চার ইমামের আকিদা pdf – ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস

বিসমিল্লাহির রহমানির রহিম; ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস লিখিত বই চার ইমামের আকিদা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

চার ইমামের আকিদা pdf

লেখক ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস
ধরণ আকিদা
ভাষা বাংলা
প্রকাশক হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ
প্রকাশকাল ২০১৮
পৃষ্ঠা ৬৫
ফাইল সাইজ ২ MB
ফাইল টাইপ PDF

আল্লাহর অশেষ রহমতে আমরা সউদী আরবের ইমাম মুহাম্মাদ বিন সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘উছূলুদ্দীন’ অনুষদের ‘আক্বীদা ও সমকালীন মতবাদ সমূহ’ বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস রচিত ‘চার ইমামের আক্বীদা (ইমাম আবূ হানীফা, মালেক, শাফেঈ ও আহমাদ)’ বইটি সম্মানিত পাঠকবৃন্দের হাতে তুলে দিতে সক্ষম হলাম।

চার ইমামের আকিদা pdf – ড. মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল-খুমাইয়িস

অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পুস্তকে মাননীয় লেখক তাওহীদ, তাক্বদীর, ঈমান, ছাহাবায়ে কেরাম ও ইলমুল কালাম সম্পর্কে মুসলিম বিশ্বের প্রসিদ্ধ চার ইমাম আবূ হানীফা, মালেক, শাফেঈ ও আহমাদ (রহঃ)-এর আক্বীদা দলীল-প্রমাণসহ সংক্ষেপে আলোচনা করেছেন।

মুসলিম জীবনে বিশুদ্ধ আক্বীদার গুরুত্ব অপরিসীম। এটি ইবাদত কবুলেরও অন্যতম শর্ত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নিশ্চয় আল্লাহ তা’আলা কোন আমল কবুল করবেন না, যদি তাঁর জন্য তা খালেছ হৃদয়ে ও তাঁর সন্তুষ্টির জন্য করা না হয়’।

মুসলিম সমাজে নানাবিধ ভ্রান্ত আক্বীদা প্রচলিত আছে। যেমন আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান, মুহাম্মাদ (ছাঃ) নূরের তৈরী, ঈমানের হ্রাস-বৃদ্ধি ঘটে না, “যত কল্লা তত আল্লাহ’ প্রভৃতি। অথচ কুরআন মাজীদ ও ছহীহ হাদীছে এর কোন ভিত্তি নেই। জনাব আব্দুল মালেক (ঝিনাইদহ) বইটি সুন্দরভাবে অনুবাদ করেছেন। বইটি ‘হাদীছ ফাউণ্ডেশন’ গবেষণা বিভাগ কর্তৃক সম্পাদিত ও পরিমার্জিত হয়েছে।

এ বইয়ের মাধ্যমে মানুষের মধ্যে আক্বীদা বিশুদ্ধকরণের চেতনা জাগ্রত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং সম্মানিত লেখক, অনুবাদক ও প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা দান করুন-আমীন!

চার ইমামের আকিদা pdf

আরো বই ডাউনলোড করুন

ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ pdf – মুহাম্মদ ইবনে ইবরাহীম আততুওয়াইজিরী

বিশ্বায়ন সাম্রাজ্যবাদের নতুন স্ট্র্যাটেজি pdf – ইয়াসির নাদিম আল ওয়াজিদি

কথা সত্য মতলব খারাপ pdf – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন

যদি জীবন গড়তে চান pdf – মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন

ইসলাম ও বিজ্ঞান pdf – গোলাম আযম

Scroll to Top