ইসলামের নামে জঙ্গিবাদ pdf – Islamer name Jongibad pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখিত বই ইসলামের নামে জঙ্গিবাদ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইসলামের নামে জঙ্গিবাদ pdf - Islamer name Jongibad pdf

লেখক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
ধরন জিহাদ
ভাষা বাংলা
প্রকাশক আস সুন্নাহ পাবলিকেশন
প্রকাশকাল ২০০৯
পৃষ্ঠা ১২১
ফাইল সাইজ ৬ MB
ফাইল টাইপ PDF

শান্তির ধর্ম ইসলাম। ইসলামের শাস্তি শুধু মুসলমানদের জন্যই নয়। বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এবং সকল সৃষ্টির জন্য। একটি বিড়ালকে অভুক্ত বেঁধে রাখার জন্য কঠিনতম নিন্দা জানিয়েছেন যে মহানবী সাঃ, তাঁর উম্মতের মধ্যে কেউ ইসলামের নামে মানুষ খুন করতে পারে একথা কল্পনাও করতে পারি না। কিন্তু তারপরও অত্যন্ত ব্যথিত হৃদয়ে শুনি, কিছু মানুষ নাকি এমন করছে।

ইসলামের নামে জঙ্গিবাদ pdf – Islamer name Jongibad pdf

এরপর হৃদয়ের সেই বেদনা আরো বৃদ্ধি পায়, যখন দেখি গুটি কয়েক বিভ্রান্ত বিপথগামী মানুষের কারণে ঢালাওভাবে ধার্মিক ও আলিম সমাজকে দায়ী করা হচ্ছে। স্কুল-কলেজের অগণিত ছাত্রের চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের লিপ্ত হওয়ার কারণে কেউ ঢালাওভাবে স্কুল-কলেজ বা শিক্ষাব্যবস্থাকে দায়ী করেন না।

সমাজতন্ত্র, গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদির নামে খুন-খারাবি ও সন্ত্রাসী করলে কেউ সকল সমাজতন্ত্রী, গণতন্ত্রী বা মানবাধিকারবাদীকে দায়ী করেন না। অথচ দুচার জন বিপথগামী টুপি মাথায় দিয়ে সন্ত্রাস করলে সকল টুপিওয়ালাকে দায়ী করা হয়। ইসলাম সম্পর্কে এ দ্বিমুখি বিভ্রান্তির বিষয়ে একটি সময়োপযোগী পুস্তিকা রচনা করেছে আমার স্নেহাস্পদ জামাতা খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর।

এতে একদিকে যেমন ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল কারণগুলি চিহ্নিত করা হয়েছে, তেমনি এ বিষয়ক বিভ্রান্তি অপনোদনের চেষ্টা করা হয়েছে। বইটির বহুল প্রচার ও প্রসারের জন্য দোয়া করছি। দোয়া করি আল্লাহ লেখকের এ প্রচেষ্টা কবুল করে নিন এবং এ বইকে তাঁর ও আমাদের নাজাতের ওসীলা বানিয়ে দিন।

আমাদের সমাজের সকল মানুষ এবং ইসলাম সম্পর্কে যাদের সামান্য জ্ঞানও আছে তারা সকলেই জানেন যে, জাতি, ধর্ম, বর্ণ গোত্র নির্বিশেষ সমাজের সকল মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা ইসলামী ধর্মবিশ্বাসের অন্যতম প্রেরণা। তাত্ত্বিক, প্রায়োগিক ও ঐতিহাসিকভাবে তা সর্বজনবিদিত। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর সকল মানুষই ধর্মীয়ভাবে শান্তিপ্রিয়। সবাই আমরা শাস্তি চাই। এখন সমস্যা হলো, তাহলে ইসলামের নামে বোমাবাজি, অশান্তি, নিরিহ নিরপরাধ মানুষ হত্যা, আত্মহত্যা ইত্যাদি কেন ঘটছে?

ইসলামের নামে জঙ্গিবাদ pdf

আরো বই ডাউনলোড করুন

শহীদে মেহরাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাঃ pdf

জাল হাদিসের কবলে রাসুলের সালাত pdf download

চিন্তাপরাধ pdf free download – Chintaporadh Book – আসিফ আদনান

খুতবাতুল ইসলাম pdf. Khutbatul islam pdf download

ফয়জুল কালাম pdf download. Foyjul Kalam pdf