বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রহঃ লিখিত সীরাত গ্রন্থ আর রাহীকুল মাখতুম এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রহঃ |
| ধরণ | মুহাম্মদ সাঃ এর জীবনী |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | তাওহীদ প্রকাশনী, আল কোরআন একাডেমী |
| প্রকাশকাল | ২০১১, ২০০৩ |
| পৃষ্ঠা | ৫৫৮, ৫০৮ |
| ফাইল সাইজ | ২৬, ১৮ MB |
| ফাইল টাইপ |
শায়খ সফিউর রহমান মুবরাকপুরী (রাহি) ১৯৭৮ সালে যখন রাসূলুল্লাহ (সা) জীবনী লিখে প্রথম পুরস্কার (সে সময় আনুমানিক দেড় লক্ষ ভারতীয় টাকা) অর্জনের এক দুর্লভ কৃতিত্বের অধিকারী হন, তখন আমি বাংলাতেই পড়াশুনা করতাম। পরে সৌভাগ্যক্রমে ‘জামি’আহ সালাফিয়্যাহ’ বেনারসে পড়তে যাওয়ার সুযোগ ঘটে এবং এ আন্তর্জাতিক ব্যক্তিত্বের শিষ্যত্ব অর্জন করে ধন্য (১৯৮০ হতে ১৯৮৬ পর্যন্ত) হই।
আর রাহীকুল মাখতুম pdf. Ar Rahikul Makhtum Bangla pdf
তিনি তাঁর মূল আরবী গ্রন্থটি উর্দুতে অনুবাদ করে প্রকাশ করেন ১৯৮০ সালে। এ বইয়ের বাংলা অনুবাদের জন্য তিনি সে সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক জনাব ড. মুজীবুর রহমানকে অনুমতি দান করেন। কিন্তু দুঃখের বিষয় জনাব ড. মুহাম্মদ মুজীবর রহমান সাহেব নিজ কর্মব্যস্ততার দরুন এ গুরুদায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জনাব মূয়ীনুদ্দীন আহমাদ-এর উপর অর্পণ করেন।
তিনি মূল বইয়ের প্রায় ১/৩ অংশ অনুবাদ করার পর কোন এক অজ্ঞাত কারণে বন্ধ করে দেন। পরিশেষে এ অনুবাদের কাজে হাতে লাগান কামারখন্দ সিনিয়র ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব আব্দুল খালেক রহমানী। তিনি কৃতিত্বের সাথে এ কাজটি সমাধা করেন। অনুবাদ শিল্প খুবই জটিল ও স্পর্শকাতর। উভয় ভাষায় পারদর্শী না হলে মূল ভাবধারা রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বাংলা ভাষায় যথাযথ জ্ঞান ও যোগ্যতা না থাকলে তাতে সাহিত্য রস সৃষ্টি করা ও তার লালিত্য বজায় রাখা শুধু কঠিনই নয়, দুঃসাধ্য কাজ। সেহেতু এ অনুবাদ গ্রন্থের ভাষা সম্পাদনার গুরুভার গ্রহণ করেন পি.টি. আই রাজশাহীর প্রাক্তন সুপারিন্টেডেন্ট জনাব সাইফুদ্দীন আহমাদ। অন্যের অনুবাদের উপর নির্ভরশীল হওয়ার জন্য তিনি স্বাধীনভাবে সাহিত্যাঙ্গনে পদচারণা করতে পারেন নি। বরং তাঁকে অনেক স্থানে ভাব উদ্ধারের জন্য বহু পরিশ্রম করতে হয়েছে।
আর রাহীকুল মাখতুম তাওহীদ প্রকাশনী pdf
আর রাহীকুল মাখতুম আল কোরআন একাডেমী pdf
আরো বই ডাউনলোড করুন
ব্যাংকের সুদ কি হালাল pdf – আব্দুল হামীদ ফাইযী
শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা pdf – ড. রাগিব সারজানি
নফসের বিরুদ্ধে লড়াই pdf. Nofser Biruddhe Lorai pdf
