হাদীসের পরিভাষা pdf – ড. মাহমুদ আত তাহহান

বিসমিল্লাহির রহমানির রহিম, ড. মাহমুদ আত তাহহান লিখিত বই হাদীসের পরিভাষা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

হাদীসের পরিভাষা pdf - ড. মাহমুদ আত তাহহান

লেখক ড. মাহমুদ আত তাহহান
ধরণ হাদিস সম্পর্কিত
ভাষা বাংলা
প্রকাশক ইসলামিক ফাউন্ডেশন
প্রকাশকাল ২০১০
পৃষ্ঠা ২২৫
ফাইল সাইজ ৭ MB
ফাইল টাইপ PDF

মহান আল্লাহর বাণী আল-কুরআন এবং মহানবী (সা)-এর কথা, কর্ম ও অনুমোদন তথা সুন্নাহই হচ্ছে মুসলিম জীবনের চলার পাথেয়। জীবনের চলার পথে একজন মুসলমান তাই যে কোন সমস্যার সমাধান সন্ধান করেন পবিত্র কুরআন এবং মহান রাসূলের পথ-নির্দেশনার মাঝে। পবিত্র কুরআন হলো নীতি নির্ধারক, আর রাসূল (সা)-এর সুন্নাহ হলো এর সঠিক বাস্তবায়নের পন্থা। যে কাজ রাসূল (সা) যেভাবে করে দেখিয়েছেন, যেভাবে সাহাবা কিরাম (রা)-কে করতে নির্দেশ দিয়েছেন কিংবা সাহাবা কিরামের যে সমস্ত কাজকে তিনি মৌন অথবা সরব সম্মতিদান করেছেন, তারই নাম হলো সুন্নাহ-যা মুসলিম উন্মাহর জন্য অবশ্য পালনীয়।

হাদীসের পরিভাষা pdf – ড. মাহমুদ আত তাহহান

আল্লাহ্-রাসূলের প্রতি অবিশ্বাসী ও সুবিধাবাদী মানুষের কমতি ছিল না, কোন যুগেই। হিজরী দ্বিতীয় শতক থেকে জাল ও বানোয়াট হাদীসের অস্তিত্ব ধরা পড়ল। কেউ ইসলামের মহান শিক্ষাকে বিকৃত করার উদ্দেশ্যে, কেউবা নিজেকে জাহির করতে, এমনকি কিছু লোক নিজের পণ্য বিক্রির উদ্দেশ্যেও মহানবী (সা)-এর নামে জাল হাদীস রচনা করল।

হিজরী তৃতীয় ও চতুর্থ শতকে একদল নিবেদিতপ্রাণ হাদীস গবেষক মহানবী (সা)-এর সমস্ত হাদীসকে যাচাই-বাছাই করে বিশুদ্ধ হাদীসসমূহকে একত্র করার কাজ শুরু করেন এবং একইসঙ্গে হাদীসের শুদ্ধাশুদ্ধ যাচাই বাছাই করার জন্য কিছু নীতিমালা প্রস্তুত করলেন।

তাঁরা সাহাবা কিরাম (রা) থেকে শুরু করে নিজেদের সময়কাল পর্যন্ত প্রায় পাঁচ হাজার হাদীস বর্ণনাকারীর জীবন বৃত্তান্ত, তথা জন্ম-মৃত্যু, শিক্ষাকাল উসতাদগণের নাম, ছাত্রদের নাম, ব্যক্তিগত চরিত্র কার কেমন ছিল, কার স্মৃতিশক্তি কোন্ বয়সে কেমন ছিল ইত্যাদি সামগ্রিক বিবরণসহ এক বিশাল কর্ম সম্পাদন করেন। ‘আসমাউর রিজাল’ শীর্ষক এ ধরনের পুস্তক আজও সারা পৃথিবীর সব ধর্মাবলম্বীর কাছেই বিস্ময়কর। কেউই পারেনি মুসলমানদের এ বিশাল কর্মের অনুরূপ কোন কর্ম সম্পাদন করতে।

হাদীসের পরিভাষা pdf

আরো বই ডাউনলোড করুন

সুদ ও ইসলামী ব্যাংকিং pdf – মাওলানা ফজলুর রহমান আশরাফী

সুদ ও আধুনিক ব্যাংকিং pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

সালাতের-সময়সূচী pdf – মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

সালাতের মধ্যে হাত বাঁধার বিধান pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

সালাতের গুরুত্ব ও ফজিলত pdf – আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে ইবরাহীম