বিসমিল্লাহির রহমানির রহিম; ইবনে কাসীর রহঃ রচিত সীরাত গ্রন্থ কাসাসুল আম্বিয়া এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ইবনে কাসীর রহঃ |
| ধরন | নবীদের জীবনী |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | মুহাম্মদ এন্ড ব্রাদার্স |
| প্রকাশকাল | ২০১৪ |
| পৃষ্ঠা | ৮৮০ |
| ফাইল সাইজ | ৩৮ MB |
| ফাইল টাইপ |
এ সুন্দর বসুন্ধরায় যখন মানব জাতির আবির্ভাব ঘটে, তখন থেকে যুগের আবর্তন- বিবর্তনের সঙ্গে সঙ্গে মানবজাতির মধ্যে বিভিন্ন পথভ্রষ্টতার প্রাদুর্ভাব ঘটে। এমনকি তারা তাওহিদের পরিবর্তে শিরক তথা বিভিন্ন দেবদেবীর পূজা করতে শুরু করে। তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্যা নবী-রাসূল প্রেরণ করেছেন।
কাসাসুল আম্বিয়া pdf. Qasas ul Anbiya Bangla pdf – ইবনে কাসীর
এ মহামনীষীগণ পথহারা মানুষকে আল্লাহ তাআলার সঠিক পথে পরিচালনা করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। দীনের দুশমনেরা তাদের প্রতি সীমাহীন নির্যাতন চালিয়েছে। কোনো নবীকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। কিন্তু তাদের এ দৃঢ়তার মধ্যে কোনো দুর্বলতা দেখা দেয় নি। দীনের প্রচার-প্রসারের জন্য তাঁরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মেহনত চালিয়েছেন।
‘সহজ কাসাসুল আম্বিয়া পবিত্র কোরআন-হাদিস ও নির্ভরযোগ্য ঐতিহাসিকদের আলোচনা থেকে সংকলিত নবী-রাসূলগণের জীবনীতিহাস। যা ‘আল-কাউসার প্রকাশনীর সুন্দর অনুবাদ, সংকলন, সংগ্রহ, অভিজাত ক্ষুদ্রণ ও প্রকাশনার ধারাবাহিকতা রক্ষায় এক নব দিগন্তের উন্মোচন। এ গ্রন্থটি প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস ও ঐতিহাসিক আল্লামা ইবনে কাসীর কুরাইশী রহ. এর প্রসিদ্ধ গ্রন্থ ‘আল বিদায়া ওয়ান নিহায়া, মাওলানা হিফজুর রহমান রহ. রচিত ‘কাছাছুল কুরআন, মুফতি মুহাম্মদ শফী রহ. রচিত ‘সীরাতে খাতামুল আম্বিয়া-সহ অন্যান্য তথ্যনির্ভর কিতাব থেকে সংকলন করা হয়েছে।
.গ্রন্থটি সংকলন করেছেন মাওলানা সাদ আবদুল্লাহ মামুন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ সোহরাব হোসেনসহ অনেকে। কম্পোজে সহযোগিতা করেছেন মাওলানা শাহজালাল ও মুহাম্মদ যিকরুল্লাহ। অঙ্গসজ্জা মাওলানা মুহাম্মদ ইয়াসিন। প্রুফ রিডিং ও সম্পাদনা করেছেন হাফেয মাওলানা আইয়ুবুর রহমান ও মাওলানা ছায়াদুল্লাহ শিকদার।
আমাদের সার্বিক দুর্বলতার কারণে যদি কিভাবে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে মেহেরবানি করে জানালে কৃতজ্ঞ হবো। পরবর্তী মুদ্রণে তা শুদ্ধ করে নেবো, ইনশাআল্লাহ। আল্লাহ তা’আলা আমাদের মেহনতকে কবুল করুন। আমিন।
কাসাসুল আম্বিয়া pdf
আরো বই ডাউনলোড করুন
কালেমা তাইয়েবা pdf. Kalima Tayyiba pdf – আব্দুল্লাহিল কাফী আল কুরাইশি
তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল pdf – মাওলানা আসেম ওমর
কিয়ামতের আলামত pdf – Kiyamoter Alamot pdf