ইসলাম পরিচিতি pdf. Islam Porichiti pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়েদ আবুল আলা মওদুদী লিখিত বই ইসলাম পরিচিতি pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইসলাম পরিচিতি pdf - Islam Porichiti pdf

লেখক সাইয়েদ আবুল আলা মওদুদী
ধরণ ইসলাম
ভাষা বাংলা
প্রকাশক আধুনিক প্রকাশনী
প্রকাশকাল ২০১১
পৃষ্ঠা ১১২
ফাইল সাইজ ৩ MB
ফাইল টাইপ PDF

মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ মরহুম আল্লাম৷ সাইয়েদ আবুল আ’লা মওদূদী (র)-এর ইসলাম সম্পর্কে লিখিত বহুসংখ্যক গ্রন্থ দুনিয়ার বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে চিন্তা ও জ্ঞান-গবেষণার ক্ষেত্রে এক অপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে। ইসলাম কি, জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ইসলামের নির্দেশ কি এবং জীবন সমস্যার ইসলামী সমাধান কি, এ সম্পর্কে নির্ভরযোগ্য জ্ঞান অর্জনের জন্য আজকের জনগণ তাঁরই রচিত সাহিত্যের মুখাপেক্ষী।

ইসলাম পরিচিতি pdf. Islam Porichiti pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

“রিসালায়ে দীনিয়াত” মাওলানা মওদূদী (র)-এর একখানি সুবিখ্যাত গ্রন্থ। এতে তিনি অত্যন্ত সহজ ভাষায় ইসলামের মূল বিষয়গুলোর বিশ্লেষণ করেছেন। সাধারণ ধর্ম পুস্তকের ন্যায় তিনি এ গ্রন্থে কোন গোড়ামী বা অন্ধত্বের প্রশ্রয় দেননি, বরং স্বচ্ছ যুক্তি-প্রমাণের ভিত্তিতেই প্রত্যেকটি কথা পেশ করেছেন। কথা বলার যে ভংগি কুরআন মজীদে গ্রহণ করা হয়েছে, মাওলানা মাওদূদী (র)-ও ঠিক সেই ভংগি অনুসরণ করতে চেষ্টা করেছেন এ গ্রন্থে।

এ বইখানি প্রথমত উর্দু ভাষায় লিখিত ও প্রকাশিত হয় ১৯৩২ সনে। তখন থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশে বহু উচ্চ বিদ্যালয়ে এবং কলেজের প্রথম পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্য পুস্তক হিসেবে নির্দিষ্ট করা হয়। এ পর্যন্ত আরবী, ইংরেজী, হিন্দী, গুজরাটী, সিন্ধী, তামিল, ফরাসী, ইন্দোনেশীয় ইত্যাদি প্রধান প্রধান ভাষায়ই এ বইয়ের অনুবাদ প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় এ বইয়ের কয়েক সংস্করণ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে।

এ বই থেকে ইসলামী জ্ঞান অর্জনে আগ্রহী আধুনিক শিক্ষায় শিক্ষিত জনগণ যেমন ইসলামকে সঠিকরূপে জানতে পারবেন, তেমনি আলেম সমাজও এ বই থেকে শিখতে পারবেন — আধুনিক যুগে জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ও উন্নতির এ শতকে ইসলামকে পেশ করার কার্যকরী ও মনঃজয়ী ধরন এবং পদ্ধতি। আমরা সর্বস্তরের বাংলা ভাষাভাসী পাঠকদের খেদমতে এই বইখানি পুনঃ পেশ করতে সমর্থ হয়েছি বলে আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করছি।

ইসলাম পরিচিতি pdf

আরো বই ডাউনলোড করুন

আসমাউল হুসনা pdf – Asmaul Husna pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

মহান আল্লাহর নাম ও গুণাবলী pdf – আব্দুল হামীদ ফাইযী আল মাদানী

মৃত্যুর পরে অনন্ত জীবন pdf – মুহাম্মদ ইকবাল কিলানী

মৃত্যুর ওপারে pdf – Mrittur Opare pdf – মাওলানা তারিক জামিল

দোযখের আযাব ও বেহেশতের সুখ শান্তি pdf – আল্লামা জালালুদ্দিন সুয়ুতি