শানে নুযুল pdf download – Shane Nuzul pdf – মাহমুদ ইবনে জামিল

বিসমিল্লাহির রহমানির রহিম; মাহমুদ ইবনে জামিল সংকলিত বই শানে নুযুল এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

শানে নুযুল pdf download - Shane Nuzul pdf

লেখকমাহমুদ ইবনে জামিল
ধরনশানে নুযুল
ভাষাবাংলা
প্রকাশকহামিদিয়া লাইব্রেরী
প্রকাশকাল২০১৩
পৃষ্ঠা৪০০
ফাইল সাইজ১২ MB
ফাইল টাইপPDF

মহান আল্লাহর অযুত হাম্দ ও তাঁর রাসূলের প্রতি লাখো দরূদ মানব মুক্তির মহাসনদ মহাগ্রন্থ আল-কুরআন বিষয়ে সামান্য খেদমত জাতির সামনে তুলে ধরতে পারায় নিজকে ধন্য মনে করছি। আল্লাহ্ পাকের মহান দরবারে কোন্ ভাষায় শোকর আদায় করবো, এ মুহূর্তে তা জানা নেই। এই মহৎ কাজ তিনি তৌফিক না দিলে এ অধমের পক্ষে কোন মতেই সম্ভব হতো না। শানে নুযূল বিষয়ে বিক্ষিপ্ত কিংবা অপূর্ণাঙ্গ পুস্তক বাজারে দেখে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এ বিষয়ে পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য একখানা কিতাব সংকলন করব।

শানে নুযুল pdf download – Shane Nuzul pdf – মাহমুদ ইবনে জামিল

এ উদ্দেশ্য সামনে রেখে কানযুন নুযূল (উর্দু) কেতাবখানির বাংলা অনুবাদে হাত দিয়েছিলাম। কিন্তু এই কিতাবটি নেহায়েত সংক্ষিপ্ত হওয়ায় আমি বৃহদাকারে লেখার আশা পোষণ করি। মাল-মসল্লা তো লাগবে। এ সময় শ্রদ্ধেয় অগ্ৰজ জনাব মাওলানা আব্দুল মোমেন সাহেব (প্রধান শিক্ষক, মাদ্রাসা তাহফিজুল কুরআনিল কারীম) আসবাবে নুযূল ও লুবাবুন নুকূল কিতাব দু’খানা হাতে তুলে দিলেন। সেই থেকে শুরু। পরবর্তীতে দারুল ইহসানের লাইব্রেরী এ কাজে যথেষ্ট উপকারে এসেছে। শানে নুযুল pdf

এই লাইব্রেরী না থাকলে হয়ত তাফসীরের কিতাবগুলো সংগ্রহ করা সম্ভব হত না। আল্লাহর মেহেরবানীতে দু’বছরের টানা পরিশ্রমে এটি এখন পাঠকের হাতে। খুব সম্ভব শানে নুযুলের পূর্ণাঙ্গ কিতাব বাংলায় এই প্রথম এই গ্রন্থে আমি যথাসম্ভব নির্ভরযোগ্য তাফসীরের রেওয়ায়েত সন্নিবেশের চেষ্টা করেছি। যে সব রেওয়ায়েত নিয়ে ভিন্নমত আছে, সেগুলোও সনাক্ত করে দিয়েছি।

ভাষাও যথাসম্ভব সহজ করার চেষ্টা করেছি। এতে কতটুকু সফল হয়েছি, সে বিচার পাঠকের। এ বই দ্বারা সমাজের কারো যদি কুরআন বুঝার কিছুমাত্র সহায়তা হয়, তা হলেই আমার শ্রম সার্থক মনে করব। মহান আল্লাহ্ এ নগণ্য শ্রম তাঁর দরবারে গ্রহণ করুন, এর উছিলায় অধমের পরকালীন নাজাত ও কল্যাণের ব্যবস্থা করুন – এই কামনা।

শানে নুযুল pdf download – Shane Nuzul pdf – মাহমুদ ইবনে জামিল

সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামীনের যিনি মানব জাতির ইহ ও পরকালের সার্বিক কল্যাণ ও সাফল্য অর্জনের নির্দেশনা গ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন এবং কেয়ামত পর্যন্ত তা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। অসংখ্য দুরূদ ও সালাম সাইয়েদুল মুরসালীন খাতামুন নাবিয়্যীন রহমাতুল্লিল আলামীনের প্রতি, যাঁর জীবন ছিল কোরআন মজীদের বাস্তব প্রতিফলন ক্ষেত্র। শানে নুযুল pdf

