বিসমিল্লাহির রহমানির রহিম; জাকারিয়া মাসুদ লিখিত বই হিজাব আমার পরিচয় এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | জাকারিয়া মাসুদ |
| ধরন | পর্দা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | সন্দীপন প্রকাশন |
| প্রকাশকাল | ২০২০ |
| পৃষ্ঠা | ৮৫ |
| ফাইল সাইজ | ২৬ MB |
| ফাইল টাইপ |
আমি হিজাব। আসমানের ওপর থেকে আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। আমি তোমার সার্বক্ষণিক সঙ্গী। তোমার পরিচয়পত্র। না, কোনো জাতীয়তাবাদী আইডি কার্ড না। তোমার জীবন-দর্শনের পরিচয়পত্র। আমি তোমার পরিচ্ছন্ন সত্তার পরিচয় বহনকারী। মানুষকে তোমার মতাদর্শ ও তোমার চিন্তা-চেতনা সম্পর্কে অবহিত করি আমি। যে ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায়, তাকে শুধু তোমার চিন্তার দিকে তাকানোর নির্দেশ দিই। সৌন্দর্য ও সাজসজ্জা থেকে আড়াল করে রাখি তোমায়। তোমার দেহসুষমা জানতে দিই না কাউকেই।
হিজাব আমার পরিচয় pdf. Hijab Amar Porichoy pdf
আমি-হিজাব। বিস্তৃত দিগন্তে সগৌরবে উড়তে থাকা বিজয়-নিশান। আমি এক সুস্পষ্ট বার্তা। আমি বার্তা দিয়ে যাই ক্ষণে ক্ষণে। পলে পলে জানিয়ে যাই আল্লাহ-ভীতির কথা। তোমার অন্তরে লুকিয়ে আছে তাকওয়া, সদা জাগ্রত আছে আল্লাহর ভয়, আর তারই প্রকাশ ঘটবে আমাকে জড়ানোর মধ্য দিয়ে। আমাকে আপন করে নিলে তুমি নিজের ঈমানি পরিচয়কেই ধারণ করবে। ভেতরে ও বাইরে—সবদিক দিয়েই নিজের আদর্শ আঁকড়ে ধরার সুযোগ পাবে।
আমি একটি শ্যামল কানন। সুন্দর ফুল ও সুমিষ্ট সুবাসে মুখরিত বাগিচা। সুনিবিড় ছায়ায় ঢাকা আমার প্রাঙ্গণ। বিহঙ্গের কলকাকলিতে মুখরিত আমার আঙিনা। কিশলয়ে ছেয়ে আছে এই কুঞ্জের প্রতিটি গাছ। আমার প্রাঙ্গণে যে-ই প্রবেশ করে, তাকেই আমি ছায়াবীথিতলে স্থান দিই। আমার আঙিনায় বিচরণের উপকারিতা যে অনুধাবন করতে পারে, তাকে আমি আমার মাঝে প্রবেশ করতে উদ্বুদ্ধ করি। তোমাকেও আহ্বান জানাচ্ছি।
এসো, আমার সুবিশাল অঙ্গনে এসো। প্রজাপতির মতন একবার ঘুরে যাও আমার আঙিনা থেকে। নির্মল ছায়ায় বিশ্রাম নিয়ে যাও একটিবার। তোমার তৃষিত আকুল আঁখিকে একটু প্রশান্ত করে নাও। আমি তোমার রক্ষাকবচ। তোমার সুরক্ষাদ্বার। কিন্তু অন্যদের কাছে যদি আমার উপকারিতাগুলো না বলো, তা হলে আমি পরিণত হব নিতান্ত এক দায়সারা অভ্যাসে। আমি হয়ে যাব ভারী বোঝার মতো কিছু একটা।
হিজাব আমার পরিচয় pdf
আরো বই ডাউনলোড করুন
মুহসিনীন pdf – Muhsinin pdf – জিম তানভীর
রাসূলের চোখে দুনিয়া (কিতাবুয যুহদ) pdf – ইমাম আহমদ ইবনে হাম্বল
ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতি সমস্যা ও সমাধান pdf
কবীরা গুনাহ pdf – Kobira Gunah Bangla pdf – ইমাম আয যাহাবী
ইসলামের ইতিহাস নববী যুগ থেকে বর্তমান pdf – ইবরাহিম আশ শারিকি
