কিয়ামতের বর্ণনা pdf – Kiyamoter Bornona – মুহাম্মদ ইকবাল কিলানী

বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ ইকবাল কিলানী লিখিত বই কিয়ামতের বর্ণনা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কিয়ামতের বর্ণনা pdf - Kiyamoter Bornona pdf

লেখক মুহাম্মদ ইকবাল কিলানী
ধরণ আখিরাত
ভাষা বাংলা
প্রকাশক মাকতাবা বাইতুস সালাম
প্রকাশকাল ২০০৮
পৃষ্ঠা ২০২
ফাইল সাইজ ৯ MB
ফাইল টাইপ PDF

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি কিয়ামতের দিনের মালিক, অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক ঐ মহামানবের প্রতি যাকে কিয়ামত সম্পর্কে আলোচিত সূরাসমূহ বার্ধক্যে উপনীত করে দিয়েছিল।

কিয়ামতের বর্ণনা pdf – Kiyamoter Bornona – মুহাম্মদ ইকবাল কিলানী

ঈমানের রুকন সমূহের একটি রুকন “কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা” মুসলমান হিসেবে কিয়ামতের প্রতি আমাদের বিশ্বাস অবশ্যই আছে; কিন্তু হাদীসের ভাষ্য অনুযায়ী কিয়ামত সম্পর্কে আলোচিত সূরাসমূহে তার যে ভয়াবহতার কথা আলোচিত হয়েছে, তা স্মরণে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজেকে বয়োঃবৃদ্ধ বলে অনুভব করতেন। আল কোরআনের বর্ণনানুযায়ী “যেদিন তোমরা প্রত্যক্ষ করবে সেদিন (কিয়ামতের) প্রত্যেক স্তন্যদাত্রী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবর্তী তার গর্ভপাত করে ফেলবে, মানুষকে দেখে মাতাল মনে হবে, অথচ তারা মাতাল নয়; বরং আল্লাহর শাস্তি কঠিন।”

এ হবে কিয়ামতের দিনের বাস্তব দৃশ্য। আর তার কার্য বিবরণী এবং ফলাফল প্রাপ্তির উৎকণ্ঠা তো আরো বেদনাদায়ক। তাই নবী, তাঁর সাহাবগণ এবং সালাফে সালেহীন তাদের যথেষ্ট পরিমাণ প্রস্তুতি থাকা সত্ত্বেও ঐ দিনের পরিণতির কথা ভেবে অস্থির থাকতেন; কিন্তু আমরা অনেকেই পার্থিব ব্যস্ততার কারণে ঐ আগন্ত নির্ঘাত সত্য সময় টুকুর কথা ভাবার সুযোগ খুব কম-ই পেয়ে থাকি।

উর্দুভাষী সুলেখক জনাব ইকবাল কীলানী সাহেব তার “কিয়ামত কা বায়ান” নামক গ্রন্থে কোরআন ও সহীহ হাদীসের আলোকে কিয়ামতের পরিস্থিতি ও তার ভয়াবহতার কথা বিস্তারিত আলোচনা করেছেন। তাই এ গ্রন্থটির অনুবাদের দায়িত্ব আমি গোনাহগারের ওপর অর্পিত হলে, আমার কাঁচা হাত হওয়া সত্ত্বেও তা অনুবাদে আমি আগ্রহী হই এই আশায় যে, এই গ্রন্থ পাঠে বাংলাভাষী মুসলমান কিয়ামত সম্পর্কে অবগত হয়ে তার ভয়বহতা থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে।

কিয়ামতের বর্ণনা pdf

আরো বই ডাউনলোড করুন

কালিমাতুশ শাহাদাহ pdf – Kalimatush Shahadah pdf

সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর pdf – আব্দুল হামীদ ফাইযী

কবরের বর্ণনা pdf – Koborer Bornona pdf – মুহাম্মদ ইকবাল কিলানী

এসব হাদীস নয় ১ ও ২ pdf – মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক

বাংলাদেশে উশর বা ফসলের যাকাত pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর