সেরা হোক এবারের রামাদান pdf – রৌদ্রময়ী টীম

বিসমিল্লাহির রহমানির রহিম; রৌদ্রময়ী টীম লিখিত বই সেরা হোক এবারের রামাদান এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সেরা হোক এবারের রামাদান pdf - রৌদ্রময়ী টীম

লেখক রৌদ্রময়ী টীম
ধরন বিষয়ভিত্তিক তাফসীর
ভাষা বাংলা
প্রকাশক সমকালীন প্রকাশন
প্রকাশকাল ২০২১
পৃষ্ঠা ১৭৭
ফাইল সাইজ ৩৩ MB
ফাইল টাইপ PDF

আল্লাহ তাআলার নৈকট্যলাভের মধুরতম একটি মাস হচ্ছে রামাদান। এ মাসে সকল শ্রেণির সকল বয়সী মুসলিম দ্বীনের প্রতি অনেক বেশি উৎসাহী এবং উদ্যমী হয়ে ওঠে। এতে করে শরিয়তের বিধি-নিষেধগুলো মেনে চলা তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। তাছাড়া, রামাদান মাসে শয়তানের পায়ে শেকল পরানো হয়। তাকে বন্দি করে রাখা হয় কারাগারে। এভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য দৈনন্দিন ইবাদতগুলো সম্পন্ন করা সহজ করে দেন।

সেরা হোক এবারের রামাদান pdf – রৌদ্রময়ী টীম

রামাদানে সিয়াম রাখা প্রতিটি মুসলিম নরনারীর জন্য ফরজ। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। (সুরা বাকারা, আয়াত: ১৮৩) কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান পুঁজিবাদী সমাজে মহিমান্বিত এ মাসটিকে কেবল ব্যবসা-বাণিজ্যের মাসে পরিণত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

সিয়াম পালনের মূল উদ্দেশ্য সবাই এখন ভুলতে বসেছে। তাকওয়া অর্জনের পরিবর্তে মূল লক্ষ্য যেন জমকালো পোশাকের হরদম বেচাকেনা, বাহারি খাবার তৈরির হীন প্রতিযোগিতা, ইফতার ও সাহারি পার্টির মাধ্যমে ইবাদতে জল ঢালা এবং নানাবিধ হারাম কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দুনিয়া ও আখিরাত বরবাদ করে দেওয়া। অথচ হওয়ার কথা ছিল এর উলটোটা। ভোগবিলাসী জীবন নয়; বরং সংযমী হওয়ার মাস হচ্ছে রামাদান।

বছর ঘুরে সেই মাসটি আবারও কড়া নাড়ছে আমাদের দুয়ারে। হতে পারে এই রামাদানের পর আর কোনো রামাদান আসবে না জীবনে। হতে পারে নিজেকে বদলানোর সুযোগ আর হবে না কোনোদিন। জীবনের ডায়েরি থেকে আর কোনো মহিমান্বিত মাস যেন হারিয়ে না যায় বিনা আমলে, বিনা ইবাদতে। তাই এ রামাদান থেকেই শুরু হোক আমাদের সর্বাধিক প্রচেষ্টা, সকল প্রস্তুতি। ইলমে, আমলে আমরা নিজেদের এগিয়ে রাখতে চাই। জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে চাই।

সেরা হোক এবারের রামাদান pdf

আরো বই ডাউনলোড করুন

রোজার ৭০টি মাসআলা মাসায়েল pdf – মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

রোজার মাসায়েল pdf – মুহাম্মদ ইকবাল কিলানী

রমজানের ফাজায়েল ও রোজার মাসায়েল pdf – আব্দুল হামীদ ফাইযী

শবে বরাত ও প্রাসঙ্গিক কিছু কথা pdf – ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

সিয়াম ও রমজান: শিক্ষা তাৎপর্য ও মাসায়েল pdf