আবু বকর আস সিদ্দিক রাঃ pdf – ড. আহমদ আলী

বিসমিল্লাহির রহমানির রহিম; ড. আহমদ আলী লিখিত বই আবু বকর আস সিদ্দিক রাঃ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

আবু বকর আস সিদ্দিক রাঃ pdf

লেখকড. আহমদ আলী
ধরনআবু বকর রাঃ এর জীবনী
ভাষাবাংলা
প্রকাশকবাংলাদেশ ইসলামিক সেন্টার
প্রকাশকাল২০১৩
পৃষ্ঠা৮৪১
ফাইল সাইজ২৫ MB
ফাইল টাইপPDF

আবূ বাকর (রা.) ছিলেন নাবী-রাসূলগণকে বাদ দিলে সমগ্র ইনসানী দুনিয়ার শ্রেষ্ঠতম আদর্শ মানুষ। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবদ্দশায় যেমন তিনি সমগ্র মুসলিম সমাজের নিকট উম্মাতের মধ্যে সর্বোত্তম ব্যক্তিরূপে পরিচিত ছিলেন, তেমনি তাঁর অন্তর্ধানের পরেও গোটা মুসলিম দুনিয়ায় তিনিই ছিলেন অবিসংবাদিত শ্রেষ্ঠতম ব্যক্তি।

আবু বকর আস সিদ্দিক রাঃ pdf – ড. আহমদ আলী

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, রাসূলগণের পর আবূ বাকর (রা.) অপেক্ষা অন্য কোনো শ্রেষ্ঠতর মানুষের ওপর সূর্য উদিতও হয়নি এবং অস্তও যায়নি।”১ যে সকল উপাদান মানব চরিত্রকে সুন্দর, উন্নত, মহৎ ও পরিপূর্ণ করে তুলতে পারে, তার সবগুলোই আবূ বাকর (রা.)-এর মধ্যে বিদ্যমান ছিল। জাহিলী যুগেও তিনি পবিত্রতা, সততা, দানশীলতা, দয়া, সরলতা, ন্যায়পরায়ণতা ও আমানাতদারী প্রভৃতি গুণে বিভূষিত ছিলেন।

যে সমাজে মদ্যপান, ব্যভিচার ও পাপাচার সর্বগ্রাসী রূপ ধারণ করেছিল, আবূ বাকর (রা.) সে সমাজের একজন প্রভাবশালী লোক হওয়া সত্ত্বেও এর সমস্ত কলুষ ও পঙ্কিলতা থেকে ছিলেন সম্পূর্ণরূপে পবিত্র। বস্তুত এ গুণগুলো তাঁর মধ্যে স্বভাবগতভাবেই বিদ্যমান ছিল। উত্তরকালে কুর’আনের নৈতিক শিক্ষা ও রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ঘনিষ্ঠ সাহচর্যের ফলে এ গুণগুলো তাঁর চরিত্রে অধিকতর চমকিত হয়ে ওঠে।

আল্লাহ তা’আলা যুগে যুগে বহু নাবী-রাসূল প্রেরণ করেছেন এবং তাঁদের মাধ্যমে মানব জাতিকে সতর্ক করেছেন। মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-ই হচ্ছেন সর্বশেষ রাসূল। কিভাবে মানুষ তার জীবন গঠন করবে, কিভাবে জীবন সংগ্রামে সে জয়ী হবে- সব কিছুর পরিপূর্ণ আদর্শ দেখিয়ে দিয়ে তিনি অন্তর্হিত হলেন। এর মাধ্যমে আল্লাহ তা’আলা যেন পরিষ্কারভাবে ঘোষণা করে দিলেন, “হে মানুষ, এখানেই নুবুওয়াত ও রিসালাতের যুগ শেষ হলো।

আবু বকর আস সিদ্দিক রাঃ pdf

আরো বই ডাউনলোড করুন

ম্যাসেজ বই pdf download – Message book pdf

আকিদাতুত তাহাবী pdf – Aqeedatul Tahawi Bangla pdf

বদর যুদ্ধের ইতিহাস pdf download – Bodor Juddher Itihas

ইসলামের নামে জঙ্গিবাদ pdf – Islamer name Jongibad pdf

হিসনুল মুসলিম pdf free download – Hisnul Muslim Bangla pdf