বিসমিল্লাহির রহমানির রহিম; মুফতি আব্দুল মালেক লিখিত বই প্রচলিত ভুল এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুফতি আব্দুল মালেক |
| ধরন | বিদআত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | রাহনুমা প্রকাশনী |
| প্রকাশকাল | ২০১২ |
| পৃষ্ঠা | ২০৯ |
| ফাইল সাইজ | ৯ MB |
| ফাইল টাইপ |
আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। মাত্র যাত্রা শুরু করা রাহনুমা প্রকাশনীর পক্ষ থেকে ‘প্রচলিত ভুল’ গ্রন্থটি পাঠকের হাতে তুলে দিতে পেরে আল্লাহর দরবারে আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুল্লিাহ! গ্রন্থটি মাসিক আলকাউসারের নিয়মিত বিভাগ ‘প্রচলিত ভুল’ শিরোনামে মুহাররম ১৪২৬ হিজরী (ফেব্রুয়ারি ২০০৫) থেকে মুহাররম ১৪৩৩ হিজরী (ডিসেম্বর ২০১১) পর্যন্ত প্রকাশিত প্রচলিত ভুল বিষয়ের সমষ্টি।
প্রচলিত ভুল pdf – Procholito Vul pdf
এতে সমাজের বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষের মাঝে প্রচলিত বিভিন্ন ভুল যেমন জাল হাদীস, ভুল ধারণা, কুসংস্কার, ঐতিহাসিক ভুল, মাসআলাগত ভুল ইত্যাদি চিহ্নিত করে অত্যন্ত সহজ-সরল কিন্তু দালীলিকভাবে সংশোধন করা হয়েছে। উল্লেখ্য- মাসিক আলকাউসারের নিয়মিত পাঠকের দিকে লক্ষ্য রেখে প্রচলিত ভুল বিভাগটি ধারাবাহিকভাবে প্রতি মাসে প্রকাশিত অংশটুকুর শুরুতে মাসের নাম ও সাল উল্লেখ করে চিহ্নিত করা হয়েছে। যে যে মাস বাদ পড়েছে সেসব মাসে আল কাউসার কারণবশত বিভাগটি প্রকাশিত হয় নি।
রাহনুমা প্রকাশনীর পক্ষ থেকে মারকাযুদ দাওয়াহ এবং হযরত মাওলানা আব্দুল মালেক সাহেবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর কাছে আমরা একটি পাণ্ডুলিপির জন্য বিনীত আবেদন জানিয়েছিলাম। সে আবেদন কবুল করে তিনি আমাদেরকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। তা প্রকাশের জন্য রাহনুমা প্রকাশনীর প্রতি আস্থা রেখেছেন! আমরা তাঁর প্রতি কৃতার্থ ও অভিভূত।
দয়াময় আল্লাহর দরবারে প্রার্থনা- হে আল্লাহ! তুমি দয়া করে হযরত মাওলানাকে নেক হায়াত দান করো, সুস্বাস্থ্য দান করো এবং তাঁর এলমী, ফিক্রী ও এছলাহী সকল খেদমতের সঙ্গে এ গ্রন্থটি কবুল কর এবং এর দ্বারা আমাদের ভ্রান্তি ও বিভ্রান্তি দূর করে দাও। আমীন ইয়া রাব্বাল আলামীন। গ্রন্থটিকে সর্বাঙ্গীন সুন্দর ও ত্রুটিমুক্ত করতে বন্ধুবর মাওলানা ফজলুল বারী যে সহযোগিতা, কষ্ট, ত্যাগ এবং অল্প সময়ে অধিক পরিশ্রমের যে নমুনা পেশ করেছেন তার বদলা একমাত্র আল্লাহ পাকই দিতে পারেন।
প্রচলিত ভুল pdf
আরো বই ডাউনলোড করুন
তোমাকে ভালোবাসি হে নবী pdf – Tomake valobashi he nobi pdf
লা তাহযান হতাশ হবেন না pdf – La Tahzan Bangla pdf
শানে নুযুল pdf download – Shane Nuzul pdf – মাহমুদ ইবনে জামিল