বিসমিল্লাহির রহমানির রহিম, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখিত বই সালাতের মধ্যে হাত বাঁধার বিধান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর |
| ধরণ | নামাজ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আস সুন্নাহ পাবলিকেশন |
| প্রকাশকাল | ২০১৪ |
| পৃষ্ঠা | ১১৪ |
| ফাইল সাইজ | ৩ MB |
| ফাইল টাইপ |
সালাতের মধ্যে রুকু, সাজদা এবং বসা অবস্থায় হস্তদ্বয়ের অবস্থান সম্পর্কে বিভিন্ন সহীহ হাদীস বিদ্যমান এবং এ সকল হাদীস পালনের বিষয়ে মতভেদ নেই। আমরা দেখি যে, অধিকাংশ মুসাল্লী এ সকল অবস্থায় হস্তদ্বয়ের অবস্থানে ভুল করেন ও সুন্নাত নষ্ট করেন। এ বিষয়ে জানার আগ্রহও কম। পক্ষান্তরে দাঁড়ানো অবস্থায় হস্তদ্বয় কোথায় থাকবে সে বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। সম্ভবত ঐকমত্যের সুন্নাত পালনের চেয়ে ‘মতভেদীয়’ সুন্নাত নিয়ে বিতর্ক করার আনন্দ অনেক বেশি!
সালাতের মধ্যে হাত বাঁধার বিধান pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
আমি আমার সীমিত জ্ঞানে বলেছি, মুহাদ্দিসগণ তো দেখি বুকের উপর হাত রাখার হাদীস সহীহ বলেন। কিন্তু মুজতাহিদ ইমাম ও ফকীহগণ নাভীর নিচে বা উপরে হাত রাখার কথা বলেছেন। আশা করি, যে কোনোটি পালন করা যেতে পারে। কিন্তু অনেকেই এরূপ উত্তরে তৃপ্ত হন নি। আপত্তি জানিয়ে কেউ বলেছেন, সহীহ হাদীস জানার পরে ইমামগণের অজুহাতে সহীহ হাদীস বিরোধী কর্মকে পালনযোগ্য বলার অধিকার আপনাকে কে দিয়েছে?
যে ব্যক্তি সহীহ হাদীস পালন করে না সে কিরূপ মুসলিম? কেউ বলেছেন, আপনি ভুল বলছেন, নাভীর নিচে হাত রাখার হাদীসই সহীহ। বিষয়টি ভাল করে জানার জন্যই কিছু পড়াশোনার চেষ্টা করলাম। সে চেষ্টার ফল এ ছোট পুস্তকটি। আমার অনুসন্ধান ও সিদ্ধান্ত কতটুকু সঠিক তা মহান আল্লাহই ভাল জানেন।
তবে এ উপলক্ষ্যে কিছু দিন হাদীসে নববী ও সাহাবী-তাবিয়ীগণের মতামত অধ্যয়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি। আমাদের দেশের মুসলিমদের মধ্যে নিয়মিত সালাত আদায়কারী মুসলিমের সংখ্যা ১৫% অতিক্রম করবে না। এরূপ নামাযী মুসলিমদের মধ্যেও দীনের অন্যান্য ফরয-ওয়াজিব পালনকারী এবং সুস্পষ্ট হারামসমূহ বর্জনকারী মুমিনের সংখ্যা খুবই নগণ্য।
সালাতের মধ্যে হাত বাঁধার বিধান pdf
আরো বই ডাউনলোড করুন
যে সালাতে হৃদয় গলে pdf – আবু বকর বিন হাবিবুর রহমান
মুনাজাত ও নামায pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
বিতর নামাজ pdf. Witr Namaz pdf – আব্দুল্লাহ আল কাফী আল মাদানী