বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা আমীন আহসান ইসলাহী রহঃ কর্তৃক রচিত তাফসীর গ্রন্থ তাদাব্বুরে কুরআন এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
| লেখক | মাওলানা আমীন আহসান ইসলাহী |
| ধরন | তাফসীর |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আধুনিক প্রকাশনী |
| প্রকাশকাল | ২০০৫ |
| খন্ড সংখ্যা | ২ |
| ফাইল সাইজ | বিভিন্ন |
| ফাইল টাইপ |
ইতিপূর্বে ‘তাদাব্বুরে কুরআন’ শিরোনামে একটি পুস্তিকা আমি রচনা করেছিলাম। যার ২/৩ এডিশন সম্ভবত ছাপাও হয়েছিল। ইচ্ছা ছিল এটাকেই তাফসীরের ভূমিকা হিসেবে জুড়ে দেয়া হবে। এটা বেশ আগের কথা। যে কারণে নতুন ভূমিকা লিখার ইচ্ছা আমার আদৌ ছিল না। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে চিন্তা করে দেখা গেল ভূমিকা হিসেবে একে চালিয়ে দেয়াটা তাফসীরের সাথে যুলুমের নামান্তর।
তাদাব্বুরে কুরআন pdf. Tadabbur e Quran pdf
কারণ একে তো বহু পূর্বে লিখিত হওয়ার দরুন উক্ত পুস্তিকায় বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি রয়ে গেছে। দ্বিতীয়ত, এর কোনো কোনো স্থানে সামঞ্জস্যহীন দীর্ঘ বক্তব্য সন্নিবেশিত হয়েছে। তাই সমস্ত জরুরী কাজ বাদ দিয়ে আমাকে তাফসীরের নতুন ভূমিকা লিখায় মনোযোগ দিতে হলো। আল্লাহ তাওফীক দিন।
এ তাফসীর লিখার পিছনে আমার মূল উদ্দেশ্য এমন একটি প্রামাণ্য গ্রন্থ রচনা করা যার বিবরণে যাবতীয় অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা, অন্যায় পক্ষপাতিত্ব প্রায় ত্রুটি- বিচ্যুতির ছোবল এড়িয়ে স্বাধীন ও মুক্ত মনে প্রতিটি আয়াতের সঠিক মর্ম, আসলভাব ও যথার্থ আবেদন চিহ্নিত করা হবে। উদ্দেশ্যের চাহিদা অনুযায়ী স্বাভাবিকভাবেই আমি কুরআন বুঝার লক্ষে প্রথমত সে সকল মাধ্যমের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছি, যা স্বয়ং কুরআন কারীমে বিদ্যমান।
যথা – কুরআনের ভাষা, এর বাচনভঙ্গি, আয়াতসমূহের পারস্পরিক যোগসূত্র, প্রমাণ সিদ্ধ বক্তব্য ও দৃষ্টান্তের উপস্থাপনা। দ্বিতীয়ত — হাদীস, ইতিহাস, পূর্বতন আসমানী গ্রন্থ, তাফসীরের কিতাব ইত্যাদি কুরআন বহির্ভূত মাধ্যমসমূহ অনুসরণ করেছি। এগুলোর সাহায্য আমি আপন সাধ্য ও প্রয়োজনমত নিয়েছি বটে, তবে ভিতরগত মাধ্যমের অধীন হিসাবে। কুরআনের শব্দ, বাচনভঙ্গি, প্রমাণ ও উপমার আলোকে যে বিষয় স্পষ্টতর বুঝা গেছে, সেটি আমি গ্রহণ করেছি।
এর বিপরীত কোনো বিষয় বক্তব্য প্রকাশ পাওয়া অবস্থায় এর মূল্য ও গুরুত্ব অনুযায়ী আমি সেটিকে যথাযথ যাচাই করেছি। দীনী ও এলমী দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের অধিকারী হলে গভীর পর্যালোচনার আলোকে তাকে অনুধাবন করতঃ আমি সঠিক মর্ম নির্ধারণের চেষ্টা করেছি।
আরো বই ডাউনলোড করুন
তাফসীরে ইবনে আব্বাস pdf. Tafsir Ibn Abbas Bangla pdf
তাফহীমুল কুরআন pdf. Tafhimul Quran Bangla pdf
তাফসীরে জালালাইন সব খন্ড pdf. Tafsir Jalalain Bangla pdf
তাফসীর ইবনে কাসীর pdf. Tafsir Ibn Kathir Bangla
রিয়াদুস সালেহীন সকল খন্ড pdf download. Riyadus Salihin Bangla