রাসূলে পাক সাল্লাল্লাহু আলায়হে ওয়াসাল্লামের বাণী দ্বারা মাণিত হয়, আলকোরআনের খেদমত উভয় জাহানের কামিয়াবী ও উন্নত মর্যাদার উছিলা। হামিদিয়া লাইব্রেরী লিমিটেড তাই প্রকাশনার জগতে এই খেদমতটিকেই অবলম্বন করে প্রায় শতাব্দীকাল অতিবাহিত করেছে। কোরআন পাক ও কোরআনবিষয়ক পুস্তক-পুস্তিকা প্রকাশ করা অত্র লাইব্রেরীর প্রধান কাজ হিসেবে চলে এসেছে। বর্তমান শানে নুযূল গ্রন্থখানা সে ধারাবাহিকতায় নবতর সংযোজন মাত্র।

কোরআন মজীদের আয়াতসমূহ অবতরণের প্রেক্ষাপট অবহিত হওয়া স্বয়ং কোরআনের মর্ম উপলব্দির জন্য আবশ্যক ও সহায়ক। একারণেই তাফসীরের গ্রন্থসমূহে শানে নুযূল বর্ণনার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শুধুমাত্র শানে নুযূলসমূহের সংকলণগ্রন্থ আরবী ভাষায় প্রচুর পাওয়া যায়। উর্দু ভাষায়ও বর্তমানে পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলায় এ বিষয়ে পূর্ণাঙ্গ কোন গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে আমাদের জানা নেই। তাই আমাদের প্রকাশনা বাংলা ভাষায় ইসলামী প্রকাশনার একটি শূণ্যতা পূরণ করবে বলে আমরা মনে করি।

শানে নুযুল pdf download – Shane Nuzul pdf – মাহমুদ ইবনে জামিল

গ্রন্থখানার সকল দিক সুন্দর ও মার্জিত করতে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি। তথাপি যদি কোথাও ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে কিংবা মানোন্নয়নের কোন পরামর্শ থাকে, তাহলে আমাদেরকে জানালে কৃতার্থ হব। গ্রন্থখানা প্রণয়ন ও প্রকাশনার সাথে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের সকলকে আমরা মোবারকবাদ জানাই এবং হামিদিয়া লাইব্রেরী লিমিটেডের পূর্বতন ও বর্তমান স্বত্বাধিকারীগণের জন্য পাঠকবর্গের নিকট দোয়া কামনা করি। শানে নুযুল pdf

কুরআন কারীমের তাফসীরের নামে বহু জাল ও জয়ীফ হাদীস প্রচলিত আছে বহু তাফসীর-গ্রন্থ ও বই-পুস্তকে। আয়াতের ব্যাখ্যায় বা তার শানে-নুযুলের ব্যাপারে বহু এমন হাদীস ও আষার উল্লিখিত আছে, যার কোন সহীহ ভিত্তি নেই। বিধায় তা বিশ্বাস করা মুসলিমদের জন্য বৈধ নয়। সহীহ সুন্নাহর অনুসারী গণ সহীহ সুন্নাহর অনুসরণ করবে সর্বক্ষেত্রে। আকীদা, আহকাম, সীরাত, তারীখ ইত্যাদি সকল দ্বীনি বিষয়ে কুরআন ও সহীহ সুন্নাহই হবে বিশুদ্ধতার মানদণ্ড।

শায়খ ওয়াদিয়ী সনদ উল্লেখ-সহকারে সহীহ-যয়ীফ বাতলে দিয়ে অনেক আয়াতের শানে-নুযূল এই পুস্তকে জমায়েত করেছেন। অনেকের ধারণা হতে পারে যে, প্রত্যেক আয়াত বা পুরো কুরআনের শানে নুযূল হয়তো এতে আছে, বাস্তব কিন্তু তা নয়। যতটুকু সহীহ ভাবে পাওয়া গেছে, কেবল ততটুকুই তিনি এতে উল্লেখ করেছেন।

শানে নুযুল pdf

আরো বই ডাউনলোড করুন

হিসনুল মুসলিম pdf free download – Hisnul Muslim Bangla pdf

আহকামুন নিসা pdf – Ahkamun Nisa pdf download

মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা) pdf download

প্রোডাক্টিভ মুসলিম pdf – Productive Muslim Bangla pdf

টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম pdf – Time management with Islam