ইহুদি জাতির ইতিহাস pdf – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

বিসমিল্লাহির রহমানির রহিম; আব্দুল্লাহ ইবনে মাহমুদ লিখিত বই ইহুদি জাতির ইতিহাস এর pdf ফাইল free ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইহুদি জাতির ইতিহাস বই pdf free download - আব্দুল্লাহ ইবনে মাহমুদ

লেখকআব্দুল্লাহ ইবনে মাহমুদ
ধরণইতিহাস
ভাষাবাংলা
প্রকাশকছায়াবীথি প্রকাশনী
প্রকাশকালফেব্রুয়ারি ২০২২
পৃষ্ঠা৩২৬
ফাইল সাইজ৩৯.৭ MB
ফাইল টাইপPDF

আমি যখন ইহুদী জাতির ইতিহাস নিয়ে লেখা শুরু করি, তখন সম্ভবত ২০১৫ সাল। লেখালেখির শুরুটা ফেসবুকে, এর পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে লিখছিলাম, সেটা নিয়েও বই করা হয়েছে সম্পূর্ণ করবার পর। লেখালেখি ইউনিভার্সিটি লাইফে শুরু করলেও আগ্রহটা জন্মে আরও আগে। সেই কলেজ থেকে।

ইহুদি জাতির ইতিহাস pdf – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

গল্প আর কাহিনী জানতে আমার আগ্রহের শেষ নেই কখনও। ধর্মীয় প্রচলিত ঘটনাগুলো জানবার পর তৃষ্ণা মেটাবার জন্য, আরও বুঝবার জন্য আমি তাফসিরের কথাগুলোও শেষ করে ফেলি। এরপর বুঝতে পারলাম, এ কাহিনীগুলো পুরোপুরি বুঝতে হলে, আমাকে আরও পেছনে তাকাতে হবে। তাই ইহুদী, খ্রিস্টান ও ইসলাম- এ তিন সেমিটিক ধর্মের সমস্ত ঘটনা বুঝবার জন্য বাইবেলও পড়ে ফেলি, আর সাথে সেগুলোর ব্যাখ্যাও। সত্যি সত্যি, অনেক কিছুর অর্থই নতুন করে চোখে ধরা পড়লো। ইহুদি জাতির ইতিহাস pdf

তবে পুরোনো লেখনি পড়তে গিয়ে আবিষ্কার করলাম, আরবি পড়তে পারলেও অনেক কিছুই হিব্রু উচ্চারণে থাকায় আমি সেগুলো বুঝতে পারছিলাম না। তাই কষ্ট করে হলেও হিব্রু লিখতে-পড়তেও শিখে নিলাম, না হলে অনুভব হচ্ছিল যে আমি নিজেই যে জিনিস বুঝতে পারছি না, সেটা মানুষকে কী করে জানাবো?

লেখা শুরুর সময়ও জানতাম না যে, এটা একদিন বই আকারে বের করা যাবে। লিখতে শুরু করেছিলাম এ আশা নিয়ে যে, যতদিন পারি ধারাবাহিকভাবে লিখতে থাকি, দেখাই যাক না, কতদূর পর্যন্ত যেতে পারি। অবশেষে যীশু খ্রিস্ট পর্যন্ত এ বইটি লিখে ইতি টানতে পারলাম। প্রকাশও করে ফেললাম। আল্লাহর অশেষ রহমতে বইটি খুবই পাঠকপ্রিয়তা অর্জন করে, যার ফলে বইটির সিকুয়েল নিয়েও কাজ করার সৌভাগ্য হলো।

ইহুদি জাতির ইতিহাস pdf – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

আমি রোর বাংলায় সিরিজটি নিয়ে আসি আব্দুল্লাহ আল মাহমুদ ভাইয়ের পরামর্শে, এবং প্রায় দু লাখের মতো পাঠকের খোঁজ পেয়ে গেলাম, যারা ধৈর্য ধরে আমার লেখাগুলো পড়ছিলেন। তারা হয়তো খুশি হবেন এই না-পড়া লেখাগুলোসহ পুরো সমগ্র একটি বইতে পেয়ে। তিনিই অবশ্য আমাকে বই প্রকাশের নিশানা দেখিয়ে দেন। অনলাইনে থাকাবস্থায় অনেক পাঠকের কিছু প্রশ্নের উত্তরও প্রশ্নোত্তর ফরম্যাটে বইটি খুললে পাওয়া যাবে। ইহুদি জাতির ইতিহাস pdf

