বিসমিল্লাহির রহমানির রহিম; নঈম সিদ্দিকী লিখিত বই মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা) এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | নঈম সিদ্দিকী |
| ধরন | সীরাত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | শতাব্দী প্রকাশনী |
| প্রকাশকাল | ১৯৯৮ |
| পৃষ্ঠা | ৫৭৫ |
| ফাইল সাইজ | ২০ MB |
| ফাইল টাইপ |
“মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ সা. গ্রন্থখানা মূলত এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী গবেষক ও চিন্তাবিদ নঈম সিদ্দীকির উর্দু ভাষায় রচিত ‘মুহসিনে ইনসানিয়াত’ গ্রন্থের অনুবাদ। গ্রন্থখানা Human Benefactor শিরোনামে ইংরেজি ভাষায়ও অনূদিত হয়েছে।
মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা) pdf download
এ গ্রন্থখানা চিরাচরিত পন্থায় রচিত রসূলুল্লাহ্ সা.-এর কোনো জীবনী গ্রন্থ নয়। এ গ্রন্থে মূলত রসূলে পাক সা. যে অনুপম সমাজ বিপ্লব সংঘটিত করেছিলেন এবং সুণিপুন কারিগরের মতো যে অনন্য সাধারণ মানব দল ও মানব সমাজ নির্মাণ করেছিলেন, সেই নির্মাণ কাজেরই এক অপূর্ব বিশ্লেষণধর্মী শিক্ষণীয় চিত্র তুলে ধরা হয়েছে। তাই এটি একাধারে রসূলে পাকের সীরাত এবং ইসলামী সমাজ বিপ্লব সংঘটনের প্রতিবেদন। ইসলামী সমাজ গড়ার সাধ যারা পোষণ করেন, এটি তাদের জন্যে খুবই উপকারী গ্রন্থ।
ঢাকাস্থ সাইয়েদ আবুল আ’লা মওদূদী রিসার্চ একাডেমী বাংলাভাষী পাঠকদের জন্যে গ্রন্থটির বংগানুবাদ করেছে। অত্যন্ত উচ্চাংগের সাহিত্যিক উর্দু ভাষায় লেখা গ্রন্থটির প্রশংসনীয় বংগানুবাদ করেছেন সুসাহিত্যিক হাফেজ আকরাম ফারূক। অনুবাদের পর আমি পুরো গ্রন্থটি সম্পাদনা করে দিয়েছি।
প্রকাশনার ক্ষেত্রে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কিছু আর্থিক সহযোগিতা প্রকাশনার কাজকে ত্বরান্বিত করেছে। এ জন্যে তাদের মুবারকবাদ জানাই। মহান আল্লাহ গ্রন্থটিকে কবুল করুন। গ্রন্থকার এবং এটিকে বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দেবার ক্ষেত্রে যাদের ভূমিকা জড়িত আল্লাহ পাক তাঁদের সকলকে এর উত্তম প্রতিফল দান করুন। আমীন।
পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনেতিহাসকে নতুন পদ্ধতিতে অধ্যয়ন করার প্রয়োজনীয়তা অনেক দিন ধরে অনুভূত হয়ে আসছে। ইসলামের আন্দোলনমুখী চেতনা ও প্রেরণা থেকেই এই তাগিদটা অনুভূত হচ্ছিল। সেই নতুন পদ্ধতিটা এমন হওয়া আবশ্যক, যেন রসূল সা. এবং এ যুগের মানুষের মধ্যে আড়াল হয়ে থাকা সমস্ত পর্দা ছিন্ন হয়ে যায়।
মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসুলুল্লাহ pdf
আরো বই ডাউনলোড করুন
খুতবাতুল ইসলাম pdf. Khutbatul islam pdf download
ফয়জুল কালাম pdf download. Foyjul Kalam pdf
কিতাবুল ফিতান pdf – Kitabul Fitan Bangla pdf
কাসাসুল আম্বিয়া pdf. Qasas ul Anbiya Bangla pdf – ইবনে কাসীর