বিসমিল্লাহির রহমানির রহিম; মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম লিখিত বই হাদিস সংকলনের ইতিহাস এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম |
| ধরন | হাদিস সম্পর্কিত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | খায়রুন প্রকাশনী |
| প্রকাশকাল | ১৯৯৭ |
| পৃষ্ঠা | ৪৯৪ |
| ফাইল সাইজ | ১৪ MB |
| ফাইল টাইপ |
ইসলামী জীবন বিধান তত্ত্ব ও তথ্যগতভাবে দুইটি মৌল বুনিয়াদের উপর স্থাপিত : একটি পবিত্র কুরআন, অপরটি রাসূলের হাদীস। পবিত্র কুরআন ইসলামের একটি মৌল কাঠামো উপস্থাপন করিয়াছে আর রাসূলের হাদীস সেই কাঠামোর উপর একটি পূর্ণাঙ্গ ইমারত গড়িয়া তুলিয়াছে। তাই ইসলামী জীবন বিধানে পবিত্র কুরআনের পরই রাসূলের হাদীসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হইয়াছে।
হাদিস সংকলনের ইতিহাস pdf – মাওলানা আব্দুর রহিম
হাদীসেই ইসলামী জীবন-বিধানের বিস্তৃত রূপরেখার প্রতিফলন ঘটিয়াছে। এই কারণে পবিত্র কুরআনের শিক্ষা ও মর্ম উপলব্ধি এবং তদনুসারে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের জন্য হাদীসের বিকল্প আর কিছুই হইতে পারে না। পবিত্র কুরআনের শিক্ষানুসারে রাসূলে আকরাম (স)-এর জীবন ও কর্মধারা মুসলমানদের জন্য উয়ায়ে হাসানাহ্’ বা সর্বোত্তম আদর্শ। মুসলমানদের জীবন, সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির সকল অঙ্গনেই এই আদর্শের পরিধি বিস্তৃত।
এই আদর্শের সঠিক ও নির্ভুল বিবরণ সংরক্ষিত রহিয়াছে হাদীসের বিশাল ভাণ্ডারে। কাজেই প্রকৃত মুসলিম রূপে জীবন যাপন ও সর্বতোভাবে দায়িত্ব পালনের জন্য হাদীসের ব্যাপকতর অধ্যয়ন এবং ইহার বিশুদ্ধতা ও প্রামাণিকতা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানার্জন করা একান্তই আবশ্যক। হাদীস সম্পর্কে জ্ঞানার্জন না করা প্রকৃতপক্ষে ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকারই নামান্তর।
দুঃখের বিষয় যে, মুসলমানদের জীবনকে রাসূলে আকরাম (স)-এর জীবন ও কর্মধারা হইতে বিচ্ছিন্ন করা এবং ইসলামকে একটি নিষ্প্রাণ ও স্থবির ধর্মে পরিণত করার লক্ষ্যে হাদীসের প্রামাণিকতা ও বিশুদ্ধতা এবং ইহার সঙ্কলন ও সংরক্ষণ সম্পর্কে একটা সন্দেহের ধূম্রজাল সৃষ্টির অপচেষ্টা চলিয়া আসিতেছে সুদীর্ঘকাল হইতে।
প্রকৃতপক্ষে ইসলামের সোনালী যুগের অবসানের পর ম’তাজেলা সম্প্রদায়ের উত্থানের মধ্য দিয়াই এই অপচেষ্টা শুরু হইয়াছে এবং পরবর্তীকালে ‘কুরআনপন্থী’র মুখোশ পরিয়া হাদীস-অবিশ্বাসীদের একটি গোষ্ঠী বিভিন্ন সময়ে মুসলমানদের মধ্যে সুকৌশলে বিভ্রান্তি সৃষ্টির এই হীন প্রয়াস চালাইয়াছে।
হাদিস সংকলনের ইতিহাস pdf
আরো বই ডাউনলোড করুন
এবার ভিন্ন কিছু হোক pdf – Ebar vinno kichu hok pdf
মা মা মা এবং বাবা pdf – Ma Ma Ma Ebong Baba pdf
নবী জীবনের গল্প pdf – Nobi Jiboner Golpo pdf – আরিফ আজাদ