বিসমিল্লাহির রহমানির রহিম; ড. রাগিব সারজানি লিখিত বই এটাই হয়তো জীবনের শেষ রমযান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. রাগিব সারজানি |
| ধরন | বিষয়ভিত্তিক তাফসীর |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | * |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ৮১ |
| ফাইল সাইজ | ৮ MB |
| ফাইল টাইপ |
কেন পড়বেন ‘এটাই হয়তো জীবনের শেষ রমযান প্রিয় পাঠক, নিশ্চিত করেই আপনার যাপিত জীবনে অনেকগুলো রমযান মাস গত হয়েছে। সামনে দরজায় কড়া নাড়ছে আরেকটি ‘মাহে রমযান’। মুমিন বান্দার জীবনে তো মাহে রমযান আগমন করে পুষ্পিত বসন্তের সুবাসিত ফল্গুধারা নিয়ে, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এবং অসামান্য অর্জন ও প্রাপ্তির সুযোগ নিয়ে।
এটাই হয়তো জীবনের শেষ রমযান pdf – ড. রাগিব সারজানি
কেবল যথার্থ প্রস্তুতির অভাবে অনেক সময় মাহে রমযানের প্রথম দিকের দিনগুলো অবহেলায় নষ্ট হয়ে যায়। যথাযথ প্রস্তুতি না থাকায় আমাদের মাঝে থাকে না রোযার গুরুত্ব-অনুভব, তেলাওয়াতে কোরআনের অনির্বচনীয় স্বাদ এবং কিয়ামুল লাইল ও তারাবীহ নামাযে বিনম্রতার অনুভূতি। অথচ মহিমান্বিত এ মাসের প্রতিটি ক্ষণ ও প্রতিটি ভগ্নাংশ মুমিন বান্দার জীবনে অমূল্য সম্পদ। সচেতন প্রত্যেক মুসলিম নর-নারীর কর্তব্য—বরকত, রহমত ও মাগফিরাতের ফল্গুধারায় সিক্ত এ মাসে আমলের বিষয়ে সামান্য শিথিলতা না করা।
সাধারণ একজন ক্রীড়াবিদের কথাই চিন্তা করুন। প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে তার কী পরিমাণ পরিশ্রম ও সাধনা! কী কঠোর প্রশিক্ষণ ও অনুশীলন। কারণ, সে বিশ্বাস করে- মূল প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে এবং খেলাধুলার ময়দানে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে চাইলে পূর্বপ্রস্তুতির কোন বিকল্প নেই। (অথচ বিশ্বাসী মুসলমান হিসেবে আমি-আপনি সকলেই জানি, ক্রীড়াবিদের খেলাধুলা পার্থিব জীবনে হয়তো সামান্য প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারে; কিন্তু পরকালে ধুলোমলিন হতাশা ছাড়া আর কিছুই নয়!)
তাহলে একজন মুসলমান যদি যথার্থ প্রস্তুতি ও নিরবচ্ছিন্ন অনুশীলন ছাড়াই অবতীর্ণ হয় রমযানের ময়দানে, সে কীভাবে পারবে রমযানের মহা মূল্যবান প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করতে? সময়ের প্রতিটি ভগ্নাংশকে অর্জনের মাধ্যম বানাতে? এ কারণেই আলেম-ওলামা, দাঈ ও খতীবগণসহ উম্মাহর পথপ্রদর্শক ও শ্রেষ্ঠতম কাফেলার সদস্যগণ রমযান মাসে নিজেদের আমলের মান ও পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে শাবান মাস হতেই আমলের বিশেষ ধারা ও পদ্ধতি অবলম্বন করেন।
এটাই হয়তো জীবনের শেষ রমযান pdf
আরো বই ডাউনলোড করুন
রোজার মাসায়েল pdf – মুহাম্মদ ইকবাল কিলানী
রমজানের ফাজায়েল ও রোজার মাসায়েল pdf – আব্দুল হামীদ ফাইযী
শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা pdf – ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
সিয়াম ও রমজান: শিক্ষা তাৎপর্য ও মাসায়েল pdf
রমজানের সওগাত pdf – Romjaner Sougat pdf – মুফতি মুহিউদ্দীন কাসেমী