মুসলিম জাতির ইতিহাস pdf – Muslim Jatir Itihas pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, ড. সুহাইল তাক্কুশ লিখিত বই মুসলিম জাতির ইতিহাস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

মুসলিম জাতির ইতিহাস pdf - Muslim Jatir Itihas pdf

লেখক ড. সুহাইল তাক্কুশ
ধরণ ইসলামের ইতিহাস
ভাষা বাংলা
প্রকাশক চেতনা প্রকাশন
প্রকাশকাল ২০২২
পৃষ্ঠা ৩২৪, ৩৩৯
ফাইল সাইজ ৬২, ৬৮ MB
ফাইল টাইপ PDF

সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। সালাত ও সালাম বর্ষিত হোক সাইয়িদুনা খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সালাম ও বরকত নাজিল হোক তাঁর পরিবারবর্গ ও সকল সাহাবির প্রতি। কথা হচ্ছে, কোনো কোনো গ্রন্থের ক্ষেত্রে শুধু বিষয়বস্তু বললে হয় না; বরং রচনার ধাপগুলোও বলতে হয়।

মুসলিম জাতির ইতিহাস pdf – Muslim Jatir Itihas pdf

বক্ষ্যমাণ গ্রন্থটি পহেলা হিজরি থেকে ১৩৪২ হিজরি পর্যন্ত (৬২২-১৯২৪ খ্রি.) এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মুসলিম বিজয়ের রাজনৈতিক ইতিহাস নিয়ে রচিত। মুসলিমবিশ্বের ইতিহাস পাঠ করার পর লক্ষ করেছি, নববি যুগ বাদে প্রত্যেক যুগের ঘটনাবলি ইবনে খালদুনের রাষ্ট্রের স্থায়িত্ব-সংক্রান্ত যে চিন্তা ও বিশ্লেষণ, তা অনেকাংশে সত্য প্রমাণ করেছে। সাম্রাজ্যের জন্মলাভ দিয়ে শুরু, ক্রমবিকাশ পার হয়ে উত্থানের শীর্ষচূড়ায় আরোহণ, অতঃপর ক্রমান্নয়ে পতন।

আসলে সাম্রাজ্যগুলো পরতে পরতে ভাঙনের বীজ ধারণ করে; খুব দ্রুত তা বাড়তে থাকে এবং চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়; একসময় ভাঙন ঘটে। স্মৃতি হিসেবে রয়ে যায় কেবল কীর্তি। আর তার ইতিহাস হয় পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষার উপাদান। প্রথমে ভূমিকাস্বরূপ জাহেলি যুগ সম্পর্কে সামান্য আলোকপাত করে এই গ্রন্থে আমি আটটি মুসলিম শাসনযুগ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা তুলে ধরার প্রয়াস পাব।

নববি যুগ ইসলামধর্মের আকিদার মূল ভিত স্থাপন করেছে, নির্ধারণ করে দিয়েছে কর্মপদ্ধতি। রাজনৈতিক ও ধর্মীয় একক নেতৃত্বের ছায়াতলে জাজিরাতুল আরবের ভূখণ্ডগুলোকে ঐক্যবদ্ধ করেছে। সুতরাং নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনার অপেক্ষা রাখে না। তাঁর সিরাত হলো সকলের অনুসরণীয় আদর্শ। নবীজির সিরাতে যে পূর্ণতা পাওয়া যায়, বাবাদের উচিত সন্তানদের তা শিক্ষা দেওয়া।

মুসলিম জাতির ইতিহাস ১ম খন্ড pdf

মুসলিম জাতির ইতিহাস ২য় খন্ড pdf

আরো বই ডাউনলোড করুন

ঈমান ও বস্তুবাদের সংঘাত pdf – সাইয়েদ আবুল হাসান আলী নদভী

সুদমুক্ত অর্থনীতি pdf – ড. জাকির নায়েক

ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা pdf – মাওলানা আব্দুল আলী

ইসলামের অর্থনীতি pdf – মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম

ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী