ পাঠে বাংলাভাষী মুসলমান বিয়ে সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে প্রচলিত রেওয়াজ থেকে নিজেদেরকে রক্ষা করতে চেষ্টা করবে, আর এ উসীলায় মহান আল্লাহ এ গোনাহগারের প্রতি সদয় হয়ে তাকে ক্ষমা করবেন।

বিবাহের মাসায়েল pdf

আরো বই ডাউনলোড করুন

দাজ্জাল কালো পতাকার চূড়ান্ত শত্রু pdf – আসেম ওমর

দাজ্জাল! মাসীহ দাজ্জালের কিসসা pdf – নাসির উদ্দিন আলবানী

তাওহীদের মূল নীতিমালা pdf – ড. বিলাল ফিলিপস

তাওহীদের মর্মকথা pdf – আব্দুর রহমান ইবনে নাসির আস সাদি

তাওহীদের-কালিমা pdf – শাইখ হারিস আন-নাযযারী (রহ.)