তাফসীরে উসমানী pdf. Tafsir Usmani pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, শাইখুল ইসলাম হযরত মাওলানা শাববীর আহমদ উসমানী রহঃ কর্তৃক রচিত তাফসীর গ্রন্থ তাফসীরে উসমানী এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

তাফসীরে উসমানী pdf download

তাফসীরে উসমানী pdf. Tafsir Usmani pdf

লেখক মাওলানা শাব্বীর আহমদ উসমানী
ধরন তাফসীর
ভাষা বাংলা
প্রকাশক আল কোরআন একাডেমী লন্ডন
প্রকাশকাল ১৯৯৬
খন্ড সংখ্যা
ফাইল সাইজ *
ফাইল টাইপ PDF

তাফসীরে ওসমানী ১ম খণ্ড

তাফসীরে ওসমানী ২য় খণ্ড

তাফসীর ওসমানী ৭ম খণ্ড

আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার দরবারে অসংখ্য শোকরগুযারী করছি, তিনি ‘আল কোরআন একাডেমী লন্ডন’-এর মতো একটি নগন্য প্রতিষ্ঠানকে এ যুগের দুটো সেরা কোরআনের তাফসীরকে বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশ করার সৌভাগ্য ধন্য করেছেন। গত বছরের শুরুর দিকে শহীদ সাইয়েদ কুতুব-এর কালজয়ী তাফসীর গ্রন্থ ‘ফী যিলালিল কোরআন’-এর বাংলা অনুবাদ ও প্রকাশনার কাজ হাতে নেয়ার পর এক বছর শেষ না হতেই– আমরা আপনাদের হাতে আমাদের দ্বিতীয় উপহার তাফসীরে ওসমানীর’ বাংলা তরজমা তুলে দিতে সক্ষম হলাম, এই অস্বভাবিক সাফল্যের জন্যে হাজার বার মালিকের দুয়ারে কৃতজ্ঞতার মাথা নোয়ালেও তার যথাযথ ‘হক’ আদায হবে না।

গ্রন্থটি প্রকাশ করতে গিয়ে প্রথমেই আমরা সমস্যায় পড়লাম, কোরআনের বাংলা তরজমা নিয়ে। মূল তাফসীরে শায়খুল হিন্দ মওলানা মাহমুদুল হাসান-এর যে তরজমা রয়েছে তার বাংলা রূপান্তর করতে গিয়ে দেখা গেলো তা’ কোরআনের ভাবকে আরো জটীল করে তুলছে। তাছাড়া শাব্দিক অনুবাদ উর্দু ভাষায় চালু থাকলেও বাংলা ভাষার ব্যবহার রীতি ও ভাষা বোঝানোর জন্যে এই পদ্ধতি এখন অনেকটা সেকেলে।

অবশেষে আল কোরআন একাডেমী লন্ডন’-এর সিদ্ধান্ত মোতাবেক আমরা কোরআনের ভিন্ন অনুবাদ ব্যবহার করলাম। এই অনুবাদের দায় দায়িত্ব সম্পূর্ণতঃ আমার নিজস্ব, আল্লাহ তুমি আমার ভুল-ত্রুটি ক্ষমা করো। এটা করতে গিয়ে আমরা পড়লাম আরেকটি সমস্যায়। মওলানা ওসমানী তার ওস্তাদ হযরত মাহমুদুল হাসান-এর তরজমাকে সামনে রেখে টিকা লিখেছেন, কিন্তু আমরা যখন কোরআনের ভিন্ন তরজমা ব্যবহার করেছি, তখন স্বাভাবিকভাবেই মাঝে মাঝে তরজমার সাথে টিকার কিছুটা অসংগতি দেখা দেয়। কারণ যে শব্দটির তিনি ব্যাখ্যা করেছেন, সেই শব্দটি আদৌ হয়তো আমাদের অনুদিত তরজমায় আসেনি।

আরো বই ডাউনলোড করুন

মিশকাতুল মাসাবীহ আরবী বাংলা pdf. Mishkatul Masabih Bangla

মারেফুল হাদিস pdf. Maariful hadith Bangla pdf

তাহাবী শরীফ বাংলা pdf. শরহে মাআনিল আছার বাংলা pdf

মুসনাদে আহমাদ pdf. Musnad Ahmad Bangla pdf

মুয়াত্তা ইমাম মুহাম্মদ pdf. Muwatta Imam Muhammad pdf