সৌভাগ্যের বিষয়, অন্যরকম/রকমারির সোহাগ ভাইয়ের সাথে অফিস সেরে আড্ডা দেয়ার কোনো এক মুহূর্তে তিনি আমার এ সিরিজের প্রশংসা করে বসলেন, যেটা আরও উৎসাহ দেয় আমাকে বইটি বের করার। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার ভাইয়ের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বইয়ে উল্লেখিত তথ্যসমূহের নির্ভুলতা যাচাই করে দিয়েছেন। ভালো লাগছে যে, বইটি অবশেষে আলোর মুখ দেখছে।

পাঠকের জ্ঞানপিপাসা মিটলেই বইটি লেখা সার্থক হবে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এ বইটিকে ইসলামি বই হিসেবে ভাবার কোনো কারণ নেই। এখানে তিন ধর্মবিশ্বাসের দৃষ্টিকোণই উল্লেখ করা হয়েছে। তাই কেবল একটি ধর্মের দিক থেকে বইটি মূল্যায়ন করাটা ঠিক হবে না, সেরকম কোনো অভিযোগ করাটাও সমীচীন হবে না। এক নিঃশ্বাসে পুরো বইটি পড়ে ফেলুন, অনেক কিছুই আপনার অজানা থাকতে পারে! বইটির সেকেন্ডারি টাইটেল প্রথমে রাখা হয়েছে সেমিটিক ধর্মবিশ্বাসে ইসরাইল জাতির খ্রিস্টপূর্ব ইতিহাস।

ইহুদি জাতির ইতিহাস pdf – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

সেমিটিক ধর্ম বলতে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মকে বোঝানো হয়ে থাকে। চেষ্টা করা হয়েছিল বেশিরভাগ ঘটনাই প্রামাণ্য সূত্রগুলো থেকে নেয়ার, তবে লোককথাগুলোর ব্যাপারে তো আর সে কথা বলা চলে না। বিভিন্ন ইসলামি তাফসিরে যেভাবে অতীত গ্রন্থাবলি থেকেও ঘটনা নেয়া হয়েছে, সেভাবে এখানেও সাহায্য নেয়া হয়েছে সবগুলো বইয়েরই, যেন মাঝের অজানা ঘটনাগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখানে বিশ্বাস আর অবিশ্বাসের চূড়ান্ত মানদণ্ড পাঠকের হাতেই। ইহুদি জাতির ইতিহাস pdf

এ বইটি লেখার সময় আমাকে মিসরের অনেক কিছু কল্পনা করে নিতে হচ্ছিল, কারণ আমি তো মিসর দেখিনি! লিখতে কষ্ট হচ্ছিলো, অস্বীকার করবো না। কিন্তু আমার সৌভাগ্য, বইটি প্রকাশ হবার পরের বছর, ২০২১ সালের ডিসেম্বরে আমি পুরো মিসর ভ্রমণ করি, এ বইয়ের স্মৃতিবিজড়িত জায়গাগুলো সশরীরে দেখে আসি। এমনকি রাতের আঁধারে উঁচু সিনাই পর্বত (যাকে লোকে ‘তূর পর্বত’ বলে থাকে) বেয়ে ফেলি আমার স্ত্রীকে নিয়ে, উপভোগ করি সূর্যোদয়। এবার শান্তি অনুভব হচ্ছে, বইটির নানা জায়গা তো আমার প্রত্যক্ষ করা হলো!

‘ইহুদী’ ও ‘ইসরাইল’- এ শব্দ দুটো কোথাও পড়লে, কিংবা দেখলেই ধর্মীয় অনুভূতিগতভাবেই হোক আর যে কারণেই হোক, বিশ্বের অধিকাংশ মুসলিম বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেন। এর পেছনে কারণ কী? কারণটি নিহিত রয়েছে ঐতিহাসিক বেশ কিছু দ্বৈরথ, জায়োনিস্ট প্রোপাগান্ডা আর বর্তমান প্রেক্ষাপটে জাতিসংঘের সদস্য ইহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন- এ সব কিছুর মাঝে।

ইহুদি জাতির ইতিহাস pdf – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

তাছাড়া গাজা বা পশ্চিম তীরের সংঘাত এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের রাজধানী তেলআবিবের বদলে পবিত্র জেরুজালেমকে ঘোষণা করায় এই ইহুদী বিদ্বেষ স্বাভাবিকভাবেই আবার দেখা যায় সাধারণ মুসলিমদের মাঝে। আর এরপর ২০২১ সালে গাজায় নারকীয় আক্রমণ চালানোর ঘটনা তো আছেই। কিন্তু এ তো গেলো মুদ্রার এক পিঠ। অন্য পিঠে কী আছে? ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে এটা সর্বজনবিদিত, কিন্তু ইসরাইলের দৃষ্টিকোণটা এখানে কী?

