ঈমান সবার আগে pdf – Iman Sobar Age pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; মুফতি আব্দুল মালেক লিখিত বই ঈমান সবার আগে এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ঈমান সবার আগে pdf - Iman Sobar Age pdf

লেখক মুফতি আব্দুল মালেক
ধরন ঈমান
ভাষা বাংলা
প্রকাশক রাহনুমা প্রকাশনী
প্রকাশকাল ২০১৫
পৃষ্ঠা ৮৩
ফাইল সাইজ ২ MB
ফাইল টাইপ PDF

আল্লাহ তাআলা সকল সৃষ্টির সেরা সৃষ্টি মানুষের জন্য দীন হিসাবে একমাত্র ইসলামকেই মনোনীত করেছেন। পৃথিবীতে তারাই সৌভাগ্যবান, যারা দীন হিসাবে একমাত্র ইসলামকেই কবুল করে মুসলমানদের দলভুক্ত হয়েছেন। আর মুসলমানের কাছে ঈমান হল সবচেয়ে মূল্যবান সম্পদ বরং প্রাণের চেয়েও প্রিয়।

ঈমান সবার আগে pdf – Iman Sobar Age pdf

এই মূল্যবান সম্পদ ঈমান শুধু মুখে কালেমা পড়ার নাম নয়, বরং ইসলামকে তার সকল অপরিহার্য অনুষঙ্গসহ মনে- প্রাণে কবুল করার নাম। ঈমান ও ইসলামের পূর্ণ পরিচয় কী এবং তার অপরিহার্য দাবি ও অনুষঙ্গগুলোই বা কী? সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এ গ্রন্থের মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে দীন ও ঈমান সম্পর্কে বেপরোয়া লোকদের যেহেতু সঠিক ও পরিপূর্ণ জ্ঞান নেই, (সংশয় ও দোদুল্যমানতা কাফির ও মুনাফিকের বৈশিষ্ট্য, মুমিনের নয়।)

সুতরাং বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়ে সঠিক ধারণা সম্বলিত ও কুরআন হাদীসের গুরুত্বপূর্ণ আলোচনাসহ একটি গ্রন্থের ব্যাপক চাহিদা রয়েছে। যে গ্রন্থের আলোকে প্রত্যেক মুসলমানই নিজের ঈমান যাচাই করতে পারবেন, সহজে করে নিতে পারবেন আকীদা-বিশ্বাস, চিন্তা-চেতনা এবং জীবন ও কর্ম নিরীক্ষাও।

মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক দা.বা. হুযূর মাসিক আল কাউসার-এ এই বিষয়কে সামনে রেখেই বর্তমানের এই চাহিদা পূরণে উদ্যোগি হয়েছেন। পর পর তিন সংখ্যায় তিনি এ বিষয়টি ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। যা বর্তমানে বই আকারে প্রকাশিত হচ্ছে।

রাহনুমা প্রকাশনী বইটি প্রকাশের অনুমতি পেয়ে এবং পাঠকের হাতে তুলে দিতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছে। সেই সঙ্গে আল্লাহর দরবারে আদায় করছে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া। রাহনুমা প্রকাশনীর পক্ষ থেকে মারকাযুদ দাওয়াহ্ এবং হযরত মাওলানা আবদুল মালেক ছাহেবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দয়াময় আল্লাহর দরবারে প্রার্থনা- হে আল্লাহ! তুমি দয়া করে হযরত মাওলানাকে নেক হায়াত দান কর, সু-স্বাস্থ্য দান কর এবং তাঁর এলমী, ফিক্রী ও এছলাহী সকল খেদমতের সঙ্গে এ গ্রন্থটি কবূল কর এবং আমাদেরকে ঈমানের উপর দৃঢ়পদ রাখ। আমীন।

ঈমান সবার আগে pdf

আরো বই ডাউনলোড করুন

আকিদাতুত তাহাবী pdf – Aqeedatul Tahawi Bangla pdf

বদর যুদ্ধের ইতিহাস pdf download – Bodor Juddher Itihas

ইসলামের নামে জঙ্গিবাদ pdf – Islamer name Jongibad pdf

হিসনুল মুসলিম pdf free download – Hisnul Muslim Bangla pdf

আহকামুন নিসা pdf – Ahkamun Nisa pdf download