বিসমিল্লাহির রহমানির রহিম; আব্দুল হামীদ ফাইযী লিখিত বই প্রেম রোগ প্রতিপাদন ও প্রতিবিধান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আব্দুল হামীদ ফাইযী |
| ধরণ | আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী |
| প্রকাশকাল | ২০১৬ |
| পৃষ্ঠা | ২৫৪ |
| ফাইল সাইজ | ৩ MB |
| ফাইল টাইপ |
প্রেম-ভালোবাসার ব্যাপারটা কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর কাছে বড়ই আকর্ষণীয়। তরুণ সমাজে প্রেমরোগ সংক্রামক মহামারীর আকার ধারণ করেছে। প্রায় ঘরে দেখা যায় কেউ না কেউ এ রোগের আক্রান্ত রোগী আছেই আছে। ইল্লা মা শাআল্লাহ। গৃহাঙ্গন ও শিক্ষাঙ্গন প্রেম রোগ থেকে মুক্ত নয়। হাজী-গাজী, আলেম-যালেম, শিক্ষিত-মূর্খ, পর্দানশীন বেপর্দা প্রায় সকল পরিবেশের কেউ না কেউ প্রেম-ভালোবাসার নোংরামিতে জড়িয়ে পড়ছে!
প্রেম রোগ প্রতিপাদন ও প্রতিবিধান pdf – আব্দুল হামীদ ফাইযী
প্রেম-ভালোবাসার পরিবেশ সভ্য সমাজকেও এমনভাবে গ্রাস করতে চলেছে যে, তা কবির এই কবিতা স্মরণ করিয়ে দেয়, ‘পশ্চিমে ঝড় ঐ যে আসে পুবে অন্ধকার মহাকালের বাজছে প্রলয় ভেরী, বসুন্ধরার কাঁপন বড় ভাঙ্গছে তোরণ-দ্বার তুফান আসার নাইকো বেশী দেরী। ধুলোয় নয়ন আঁধার হল, আকাশ ডাকে গুরু মাথা গোঁজার নাইকো কোথাও ঠাঁই, কাল-নাগেরি শতেক ফণায় বক্ষ-দুরুদুরু পালিয়ে যাওয়ার পথ তো জানা নাই।’
আজ ঘরে-ঘরে পিরীতের বাজনা, হাতে-হাতে প্রেমের বাঁশি, মনে-মনে প্রণয়ের বেদনা। প্রচার মাধ্যম খুলে বসলেই অবৈধ প্রেম রোমান্সের কাহিনী ও অভিনয়। এ যেন আবাল-বৃদ্ধ-বণিতার নিত্যকার শ্রাব্য ও দৃশ্য হয়ে উঠেছে। প্রেম করা যেন আধুনিক ফ্যাশনে পরিণত হয়েছে। বহু কাজে যেমন পাশ্চাত্যের গোলামী আজও বর্জন করতে পারিনি, তেমনি তরুণ- তরুণীদের অবৈধ প্রেমের স্বাধীনতার অনুসন্ধান একটা প্রমাণ যে, তারা মনে করে, তাদের গোলামীতেই আছে আমাদের সমূহ কল্যাণ।
আমার প্রয়াস, সামাজিক সংস্কার সাধন করা! প্রগতির নামে দুর্বার দুর্গতির পথ অবরোধ করা। তুফানের সামনে একটি ছাতা স্বরূপ ক্ষুদ্র এই প্রয়াসে রয়েছে আমার আন্তরিক আশা, আমার তরুণ-সমাজ শুদ্ধ ও পবিত্র হোক। নোংরামির জঞ্জাল থেকে মুক্ত ও পরিচ্ছন্ন হোক।
বাস্তব কথা এই যে, ‘প্রেমে না পড়লে কেউ প্রেমের কবিতা লিখতে পারে না।’ আমার ব্যাপারে পাঠকের মনে প্রশ্ন উঁকি দিতে পারে। তাই আমি শায়খ সা’দীর মতো বলে রাখি, ‘মালী আমি, কিন্তু আমার বাগান নেই। প্রেমিক আমি, কিন্তু নির্দিষ্ট কোন প্রেমিকা নেই।’ আমি আমার ‘যুব-সমস্যা, আদর্শ রমণী ও জীবন-দর্পণ’ বইয়ে এ বিষয়ে কিছু কিছু আলোচনা করেছি। ইচ্ছা ছিল, এ নিয়ে বিস্তারিত কিছু লিখব। আজ আমার সে ইচ্ছা পূরণ হল।
প্রেম রোগ প্রতিপাদন ও প্রতিবিধান pdf