এক নজরে কুরআন pdf. Ek Nojore Quran. মিজানুর রহমান আজহারী

বিসমিল্লাহির রহমানির রহিম; মিজানুর রহমান আজহারী লিখিত বই এক নজরে কুরআন pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

এক নজরে কুরআন pdf - Ek Nojore Quran - মিজানুর রহমান আজহারী

লেখক মিজানুর রহমান আজহারী
ধরন কুরআন পরিচিতি
ভাষা বাংলা
প্রকাশক সত্যায়ন প্রকাশন
প্রকাশকাল ২০২৫
পৃষ্ঠা ৬১০
ফাইল সাইজ ৩৩ MB
ফাইল টাইপ PDF

সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, যাঁর অসীম করুণায় সমস্ত ভালো কাজ পরিপূর্ণতা লাভ করে। দরুদ, সালাম আর হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রিয় নবি মুহাম্মাদ-এর প্রতি-যিনি কুরআনের শাশ্বত বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কুরআন মানুষকে বারবার ভাবতে বলেছে। আরও বলেছে এর বার্তাগুলো গভীরভাবে অনুধাবন করতে।

এক নজরে কুরআন pdf. Ek Nojore Quran – মিজানুর রহমান আজহারী

ব্যতিক্রমধর্মী এ বইতে কুরআনের সারনির্যাসকে ভিজ্যুয়াল ও ইনফোগ্রাফিক ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ গতানুগতিক অনুবাদ বা তাফসির নয়, বরং কুরআনের মূল শিক্ষা, প্রধান থিম, জীবনঘনিষ্ঠ বার্তাগুলো-সহ বহুমাত্রিক চিন্তাকে এখানে এমনভাবে সাজানো হয়েছে, যাতে পাঠক অল্প সময়েই প্রতিটি সূরার মূলকথা ও সংযোগ বুঝতে পারেন। এতে কুরআনের আয়াতসমূহের পারস্পরিক সংযোগ, ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং মহান ইমামদের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

তাদাব্বুর ও কেইস-স্টাডির মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে কুরআনের সম্পর্ককে করা হয়েছে আরও স্পষ্ট। এক-নজরে কুরআন-এর মাধ্যমে বর্তমান যুগের নানা শ্রেণী-পেশার পাঠকরা যেন কুরআনের মূল বক্তব্য সহজে বুঝতে পারেন, সেটিই এই বইয়ের মূল উদ্দেশ্য। বইটি গবেষকদের জন্য যেমন সহায়ক হবে, তেমনই সাধারণ পাঠকের জন্যও কুরআনকে একেবারে আপন করে তুলবে। কারণ, কুরআনের জ্ঞান বিশ্লেষণধর্মী হলেও এর আবেদন সর্বজনীন।

এ বইয়ের মাধ্যমে কুরআনের আয়াত ও সূরাগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ সৃষ্টি হবে। শুধু তা-ই নয়, এক-নজরে কুরআন বইটি কুরআনের প্রতি ভালোবাসাও বাড়িয়ে দেবে, ইন শা আল্লাহ। সহজ ভাষায় মাইন্ড ম্যাপিং করে সাজানো এই গ্রন্থটি কুরআনের প্রতি আমাদের প্রচলিত মাইন্ডসেটই পালটে দেবে, ইন শা আল্লাহ।

প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ ও মুগ্ধ। পুরো টিমের দুর্দান্ত পরিশ্রমে বইটি নান্দনিকভাবে উপস্থাপিত হয়েছে। তবে মানুষ হিসেবে যেহেতু আমরা কেউ-ই ভুলের ঊর্ধ্বে নই, তাই কোনো অসংগতি আপনাদের চোখে পড়লে, দয়া করে আমাদের জানাবেন।

এক নজরে কুরআন pdf

আরো বই ডাউনলোড করুন

আল আদাবুল মুফরাদ pdf. Al adab al mufrad Bangla pdf

কুরআনীয় আরবি শিক্ষা pdf – আব্দুল ওয়াহিদ হামিদ

শিশু ও বয়স্কদের কুরআন শিক্ষার সহজ পদ্ধতি pdf

গাজওয়াতুল হিন্দ কড়া নাড়ছে আপনার দুয়ারে pdf – মাওলানা আবু মুসআব

আল কুরআনের আলোকে আরবী শিক্ষা pdf – মাওলানা আবু তাহের