তাওহীদ pdf. Tawhid pdf – আব্দুল হামীদ ফাইযী

বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল হামীদ ফাইযী লিখিত বই তাওহীদ pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

তাওহীদ pdf. Tawhid pdf - আব্দুল হামীদ ফাইযী

লেখক আব্দুল হামীদ ফাইযী
ধরণ তাওহীদ
ভাষা বাংলা
প্রকাশক দাওয়াত অফিস আল মাজমাআহ
প্রকাশকাল *
পৃষ্ঠা ১৭৬
ফাইল সাইজ ১ MB
ফাইল টাইপ PDF

মহান আল্লাহর অসীম করুণায় এ বছরে রামাযানুল মুবারাকের অবকাশে ‘উমরাহ’ সফর করার সৌভাগ্য লাভ করি। ‘উমরাহ’ সমাধা করে স্নেহভাজন আব্দুল হামীদ মাদানীর বর্তমান প্রবাসী শহর সউদী আরবের অন্তর্গত “আল-মাজমাআহ” পর্যন্ত (মদীনা থেকে প্রায় ৬২০ কি মি.) পৌছানোর প্রয়াস প্রাপ্ত হই। ১২/১৩টি দিন এই পরিষ্কার-পরিচ্ছন্ন ও মনোরম শহরটিতে অবস্থান করা কালে বক্ষ্যমাণ বইখানির পান্ডুলিপি পড়ে দেখার সুযোগ ঘটে।

তাওহীদ pdf. Tawhid pdf – আব্দুল হামীদ ফাইযী

ঈমান হচ্ছে ইসলামের মূল কথা। যতক্ষণ ঈমান বিশুদ্ধ না হবে, ততক্ষণ কোন আমল গৃহীত হবে না। আর ঈমানের মূল বস্ত্র হচ্ছে- ‘তাওহীদ’। তাওহীদের অর্থ, মহান আল্লাহকে একক, অনুপম, শরীক ও সঙ্গীহীন বলে হৃদয়-মনে বিশ্বাস করা। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা সঞ্চারের মহৎ উদ্দেশ্যে এবং তাওহীদের পরিপন্থী ধারণা ও বিশ্বাসের মূলোৎপাটন কল্পে বইখানি স্নেহভাজন আব্দুল হামীদ মাদানী বহু শ্রম স্বীকার করে রচনা করেছে।

বইটিতে কল্পনা-প্রসূত কোন কথা স্থান পায় নি। বরং লেখক হাদীস, কুরআন, তফসীর ও বহু ভাষ্যগ্রন্থ মন্থন করতঃ বইটিকে সাবলীল করে পেশ করতে প্রয়াস পেয়েছে। বইটিকে দু’টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে ঈমান বা তাওহীদের বিভিন্ন দিক নিয়ে সুবিস্তৃত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ঈমান ও তাওহীদের পরিপন্থী বিষয়গুলিকে সুস্পষ্টভাবে বর্ণনা করতঃ বিষয়টির পূর্ণাঙ্গরূপ ফুটিয়ে তোলা হয়েছে।

এই ধরনের বই আরবী ও উর্দু ভাষাতে পরিলক্ষিত হলেও বাংলা ভাষায় এ ধরনের বই বিরল বললেও অত্যুক্তি হবে না। বাংলা ভাষাভাষী সকল মুসলিম নরনারীর নিমিত্তে বইখানি যেমন সংগ্রহ করা বাঞ্ছনীয়, তেমনি বইটি গভীর মনোনিবেশ সহকারে পাঠ করতঃ বিষয়বস্তুগুলির প্রতি ব্যবহারিক জীবনে যত্নবান হওয়াও খুব প্রয়োজন বলে মনে করি। বইটি নিঃসন্দেহে বঙ্গীয় মুসলিমদের প্রতি এক অনুপম উপহার। এতদ্বারা বাংলার প্রত্যেকটি ভাই ও বোন উপকৃত হোন। মনে-প্রাণে আমি এই কামনা ও প্রার্থনা করি। আ-মীন।

তাওহীদ pdf

আরো বই ডাউনলোড করুন

জান্নাতী রমণী pdf. Jannati Romoni pdf – আব্দুল্লাহ আল কাফী আল মাদানী

জান্নাত লাভের সহজ আমল pdf – দেলোয়ার হোসেন সাঈদী

জান্নাত লাভের উপায় pdf. Jannat laver upay – মোহাঃ ছিদ্দীকুর রহমান

কুরআনের আলোকে জান্নাত ও জাহান্নাম pdf – ড. মোঃ আব্দুল কাদের

কুরআনের মর্মকথা pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী