কুরআন বুঝা সহজ pdf – গোলাম আযম

বিসমিল্লাহির রহমানির রহিম, গোলাম আযম লিখিত বই কুরআন বুঝা সহজ pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কুরআন বুঝা সহজ pdf - মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

লেখক গোলাম আযম
ধরণ কুরআন সম্পর্কিত
ভাষা বাংলা
প্রকাশক আধুনিক প্রকাশনী
প্রকাশকাল ১৯৮৯
পৃষ্ঠা ৫০
ফাইল সাইজ ১ MB
ফাইল টাইপ PDF

কুরআন পাক মানব জাতির সঠিক হেদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। তাই এর নাম হলো কিতাবুল্লাহ বা আল্লাহর কিতাব। এ কিতাব শেষ নবী ও শ্রেষ্ঠতম রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অহী যোগে নাযিল করা হয়েছে। এ কিতাব শুদ্ধভাবে পড়ে শুনানো এবং এর সঠিক অর্থ বুঝিয়ে দেয়ার দায়িত্বও রাসূলের উপরই দেয়া হয়েছিল।

কুরআন বুঝা সহজ pdf – গোলাম আযম

আল্লাহ তায়ালা এ কিতাবের রচয়িতা এবং রাসূল (সাঃ)-এর ব্যাখ্যাদাতা। মানব জাতির পার্থিব শাস্তি ও পরকালীন মুক্তি এ কিতাবের শিক্ষার উপরই নির্ভরশীল। তাই এ কিতাব সব মানুষের পক্ষেই বুঝতে পারা সম্ভব। অবশ্য সবাই এ থেকে উপদেশ গ্রহণ করার যোগ্য না-ও হতে পারে। আল্লাহ পাক কুরআন সম্পর্কে বলেছেন, “এটা মানুষের জন্য এক বিবৃতি এবং মুত্তাকিদের জন্য হেদায়াত ও উপদেশ।”-আলে ইমরান : ১৩৮।

কুরআন থেকে হেদায়াত পাওয়ার জন্য কুরআনকে বুঝতে পারাই হলো পয়লা শর্ত। বুঝবার সাথে সাথে তাকওয়ার শর্তও থাকতে হবে। কুরআন যা মানতে বলে তা মানতে রাজী হওয়া এবং যা ছাড়তে বলে তা ছাড়তে প্রস্তুত থাকাই হলো তাকওয়া। কিন্তু যে কুরআন বুঝে না সে কি করে তাকওয়ার পথে চলবে? তাই সবাইকেই পয়লা কুরআন বুঝতে হবে। অবশ্য কুরআন বুঝবার মান সবার এক হতে পারে না।

যার যার যোগ্যতা অনুযায়ী মান ভিন্ন ভিন্ন হবেই। আল্লাহ পাক কারো কাছ থেকেই তার যোগ্যতার অতিরিক্ত দাবী করেন না। কিন্তু দুনিয়ার জীবনে প্রত্যেককেই যে সব দায়িত্ব পালন করতে হয় তা কুরআনের শিক্ষা অনুযায়ী হতে হবে। যারা পড়তে জানে না তারা কুরআনের শিক্ষায় শিক্ষিতদের কাছ থেকে জেনে নিয়ে তাদের দায়িত্ব পালন করবে।

কুরআন বুঝা সহজ pdf

আরো বই ডাউনলোড করুন

কিয়ামতের ভয়াবহতা ও তারপর pdf – Kiyamoter voyabohota o tarpor

কিয়ামতের বর্ণনা pdf – Kiyamoter Bornona – মুহাম্মদ ইকবাল কিলানী

আরশের ছায়া pdf – Arosher Chaya pdf – আব্দুল হামীদ ফাইযী

কাদিয়ানী সম্প্রদায় তত্ত্ব ও ইতিহাস pdf – সাইয়েদ আবুল হাসান আলী নদভী

প্রাচ্যবিদদের দাঁতের দাগ pdf – মুসা আল হাফিজ