ইহুদীরা কীসের ভিত্তিতেই বা জেরুজালেমকে নিজেদের দাবী করে? কীসের জোরে তারা বিশ্বাস করে এই পবিত্র ভূমি কেবলই তাদের? যদি ইৎদীদের দিক থেকে এরকমটা না করা হতো তবে এই সংঘাতের সৃষ্টি হতো না। তাই অরাজকতা, অস্থিরতা, অন্যায়যে নামেই এ পরিস্থিতিকে ডাকা হোক না কেন, এর গেছনের গভীর কারণ লুকিয়ে আছে ইহুদী জাতির ইতিহাসে, যে ইতিহাসটা তারা নিজেরা বিশ্বাস করে।

পাঠকদের জন্য একদম গোড়া থেকে ধীরে ধীরে এ ঐতিহাসিক সিরিজে তুলে ধরা হবে মুসলিম ও ইহুদীদের দৃষ্টিকোণ থেকে এই জাতির ইতিহাসকে, যে জাতি ‘বনী ইসরাইল’ নামেও পরিচিত। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ নয়, পবিত্র ভূমি দখলের আড়ালের বিশ্বাসটুকু জানতেও সাহায্য করবে এ সিরিজটি। হযরত ইয়াকুব (আ) থেকে শুরু করে একদম হযরত ঈসা (আ) এর আগ পর্যন্ত (অর্থাৎ খ্রিস্টধর্ম প্রচার শুরু হবার আগ পর্যন্ত) ঘটনাগুলো তুলে ধরা হবে, মুদ্রার দু’পিঠ থেকেই।

ইহুদি জাতির ইতিহাস pdf – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

পবিত্র কুরআন, তাফসির ইবনে কাসিরে যে ঘটনাগুলো ব্যাখ্যা করা আছে, সে একই ঘটনাগুলো ইহুদীরা কীভাবে দেখে? যে ঘটনাগুলো তাফসিরে বা মুসলিমদের পবিত্র গ্রন্থগুলোতে নেই, সেই শূন্যস্থান আমরা পূরণ করব ইহুদীদের নিজস্ব ঘটনা দিয়ে, যেগুলোর মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, তারা কেন জেঁকে বসেছে পবিত্র ভূমিতে।

এ সিরিজে জানা যাবে অলৌকিক সিন্দুক ‘তাবুত-এ-সাকিনা’ বা ‘আর্ক অফ দ্য কোভেন্যান্ট’ এর বিস্তারিত- এ ব্যাপারে কুরআন এবং ইহুদী গ্রন্থ কী বলে? মূসা (আ), ইউশা (আ), দাউদ (আ), সুলাইমান (আ) থেকে ঈসা (আ) পর্যন্ত কী কী ঘটনা ঘটেছিল যার মাধ্যমে পবিত্র ভূমির ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়? মিসর থেকে লোহিত সাগর বিভক্ত করে কীভাবে ইসরাইল জাতি মুক্তি পেয়েছিল?

পবিত্র ভূমিতে পৌছাবার আগে কেন বছরের পর বছর তাদের মরুভূমিতে শাস্তি পেতে হয়েছিল? পরবর্তীতে কেন এবং কীভাবে ইহুদীরা নির্বাসিত হয় পবিত্র ভূমি থেকে, কী ছিল তাদের দোষ? কেন তারা ঈসা (আ)বা যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিল? তারা বিশেষ কার প্রতীক্ষায় ছিল? কীভাবে নির্মিত হলো বাইতুল মুকাদ্দাস? আর এখন এ ভূমিতে এতদিন পরে ফিরেই বা ইহুদী জাতির কী যায়-আসে?

ইহুদি জাতির ইতিহাস pdf

আরো বই ডাউনলোড করুন

কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ pdf

নূরানী কোরআন শরীফ pdf

এসো কুরআন শিখি pdf

সানজাক ই উসমান pdf

আল আদাবুল মুফরাদ pdf

ইহুদী জাতির ইতিহাস: আব্দুল্লাহ ইবনে মাহমুদ – Ihudi Jatir Itihas