আপনার সমীপে আপনার আমানত pdf – মাওলানা কালিম সিদ্দিকী

বিসমিল্লাহির রহমানির রহিম; মাওলানা কালিম সিদ্দিকী লিখিত বই আপনার সমীপে আপনার আমানত এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

আপনার সমীপে আপনার আমানত pdf - মাওলানা কালিম সিদ্দিকী

লেখক মাওলানা কালিম সিদ্দিকী
ধরন বিবিধ
ভাষা বাংলা
প্রকাশক দাওয়াহ প্রকাশন
প্রকাশকাল ২০১২
পৃষ্ঠা ৩২
ফাইল সাইজ ৬ MB
ফাইল টাইপ PDF

একটা অবুঝ শিশু আপনার সামনে। সে তার তুলতুলে খালি পা নিয়ে হেঁটে হেঁটে সোজা আগুনে পড়তে যাচ্ছে। তখন আপনি কী করবেন? আপনি তখনই ছুটে গিয়ে বাচ্চাটাকে একটানে কোলে তুলে নেবেন। আর আগুনের কাছ থেকে দূরে সরিয়ে এনে সীমাহীন আনন্দ অনুভব করবেন। এরকমই আপনার সামনে যদি কোনো মানুষ আগুনে পুড়ে ঝলসে যায়, আপনি তখন ছটফট করবেন। তার জন্য আপনার মনে সহানুভূতি তৈরি হবে।

আপনার সমীপে আপনার আমানত pdf – মাওলানা কালিম সিদ্দিকী

আপনি কি কখনো চিনা করেছেন। কেনো এমন হয়? এটা এজন্য যে, পুরো মানবজাতি একই মা-বাবা আদম-হাওয়ার সান। তাছাড়া প্রত্যেক মানুষের বুকে আছে একটা কোমল হৃদয়। যাতে আছে ভালোবাসা, সহানুভূতি ও সহমর্মিতা। সে অন্যের দুঃখ-বেদনায় ছটফট করে। এবং তাকে সাহায্য করে আনন্দ অনুভব করে। সুতরাং সে-ই প্রকৃত মানুষ, সকল মানুষের জন্য যার অরে ভালোবাসা রয়েছে।

যার প্রতিটি কাজ মানুষের কল্যাণে নিবেদিত। অন্যের দুঃখ-ব্যথায় যে অস্থির হয়ে ওঠে। প্রেমে উথলে ওঠে। মানুষের দুঃখ মোচনের জন্য যে এগিয়ে যায়। সাহায্যের হাত বাড়িয়ে দেয়। জগতবাসীর প্রতি ভালোবাসা যার সহজাত। শুধু এভাবেই একজন মানুষ সত্যিকারের মানুষ হিসাবে গণ্য হয়ে থাকে।

এ পৃথিবীতে মানুষের এই জীবন ক্ষণিকের। মরণের পরে রয়েছে আরো একটা জীবন – যা কখনো শেষ হবে না। আসল মালিকের উপাসনা ও তাঁকে মেনে চলা ছাড়া পরজগতে স্বর্গ বা জান্নাত লাভ হবে না; বরং সর্বদা নরকে জ্বলতে হবে। আজ আমাদের লাখো-কোটি ভাই না-জেনে না-বুঝে নরক অভিমুখে দৌড়াচ্ছে। এমন পথে অগ্রসর হচ্ছে, যা সোজা নরকে গিয়ে পৌঁছেছে।

আপনার সমীপে আপনার আমানত pdf

আরো বই ডাউনলোড করুন

নফসের বিরুদ্ধে লড়াই pdf. Nofser Biruddhe Lorai pdf

জীবন যদি হতো নারী সাহাবীর মতো pdf – ড. হানান লাশিন

সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস pdf – আব্দুল্লাহ আল মাসউদ

বাংলার মুসলমানদের ইতিহাস pdf – আব্বাস আলী খান

লাভ ক্যান্ডি pdf – Love candy pdf – জাফর বিপি