আদর্শ মানব মুহাম্মদ (সাঃ) pdf – এ কে এম নাজির আহমেদ

বিসমিল্লাহির রহমানির রহিম; এ কে এম নাজির আহমেদ লিখিত বই আদর্শ মানব মুহাম্মদ (সাঃ) pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

আদর্শ মানব মুহাম্মদ (সাঃ) pdf

লেখক এ কে এম নাজির আহমেদ
ধরণ মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনী
ভাষা বাংলা
প্রকাশক আহসান পাবলিকেশন
প্রকাশকাল ২০১৫
পৃষ্ঠা ৬৫
ফাইল সাইজ ২ MB
ফাইল টাইপ PDF

আদম (আ) থেকে শুরু করে বহু নবীর কর্মক্ষেত্র ছিলো আরব দেশ। কালক্রমে আরবের লোকেরা নবীদের শেখানো জীবন বিধান ভুলে যায়। তাদের আকীদা বিশ্বাসে ঢুকে পড়ে বিকৃতি। তারা আল্লাহকে সব চাইতে বড় খোদা বলে স্বীকার করতো। কিন্তু বাস্তব জীবনে তারা নিজেদের মনগড়া ছোটখাটো খোদাগুলোর পূজা উপাসনাই করতো। তারা বিশ্বাস করতো যে মানুষের জীবনে এই সব খোদারই প্রভাব বেশী।

তারা এইসব মনগড়া খোদার নামেই মানত ও কুরবানী করতো। এদের কাছেই নিজেদের বাসনা পূরণের জন্য মুনাজাত করতো। তারা বিশ্বাস করতো, এই সব ছোটখাটো খোদাকে সন্তুষ্ট করলেই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন। তারা ফিরিশতাদেরকে আল্লাহর কন্যা মনে করতো। জিনদেরকে আল্লাহর ক্ষমতা ইখতিয়ারের শরীক মনে করতো। যেই সব শক্তিকে তারা আল্লাহর শরীক মনে করতো সেই সবের মূর্তি বানিয়ে তারা পূজা করতো।

ঈমানী বিকৃতির সাথে সাথে পারস্পরিক ঝগড়া-বিবাদ আরবদের মধ্যে একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিলো। সুদী কারবার, লুটপাট, চুরি-ডাকাতি, নরহত্যা, জুয়াখেলা, নাচগান, মদপান, যিনা এবং এই জাতীয় বহু দুষ্কর্ম তাদেরকে প্রায় পশুতে পরিণত করেছিলো। তাদের বেহায়াপনা এতো চরমে উঠেছিলো যে নারী ও পুরুষ উলংগ হয়ে কাবার চারদিকে তাওয়াফ করতো। কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিতো। সেই সমাজে শ্রমজীবীরা ছিলো ক্রীতদাস। গোত্রের সরদারদের খেয়ালখুশীই ছিলো আইন ।

আদর্শ মানব মুহাম্মদ (সাঃ) pdf

আরো বই ডাউনলোড করুন

ইসলামের সৌন্দর্য pdf – আব্দুর রহমান ইবনে নাসির আস সাদি

মুমিন নারীদের বিশেষ বিধান pdf – শায়খ সালেহ আল ফাওযান

নফসের গোলামী ও মুক্তির উপায় pdf – আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল

মিল্লাতে ইব্রাহিম pdf – আবু মুহাম্মদ আসিম আল মাকদিসি

আল ফিকহুল মুয়াসসার pdf – শফিকুর রহমান নদভী