দারসুল কুরআন pdf. Darsul Quran Bangla pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; মাওলানা হামিদা পারভীন এর লেখা বই দারসুল কুরআন এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে বইয়ের নামের উপর ক্লিক করুন।

দারসুল কুরআন pdf - Darsul Quran Bangla pdf

লেখক মাওলানা হামিদা পারভীন
ধরন সীরাত
ভাষা বাংলা
প্রকাশক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
প্রকাশকাল ২০১০
খন্ড সংখ্যা
ফাইল সাইজ বিভিন্ন
ফাইল টাইপ PDF

পবিত্র কুরআন হলো মানুষের জীবন বিধান। মানব জাতির প্রকৃত কল্যাণ ও অকল্যাণের সঠিক পরিচয়ই কুরআনে বিবৃত হয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন : বস্তুত এটা মানব জাতির জন্য সুস্পষ্ট সতর্কবাণী এবং আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এটা পথ নির্দেশ ও কল্যাণের উপদেশ। (আলে ইমরান : ১৩৮)।

দারসুল কুরআন pdf. Darsul Quran Bangla pdf

আল কুরআনের বাস্তব অনুসরণের মাধ্যমেই মানুষ দুনিয়া ও আখেরাতের জীবনকে শান্তি ও কল্যাণময় করে তোলতে পারে। রাসূলে পাক (স) এবং সাহাবায়ে কেরামের পুত পবিত্র জীবন ছিল আল কুরআনের সঠিক বাস্তবায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। তারা পূর্ণ মর্যাদা সহকারে কুরআন অধ্যায়ন করতেন, এর মর্ম ও তাৎপর্য অনুধাবন করতেন এবং নিজেদের জীবনে আল কুরআনের বিধানকে কার্যকর করতেন।

তাই তাদের যুগ ছিল ইসলামের সোনালী’ যুগ। কুরআনের শিক্ষা থেকে দূরে থাকার কারণেই আজ বিশ্বের মুসলিম জনগোষ্ঠী অমুসলিমদের হাতে নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে। রাসূল (স) বলেছেন : “আমি তোমাদের মাঝে দু’টো জিনিস রেখে যাচ্ছি। এ দু’টিকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। উহা হলো আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নত। (মিশকাত, মুয়াত্তা)

অতএব আমাদেরকে অতি দ্রুতগতিতে কুরআনের দিকে ফিরে আসতে হবে। গভীরভাবে কুরআন অধ্যয়ন করতে হবে। দারসুল কুরআন তারই একটি প্রয়াস মাত্র। আরবী দারস শব্দের অর্থ পাঠ, শিক্ষা, আলোচনা, পর্যালোচনা ও গবেষণা ইত্যাদি। ইংরেজীতে যাকে Study বলা হয়। কুরআন স্টাডি করা না হলে, কুরআন থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করা কখনো সম্ভব নয়। জীবনকে আলোকিত করার জন্য কুরআনের শিক্ষার কোন বিকল্প নেই।

বইটিতে আমরা কুরআনের ব্যবহারিক অর্থ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরার চেষ্টা করেছি। বইটি জ্ঞান পিপাসু ভাই বোনদের কুরআনের জ্ঞান আহরণে সহায়ক হবে ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টি লাভ ও মানুষকে কুরআনের দিকে আকৃষ্ট করাই এর লক্ষ্য। বইখানা লেখায় উৎসাহ যুগিয়েছেন এবং গ্রন্থটি সম্পাদনা করেছেন আমার স্বামী প্রবর মাওলানা মুহাম্মদ আবদুর রাজ্জাক। আল্লাহ তা’আলা তাঁকে উত্তম প্রতিদান দিন।

দারসুল কুরান ১ম খণ্ড – মাওলানা হামিদা পারভীন

দারসুল কুরান ২য় খণ্ড – মাওলানা হামিদা পারভীন

আরো বই ডাউনলোড করুন

যঈফ ও জাল হাদীস সিরিজ pdf

আল আওনুল মাহমুদ pdf – আব্দুল হাফিজ বিন আব্দুর রউফ

শব্দে শব্দে আল কুরআন pdf. Shobde Shobde al Quran pdf

শব্দার্থে আল কুরআনুল মজীদ মতিউর রহমান খান pdf

তাওযীহুল কুরআন pdf – আব্দুর রাযযাক বিন ইউসুফ