বিসমিল্লাহির রহমানির রহিম; আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল লিখিত বই শিক্ষক ছাড়া কুরআন শিক্ষার সহজ পদ্ধতি এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল |
| ধরন | কুরআন শিক্ষা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আল আহসা ইসলামিক সেন্টার |
| প্রকাশকাল | ২০১১ |
| পৃষ্ঠা | ৯৪ |
| ফাইল সাইজ | ১.১১ MB |
| ফাইল টাইপ |
প্রশংসা মাত্রই আল্লাহর জন্য। যিনি মানব জাতির মুক্তির দিশারী হিসাবে নাজিল করেছেন আল-কুরআন। দরুদ ও সালাম আমাদের প্রিয় হাবীব মুহাম্মদ (দঃ)-এর প্রতি যাঁর চরিত্র ছিল আল-কুরআন। তিনি (দঃ) বলেছেন: “তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো: যে নিজে কুরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়।” আরো বর্ষিত হোক শান্তির ধারা তাঁর পরিবার ও সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত তাঁদের সকল উত্তম অনুসারীদের প্রতি।
শিক্ষক ছাড়া কুরআন শিক্ষার সহজ পদ্ধতি pdf – আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল
১৪২৭ হিজরী সালের পবিত্র রমজান মাস। হঠাৎ করেই মনে জাগল কুরআন নাজিলের মাস রমজান। এ মাসে কুরআনের কিছু খিদমত করতে পারলে জীবনটা ধন্য হত। তাই সাধারণ মুসলিম ভাই ও বোন এবং ছোটদের কুরআন পড়ার জন্য আধুনিক বাংলা নিয়মে একটি বই লেখার দৃঢ় সংকল্প করি। বিলম্ব না করে সে দিনেই এ মহৎ কাজ আরম্ভ করি। যার ফলশ্রুতিতে আজকের এই বইটির অবতারণা।
মহাগ্রন্থ আল-কুরআন আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র বড় আমানত। কিছু মুফাসসীরগণের মতে, আকাশ, পৃথিবী ও পর্বতমালা এই প্রবিত্র মহাআমানত বহন করতে অপরগতা স্বীকার করে। বাবা আদম (আ:) জান্নাতে থাকা অবস্থায় মহান আমানতের দায়িত্বভার গ্রহণ করেন। আল্লাহ তা’য়ালা আদম (আ:)-এর সর্বশ্রেষ্ঠ সন্তান সর্বশেষ নবী ও রসূল মুহাম্মদ (দঃ)-এর প্রতি সর্বশেষ কিতাব রমজানের লাইলাতুল কদরে অবতীর্ণ করেন। দীর্ঘ ২৩ বছরে পূর্ণ কুরআনের নাজিল সম্পন্ন হয়।
আল-কুরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আর যারা এ কিতাবকে ত্যাগ করবে তথা পাঠ করবে না, এর উপর আমল ও এ দ্বারা বিচার ফয়সালা এবং মেনে চলবে না তারা কিয়ামতের মাঠে কুরআন ত্যাগকারী বলে বিবেচিত হবে তখন তাদের বাঁচার উপায় কি হবে?
শিক্ষক ছাড়া কুরআন শিক্ষার সহজ পদ্ধতি pdf
আরো বই ডাউনলোড করুন
সিক্রেট মিশন মোসাদ স্টোরিজ pdf – আব্দুল্লাহ ইবনে মাহমুদ
