এসব হাদীস নয় ১ ও ২ pdf – মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক লিখিত বই এসব হাদীস নয় pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

এসব হাদীস নয় ১ ও ২ pdf download

লেখক মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
ধরণ হাদিস সম্পর্কিত
ভাষা বাংলা
প্রকাশক রাহনুমা প্রকাশনী
প্রকাশকাল ২০১৬
পৃষ্ঠা ২৬৪, ২২৪
ফাইল সাইজ ৯৪, ৬৭ MB
ফাইল টাইপ PDF

আলহামদু লিল্লাহ, ‘প্রচলিত জাল হাদীস: ১’-এর বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ ‘এসব হাদীস নয়: ১’ নামে প্রকাশিত হল। সাথে প্রকাশিত হল পাঠকের দীর্ঘ প্রতীক্ষিত ‘এসব হাদীস নয়: ২’। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস ইসলামী শরীয়তের অন্যতম প্রধান উৎস, দ্বীনের ভিত্তি-স্তম্ভ। এই হাদীসের যথাযথ সংরক্ষণে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে উম্মতের মনীষীগণ অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

এসব হাদীস নয় ১ ও ২ pdf – মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

কোন রেওয়ায়েত বাস্তবেই হাদীসে নববী কি না তা যাচাইয়ের জন্য তাঁরা তৈরি করেছেন বহু শাস্ত্র। কঠোরভাবে পর্যবেক্ষণ করেছেন বর্ণনাকারীদের জীবন-ধারা। এভাবেই তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের ভাণ্ডার পৌছে দিয়েছেন পরবর্তী প্রজন্মের কাছে। ওই দিকে আরেকদল দুষ্ট বা বোকা লোক সময়ে সময়ে করেছে উল্টো কাণ্ড ওরা মনগড়া কথাবার্তাকে হাদীসে রাসূল বলে প্রচার করার প্রয়াস পেয়েছে।

এমনটা যে হতে পারে সে ইঙ্গিত দিয়ে গেছেন খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইতো তিনি মিথ্যা হাদীস গড়ার এবং তা বর্ণনা করার ব্যাপারে কঠোর ধমকি-বাণী উচ্চারণ করে গেছেন। এমন লোকদের ঠিকানা যে জাহান্নামে হবে তা বলে গেছেন সুস্পষ্টভাবে। তথাপি জাল বর্ণনার প্রচার-প্রসারের ধারা থেমে থাকেনি। কিন্তু দ্বীনের হেফাযতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া-তাআলা নিজেই করেন।

তাই যুগে যুগে পয়দা করেছেন উলূমুল হাদীস (হাদীস-বিষয়ক শাস্ত্রসমূহ) এর বড় বড় ইমাম ও মুহাক্কিকদের। তাঁরা নিজেদের অসাধারণ মেধা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত নীতিমালার ভিত্তিতে ওই সব মনগড়া জাল কথাগুলো চিহ্নিত করে গেছেন। এরই ধারাবাহিকতায় আরবী ভাষায় রচিত হয়েছে বিভিন্ন নামের জাল-হাদীস সংকলন। হিজরী ১৪১৬ (১৯৯৬ ঈ.) সনে মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা যেসব উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে তার মধ্যে অন্যতম ছিল উলূমুল হাদীসের প্রয়োজনীয় খেদমত আঞ্জাম দেওয়া।

এসব হাদীস নয় ১ম খন্ড pdf

এসব হাদীস নয় ২য় খন্ড pdf

আরো বই ডাউনলোড করুন

ঈমানের দুর্বলতা pdf – Imaner Durbolota pdf

ঈমানের-দাবী pdf – Imaner dabi pdf – আব্বাস আলী খান

ঈমানের অগ্নি পরীক্ষা pdf – দেলোয়ার হোসেন সাঈদী

ঈমানের ৭৭টি শাখা pdf – ইমাম বায়হাকী

ঈমান যখন জাগলো pdf – সাইয়েদ আবুল হাসান আলী নদভী