জীবন যেখানে যেমন pdf. Jibon Jekhane Jemon pdf – আরিফ আজাদ

বিসমিল্লাহির রহমানির রহিম; আরিফ আজাদ লিখিত বই জীবন যেখানে যেমন এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

জীবন যেখানে যেমন pdf. Jibon Jekhane Jemon pdf - আরিফ আজাদ

লেখক আরিফ আজাদ
ধরণ গল্প
ভাষা বাংলা
প্রকাশক সমকালীন প্রকাশন
প্রকাশকাল একুশে বইমেলা ২০২১
পৃষ্ঠা ১৪৮
ফাইল সাইজ ৬৫ MB
ফাইল টাইপ PDF

মানুষ গল্প শুনতে ভালোবাসে। গল্পের ধারাভাষ্য যেহেতু জীবনের অলিগলি থেকে উঠে আসে এবং যাপিত জীবনের মানুষগুলোই গল্পের মূল উপকরণ, সুতরাং গল্পকে ঘিরে মানুষের রয়েছে দুর্নিবার কৌতূহল। তবে সব গল্পই যে মানুষের কথা বলে তা কিন্তু নয়। সব গল্প সত্য এবং সুন্দরের কথাও বলে না। কিছু গল্প মানুষকে বিপথে নিয়ে যায়। আবার কিছু গল্প পড়ে মানুষ হতাশায় নিমজ্জিত হয়।

জীবন যেখানে যেমন pdf. Jibon Jekhane Jemon pdf – আরিফ আজাদ

কোনো কোনো গল্প মানুষকে বিচ্যুত করে দেয় তার স্বাভাবিক জীবনপ্রক্রিয়া থেকে। দুনিয়ায় যেমন আলোর একাধিপত্য কিংবা অন্ধকারের একক স্থায়িত্ব বিরাজ করে না, ঠিক তেমনই সব গল্প থেকে আলো বিচ্ছুরিত হয় না, কোনো কোনো গল্প অন্ধকারের পথও চিনিয়ে দেয়। তবে আমরা আঁধারের যাত্রী নই। যেখানেই অন্ধকারের ঘনঘটা, আলো হাতে সেখানেই আমাদের সরব উপস্থিতি।

স্বনামধন্য লেখক আরিফ আজাদ একজন আলোর ফেরিওয়ালা। বিশ্বাসের দর্শন দিয়ে লেখালেখির জগতে পা রাখা এই লেখক এবার হাজির হয়েছেন জীবনের কিছু গল্প নিয়ে। জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলোকে লেখক তুলে এনেছেন তার শৈল্পিক রং-তুলিতে। আলো থেকে স্ফুরিত হওয়া সেই অসাধারণ গল্পগুলো যেমন জীবনের কথা বলে, তেমনই জীবনে রেখে যায় বিশ্বাসী মূল্যবোধের গভীর এক ছাপ।

জীবন যেখানে যেমন নিরেট গল্পের একটি বই। তবে কেবল গল্পের বই বলে একে মূল্যায়নের সুযোগ নেই। গল্পের ফাঁকে ফাঁকে লেখক তার পাঠকদের জন্য রেখে গিয়েছেন চিন্তার কিছু খোরাক। পাঠকের ভাবুক মন যদি সেগুলোয় নিবিট হয়, আমরা আশা করতে পারি, গল্পের পাশাপাশি তারা জীবনের কিছু উপকারী পাঠ কুড়িয়ে নিতে সক্ষম হবে। লেখক আরিফ আজাদ তার লেখনীশস্তির মুন্সিয়ানাগ গল্পগুলোকে প্রাণবস্ত করে তুলেছেন। একারণে প্রতিটি গল্পই হয়ে উঠেছেসুখপাঠের এক বিশাল আধার। এ বইতে পাঠকসমাজ নতুন এক আরিফ আজাদকে আবিষ্কার করবেন বলেই আমাদের বিশ্বাস।

জীবন যেখানে যেমন pdf

আরো বই ডাউনলোড করুন

হযরত ইমাম হাসান রাঃ ও হযরত ইমাম হোসাইন রাঃ pdf

খাদিজা রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা pdf

ইমাম বুখারী রহঃ pdf. Imam Bukhari pdf – ড. মুহাম্মদ মুজিবুর রহমান

ইমাম আবু হানিফা রহ ও ইলমে হাদিস pdf – মাওলানা যুবায়ের হোসাইন

হযরত মা ফাতিমা রাঃ এর জীবনী pdf – এম এ সাইফুল ইসলাম