তাফসীরে জালালাইন সব খন্ড pdf. Tafsir Jalalain Bangla pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; আল্লামা জালালুদ্দিন মুহাম্মাদ ইবনে আহমদ ইবনে মুহাম্মাদ আল মহল্লী ও আল্লামা জালালুদ্দিন আব্দুর রহমান ইবনে আবী বকর আস সুয়ূতী রহঃ কর্তৃক রচিত তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন সব খন্ড এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

তাফসীরে জালালাইন সব খন্ড pdf. Tafsir Jalalain Bangla pdf

তাফসীরে জালালাইন সব খন্ড pdf. Tafsir Jalalain Bangla pdf

লেখক জালালুদ্দিন মহল্লী ও জালালুদ্দিন সুয়ুতি
ধরন তাফসীর
ভাষা বাংলা
প্রকাশক ইসলামিয়া কুতুবখানা ঢাকা
প্রকাশকাল ২০১১
খন্ড সংখ্যা
ফাইল সাইজ বিভিন্ন
ফাইল টাইপ PDF

তাফসীরে জালালাইন ইসলামিয়া কুতুবখানা pdf

তাফসীরে জালালাইন ১ম খণ্ড

তাফসীরে জালালাইন ২য় খণ্ড

তাফসীরে জালালাইন ৩য় খণ্ড

তাফসীরে জালালাইন ৪র্থ খণ্ড

তাফসীরে জালালাইন ৫ম খণ্ড

তাফসীরে জালালাইন ৬ষ্ঠ খণ্ড

তাফসীরে জালালাইন ৭ম খণ্ড

পবিত্র কুরআনের তাফসীর জানার ক্ষেত্রে আল্লামা জালালুদ্দীন সুয়ূতী ও জালালুদ্দীন মহল্লী (র.) প্রণীত তাফসীরে জালালাইন গ্রন্থটি একটি প্রাথমিক ও পূর্ণাঙ্গ বাহন। রচনাকাল থেকেই সকল ধারার মাদরাসা ও কুরআন গবেষণাকেন্দ্রে এ মূল্যবান তাফসীরটি সমভাবে সমাদৃত। কারণ বাহ্যিক বিচারে এটি অতি সংক্ষিপ্ত তাফসীর হলেও গভীর দৃষ্টিতে এটি সকল তাফসীরের সারনির্যাস।

হাজার হাজার পৃষ্ঠা ব্যাপী রচিত কোনো তাফসীর গ্রন্থের অনেক পৃষ্ঠা অধ্যয়ন করে অতি কষ্টে যে তথ্যের খোঁজ পাওয়া যায়, তাফসীরে জালালাইনের আয়াতের ফাঁকে ফাঁকে স্থান পাওয়া এক-দুই শব্দেই তা মিলে যায় যেন মহাসমুদ্রকে ক্ষুদ্র পেয়ালায় ভরে দেওয়া হয়েছে। একাধিক সম্ভাবনাময় ব্যাখ্যার মধ্যে সর্বাধিক বিশুদ্ধ ও প্রাধান্যপ্রাপ্ত ব্যাখ্যাটি কোনো প্রকার অনুসন্ধান ছাড়াই অনায়াসে পাওয়া যায়। তাফসীর গ্রন্থসমূহের ব্যাপক অধ্যয়ন করলে এ সত্যটি সহজে অনুধাবন করা যাবে।

ছাত্রজীবন থেকেই তাফসীরে জালালাইনের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল। জামিয়া শারইয়্যাহ মালিবাগের খ্যাতিমান উস্তাদ, মুহাক্কিক আলেম মাওলানা আহমদ মায়মূন সাহেবের উৎসাহ-উদ্দীপনায় জালালাইনের সর্ববৃহৎ আরবি শরাহ আল্লামা সুলাইমান জামাল প্রণীত ‘হাশিয়াতুল জামাল’ মুতালার সুযোগ হয়েছিল। একটু আধটু যাই বুঝেছিলাম তাতে এ অনুভূতি হয়েছিল যে, উর্দু কামালাইন আর আরবি হাশিয়াতুল জামাল কিছুতেই একটি অপরটির বিকল্প হতে পারে না। দুটি ভিন্ন ভিন্ন বস্তু।

কিতাব ‘হল’ করতে হলে হাশিয়াতুল জামালের কোনো তুলনা হয় না। ফারাগাতের কয়েক বছর পর আল্লাহ তা’আলার মেহেরবানিতে বাংলাদেশের প্রাচীনতম দীনি শিক্ষাকেন্দ্র নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মাদরাসা দেওভোগে দরসী খেদমতের সুযোগ হয়। প্রথম বছরই আমার দায়িত্বে আসে সেই প্রিয় কিতাব তাফসীরে জালালাইনের প্রথম খণ্ড। আরবি-উর্দু শরাহ ও নানা তাফসীর গ্রন্থের সাহায্যে এক বছর যথাসম্ভব শ্রম দিয়ে পড়ালাম।

আরো বই ডাউনলোড করুন

মুসনাদে আহমাদ pdf. Musnad Ahmad Bangla pdf

মুয়াত্তা ইমাম মুহাম্মদ pdf. Muwatta Imam Muhammad pdf

মুয়াত্তা ইমাম মালেক pdf. Muwatta Imam Malik Bangla pdf

সুনানে ইবনে মাজাহ শরীফ pdf. Sunan Ibn Majah Bangla pdf

সুনানে নাসাঈ শরীফ pdf. Sunan Nasai Bangla pdf

সহীহ বুখারী শরীফ সব খন্ড pdf download. Bukhari Sharif Bangla