বিসমিল্লাহির রহমানির রহিম; আল্লামা কামাল উদ্দিন দামেরী লিখিত বই হায়াতুল হায়াওয়ান এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | কামাল উদ্দিন দামেরী |
| ধরন | প্রবন্ধ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | জাবালে নূর প্রকাশন |
| প্রকাশকাল | ২০০৯ |
| পৃষ্ঠা | ৬৩৮ |
| ফাইল সাইজ | ৫২ MB |
| ফাইল টাইপ |
জীব-জন্তু-প্রাণী মানব জাতির জন্য একটি নিত্যনৈমিত্বিক-জরুরী বস্তু। খাওয়াতে, চড়াতে, পালাতে, কৃষিতে, ঔষধীতে, সৌন্দর্য দর্শনে ইত্যাদি ইত্যাদি কাজে জীব-জন্তু মানুষের অত্যাবশ্যক। আবার কিছু প্রাণীতো এমনও আছে যাদের বসবাস সার্বক্ষণিক মানুষকে ঘিরেই। অনেক সময় মানুষ অতিষ্টও হয় বটে কিন্তু প্রাকৃতিকভাবে এসব প্রাণীর উপস্থিতি এক প্রকার রহমত স্বরূপই হয়ে থাকে। এক কথায় বলতে গেলে প্রাণী জগতের অস্তিত্ব ছাড়া মানুষের জীবন যাপন দুস্কর-অসম্ভব। বর্তমান বৈজ্ঞানিক যুগে প্রাণী নির্ভর অনেক কাজ এর বিকল্প বাস্তবে রূপ পাচ্ছে। কিন্তু এমন বহু আবশ্যিক দিক আছে যে গুলো প্রাণী ছাড়া আদৌ সম্ভব নয় এবং আগামীতেও হবে না।
হায়াতুল হায়াওয়ান pdf. Hayatul Hayawan pdf
যুগ যুগ ধরে মুসলিম-অমুসলিম বড় বড় মণীষীগণ প্রাণী জগত নিয়ে বহুবিদ গবেষণা চালিয়েছেন। যাদের গবেষণার ফলশ্রুতিতেই এ পর্যন্ত প্রাণী জগত থেকে মানুষের উপকৃত হওয়া। আল্লামা কামালুদ্দীন মুহাম্মদ দামিরী (রহঃ) প্রাণী জগত সম্পর্কে ভিন্ন ধারার একটি গবেষণা মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন। যে গবেষণা ছিল আপন সময়ের জন্য অনন্য। বর্তমান বিজ্ঞানের যুগে প্রাণী জগত সম্পর্কে আরো বহুবিদ গবেষণা চলছে এবং চলবে।
কিন্তু বেশ কিছু কারণে আল্লামা দামীরীর প্রাণী জগত সম্পর্কে গবেষণাটা বর্তমানেও অনন্য হয়ে রয়েছে। ইসলামী শরীয়তে কোন কোন প্রাণীর কি হুকুম, কোন প্রাণীকে কিভাবে কে স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কি হতে পারে এ ধরনের গবেষণালঙ্গ আরেকটি গ্রন্থ এখনও বের হয়নি। সে হিসেবে আল্লামা দায়ীরীর হায়াতুল হাওয়ান নামক কিতাবটি এখনও সেরা গ্রন্থ-তাতে কোন সন্দেহ নেই।
আমি কামিলের পরীক্ষার্থী থাকা কালীন কোন বিশেষ প্রয়োজনে কিতাবটি আমার ক্রয় করতে হয়েছে। কিতাবটির ভাষা ছিল উর্দু। উর্দুভাষায় আমি খুব একটা পাকা ছিলাম না। সে জন্য একিতাব থেকে উপকৃত হতে আমাকে বহু অভিধানের শরণাপন্ন হতে হয়েছে। অভিধান থেকে কোন শব্দ আমি বের করার পর সেগুলোকে পত্রস্ত করারও একটা ধারা আমার মধ্যে ছিল।
হায়াতুল হায়াওয়ান pdf
আরো বই ডাউনলোড করুন
আহকামুন নিসা pdf – Ahkamun Nisa pdf download
মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা) pdf download
প্রোডাক্টিভ মুসলিম pdf – Productive Muslim Bangla pdf
টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম pdf – Time management with Islam