কুরআন তিলাওয়াতের ফজিলত pdf – মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন লিখিত বই কুরআন তিলাওয়াতের ফজিলত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কুরআন তিলাওয়াতের ফজিলত pdf - মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

লেখক মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন
ধরণ কুরআন সম্পর্কিত
ভাষা বাংলা
প্রকাশক ইসলাম হাউজ
প্রকাশকাল ২০০৮
পৃষ্ঠা ১৭
ফাইল সাইজ .২ MB
ফাইল টাইপ PDF

আল্লাহ তাআলা বলেন: “যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে এমন ব্যবসার যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কারণ আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে আরো অধিক দান করবেন। তিনি ক্ষমাশীল ও দয়াবান।

কুরআন তিলাওয়াতের ফজিলত pdf – মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

কুরআন তিলাওয়াত দু’প্রকার। যথা: ১. তিলাওয়াতে লাফজি বা আক্ষরিক পাঠ ২. তিলাওয়াতে হুকমি বা কার্যকর পাঠ। প্রথম প্রকার তিলাওয়াত: তিলাওয়াতে লাফজি: তিলাওয়াতে লাফজি, অর্থাৎ কুরআনের অক্ষর ও শব্দ পাঠ করা। এ তিলাওয়াতের ফজিলত সম্পর্কে ওসমান রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যিনি কুরআন মজিদ শিক্ষা করে ও অন্যকে শিক্ষা দেয়। উম্মুল মোমেনিন আয়েশা সিদ্দিকা রাদিআল্লাহু আনহার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল কুরআনে দক্ষ ও পণ্ডিত ব্যক্তি সম্মানিত পুণ্যবান ফেরেশতাদের সাথে থাকবে। যে ব্যক্তি কুরআন আটকে আটকে তিলাওয়াত করে এবং তা তার জন্য কষ্টকর হয়, তার জন্য দু’টি প্রতিদান রয়েছে। প্রথমটি, তিলাওয়াতের প্রতিদান, দ্বিতীয়টি কষ্টের প্রতিদান।

আবু মুসা আশআরী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে মোমিন কুরআন তিলাওয়াত করে তার দৃষ্টান্ত কমলালেবুর মত, যা সুস্বাদু ও সুঘ্রাণযুক্ত। আর যে মোমিন কুরআন তিলাওয়াত করে না, তার দৃষ্টান্ত খেজুরের ন্যায় যার ঘ্রাণ নেই, কিন্তু মিষ্টি।

কুরআন তিলাওয়াতের ফজিলত pdf

আরো বই ডাউনলোড করুন

কিয়ামতের বর্ণনা pdf – Kiyamoter Bornona – মুহাম্মদ ইকবাল কিলানী

আরশের ছায়া pdf – Arosher Chaya pdf – আব্দুল হামীদ ফাইযী

কাদিয়ানী সম্প্রদায় তত্ত্ব ও ইতিহাস pdf – সাইয়েদ আবুল হাসান আলী নদভী

প্রাচ্যবিদদের দাঁতের দাগ pdf – মুসা আল হাফিজ

কালিমার মর্মকথা pdf – Kalimar Mormokotha pdf