বিসমিল্লাহির রহমানির রহিম; ড. মুহাম্মদ মুজিবুর রহমান লিখিত বই ইমাম বুখারী রহঃ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. মুহাম্মদ মুজিবুর রহমান |
| ধরন | ইমাম বুখারীর জীবনী |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলামিক ফাউন্ডেশন |
| প্রকাশকাল | ১৯৭৫ |
| পৃষ্ঠা | ৪৪ |
| ফাইল সাইজ | ৩ MB |
| ফাইল টাইপ |
হাদীস শাস্ত্রে বিশ্ব-সম্রাট উপাধিতে ভূষিত ইমাম বুখারী (র)-এর আসল নাম ছিল মুহাম্মদ। কুনিয়াতের দিক দিয়ে তিনি পরিচিত ছিলেন আবু আবদুল্লাহ্ নামে। তাঁর পিতার নাম ছিল ইসমাইল। তিনি ৪র্থ তাব্কার নামকরা হাদীসবেত্তা ছিলেন। দাদার নাম ইব্রাহীম ও পরদাদার নাম ছিল মুগীরা-বিন-বারদো। ১৯৪ হিজরীর ১৩ই শাওয়াল, শুক্রবার জুমআর নামাযের বাদ তিনি বুখারা শহরে ভূমিষ্ঠ হন।
ইমাম বুখারী রহঃ pdf. Imam Bukhari pdf – ড. মুহাম্মদ মুজিবুর রহমান
বুখারা শহর সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানে অবস্থিত। এককালে এটি অত্যন্ত সমৃদ্ধিশালী নগরী ছিল। মুসলিম শাসনাধীনে আসার আগে এটি সামানিয়া রাজাদের রাজধানী ছিল। ইমাম বুখারীর পরদাদা বা প্রপিতামহ মুগীরা বুখারার তদানীন্তন শাসনকর্তা ইয়ামান জা’ফীর কাছে পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে বুখারায় অবস্থান করতে থাকেন। এজন্যেই এই বংশকে জা’ফী বংশ বলা হয়। কারণ তখনকার দিনে ইয়ামানে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে জা’ফী তাঁকে নিজ বংশ পরিচয়ে আশ্রয় দিতেন।
তাঁর পূর্বপুরুষগণ ছিলেন পারস্যের অধিবাসী। পরদাদা মুগীরা পারস্য হতে খোরাসানের অন্তর্গত বুখারা নামক শহরে এসে বসবাস আরম্ভ করেন। বাল্যকালেই তাঁর পিতা মারা যান। তিনি স্বীয় মাতার নিকটই প্রতিপালিত হন। আহমদ নামে তাঁর এক বড় ভাই ছিলেন। আগেই বলেছি, তাঁর পিতাও একজন নামকরা মুহাদ্দিস ছিলেন।
ইমাম মালেক, হাম্মাদ এবং উবনুল মুবারক প্রমুখ বিশিষ্ট হাদীসবেত্তার প্রিয় শিষ্য হিসাবে বহুদিন ধরে তিনি হাদীস শিক্ষা করেন। ইমাম বুখারী স্বয়ং তাঁর ‘তারীখে-কবীর’ নামক গ্রন্থে স্বীয় পিতার বিস্তৃত জীবনী লিপিবদ্ধ করেছেন। এ প্রসঙ্গে স্বীয় পিতার জ্ঞান-গরিমা ও অন্যান্য মনীষার কথা উল্লেখ করতে গিয়ে তিনি যথারীতি গৌরব প্রকাশ করেন। যোগ্যতম পিতার যোগ্যতম সন্তানই বটে। বাল্যকাল হতেই ইমাম বুখারী (র)-এর উপর আল্লাহর বিশেষ রহমতের দৃষ্টির নিদর্শন দেখা যাচ্ছিল। ইমাম বুখারী বাল্যাবস্থায় অন্ধ হয়ে গিয়েছিলেন।
ইমাম বুখারী রহঃ pdf
আরো বই ডাউনলোড করুন
কোরআন ও সুন্নাহর আলোকে পর্দা pdf – মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন
ইউনিভার্সিটির ক্যান্টিনে বই pdf – University Canteen pdf
তুমি ফিরবে বলে ফিমেল ভার্সন pdf. Tumi Firbe Bole – জাকারিয়া মাসুদ
তুমি ফিরবে বলে মেইল ভার্সন pdf. Tumi Firbe Bole – জাকারিয়া মাসুদ
