ম্যাসেজ pdf – Message pdf – মিজানুর রহমান আজহারী

বিসমিল্লাহির রহমানির রহিম; মিজানুর রহমান আজহারী লিখিত বই ম্যাসেজ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ম্যাসেজ বই pdf download - Message book pdf

লেখক মিজানুর রহমান আজহারী
ধরন আদর্শ ও মতবাদ
ভাষা বাংলা
প্রকাশক গার্ডিয়ান পাবলিকেশন্স
প্রকাশকাল ২০২১
পৃষ্ঠা ২৯৯
ফাইল সাইজ ২৭ MB
ফাইল টাইপ PDF

সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, যাঁর অপার করুণায় সকল ভালো কাজ পূর্ণতা পায়। দরুদ ও সালাম প্রিয়নবি মুহাম্মাদ-এর প্রতি, যিনি সত্যের বাণী সর্বত্র পৌঁছে দিতে আমাদের আহ্বান করেছেন। ২০২১ সালের বইমেলায় ‘ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’ শিরোনামে প্রকাশিত বইটি বাংলা ভাষায় আমার প্রথম কাজ।

ম্যাসেজ pdf – Message pdf – মিজানুর রহমান আজহারী

নিজেকে বাংলা সাহিত্য-দুনিয়ায় যুক্ত করতে পেরে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। আমি ক্ষুদ্র মানুষ। জ্ঞান-দুনিয়ার দুর্বল ছাত্র। প্রতি মুহূর্তে নিত্য-নতুন কিছু জানার চেষ্টা করছি। সত্যের অনুপম ছোঁয়ায় নিজেকে ঋদ্ধ করার অবিরত এক সংগ্রামে আছি। তীর পেরিয়ে জ্ঞান-সমুদ্রের যত গভীরে প্রবেশ করছি, নিজেকে তত দুর্বল, অসহায়, অন্তঃসারশূন্য ও ক্ষুদ্র হিসেবে আবিষ্কার করছি।

রবের দুনিয়া কত বড়ো, তাঁর কত নিয়ামতে ডুবে আছি আমরা! পৃথিবীর প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে জ্ঞানের মণি-মুক্তা, রত্ন! কটা ভাঁজেই আর বিচরণ করা যায়! নিজের সীমাবদ্ধতা জানা সত্ত্বেও উম্মাহর তরুণদের নিয়ে কেন জানি পেরেশানিতে ভুগি। একুশ শতকের তারুণ্য কী এক মরীচিকার পেছনে ছুটছে! এই প্রজন্মেরই একজন হয়ে খুব করে তাদের মানসপটকে বোঝার চেষ্টা করি।

তাদের লাইফস্টাইল, চিন্তাধারা ও কর্মৎতপরতা বেশ বুঝতে পারি। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথার টোন, মনস্তাত্ত্বিক অবস্থানকে উপলব্ধি করতে পারি। মূলত, আমার ক্ষুদ্র কর্মতৎপরতা এই তরুণদের ঘিরেই। তাদের জন্য ভাবি, বলি, লিখি, কন্টেন্ট তৈরি করি। কারণ, এই প্রজন্মকে যদি সঠিক পরিবহনে তুলে দেওয়া যায়, তাহলে সঠিক গন্তব্যে পৌছবেই। ভুল গাড়িতে উঠিয়ে হা-হুতাশ করে কী লাভ!

দেশের বিভিন্ন প্রান্তে কুরআনের ম্যাসেজ পৌছে দেওয়ার সৌভাগ্য হয়েছিল রাব্বুল আলামিনের দয়ায়। একজন দাঈ হিসেবে সাধারণত কথা বলাটাই আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। গত সাত বছরের দাওয়াতি অভিযাত্রায় অনেক শ্রোতা আমার লিখিত বইয়ের আবেদন করেছেন। আমি জেনেছি-শোনার পাশাপাশি শ্রোতাদের বড়ো একটা অংশ পড়তে ভালোবাসেন। ইন্টেলেকচুয়াল সার্কেলে বই ও সাহিত্যের একটা আলাদা আবেদন আছে।

ম্যাসেজ pdf

আরো বই ডাউনলোড করুন

মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা) pdf download

প্রোডাক্টিভ মুসলিম pdf – Productive Muslim Bangla pdf

টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম pdf – Time management with Islam

শহীদে মেহরাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাঃ pdf

জাল হাদিসের কবলে রাসুলের সালাত pdf download