বিসমিল্লাহির রহমানির রহিম; মুফতি ফয়জুল্লাহ রহঃ সংকলিত হাদিস গ্রন্থ ফয়জুল কালাম এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুফতি ফয়জুল্লাহ রহঃ |
| ধরন | হাদিস |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আল এছহাক প্রকাশনী |
| প্রকাশকাল | ২০০১ |
| পৃষ্ঠা | ৪৭৯ |
| ফাইল সাইজ | ২৭ MB |
| ফাইল টাইপ |
কালামে ইলাহীর পরে শরীয়তের দ্বিতীয় দলীল হচ্ছে, হাদীসে রসূল। এই দলীলকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হযরত সাহাবায়ে কেরাম (রাযিঃ) থেকে নিয়ে অদ্যাবধি জোর প্রচেষ্টা চলে আসছে। চলতে থাকবে কিয়ামতাবধি। হাদীসে রাসূলের লেখক, সংকলক ও অনুবাদকের নূরানী তালিকা দীর্ঘ। ওহীয়ে গায়রে মাতলুকে কোরআনের-ই ব্যাখ্যাগ্রন্থ বলা চলে। কোরআন মজীদ অত্যন্ত সংক্ষেপ অথচ জীবনের এমন কোন দিক নেই যার নির্দেশনা দেয়নি মহামুক্তির মহাসনদ এই চিরন্তন অবিকৃত গ্রন্থখানি।
ফয়জুল কালাম pdf. Foyjul Kalam pdf
কোরআনের পাশাপাশি হাদীস শরীফও মুসলিম জীবনে রক্ষাকবচ হিসাবে কাজ করে থাকে। আল্লাহ পাক তাঁর কালামকে যেভাবে সংরক্ষণের চ্যালেঞ্জ নিয়েছেন, আমাদের মহান মুহাদ্দিসীনে কেরামও সেই সংরক্ষণের পাশাপাশি হাদীসে রাসূল কে সংরক্ষণ করার চ্যালেঞ্জে ব্রতী থেকেছেন। তাইতো লাখো হাদীস থেকে ইমাম বোখারী শর্ত দিয়ে দাঁড় করেছেন হাজার পাঁচেক হাদীস সম্বলিত তার ছহী গ্রন্থ। তাঁরই কাছাকাছি দঁড়িয়ে ইমাম মুসলিম।
পরিণতিতে তাঁদের বর্নিত হাদীস মানব সমাজে কালামে ইলাহীর পরে গৃহীত হয়ে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। মুহাদ্দিসীনে কেরামের নূরানী তালিকা অতি দীর্ঘ। তাই আম-জনতা ও সাধারণ শিক্ষিত দ্বীনদার -র থেকে নির্দেশনা খুঁজে পেতে বেশ বেগ পেয়ে আসেছেন। জনসাধারণের এই কষ্ট লাঘব করেছেন তারগীব তারহীব, মেশকাতুল মাছাবীহ’র মত হাদীস প্রণেতাগণ।
বিশাল এ কিতাবদ্বয় থেকেও সহজে প্রয়োজনীয় দীক্ষা পাওয়ার ক্ষেত্রেও যথেষ্ট বেগ পেতে হয় ছাত্র ও জনসাধারণকে। এ দিকটিকে লক্ষ্য করেই উপমহাদেশের বহু আকাবীর ‘বাব ভিত্তিক’ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় হাদীস নিয়ে পুস্তিকা প্রণয়ন করেছেন। তন্মধ্যে ‘আলাফিয়াতুল হাদীস’ ‘মেশকাতুল আনোয়ার’ ও ‘ফয়যুল কালাম’ অন্যতম।
বাংলার গৌরব মুফতীয়ে আযম মুফতী ফয়জুল্লাহ (রহঃ) বক্ষ্যমান পুস্তিকার প্রণেতা। পুস্তিকাটি এ দেশের বহু মাদ্রাসার সিলেবাস হিসাবে সুখপাঠ্য হয়ে আসছে। পুস্তকখানি মাদ্রাসাকেন্দ্রিক হওয়ায় ছাত্ররা এর থেকে উপকৃত হলেও জনগণ এর থেকে সরাসরি উপকৃত হতে পারছিলেন না দেখে আমার অনুজপ্রতীম ভাই হাফেজ মাওলানা মুফতী ফালাহুদ্দীন এর অনুবাদে হাত দেন।
ফয়জুল কালাম pdf
আরো বই ডাউনলোড করুন
এহইয়াউস সুনান pdf download. Ehyaus Sunan pdf
রাসুল সাঃ এর নামাজ নাসির উদ্দিন আলবানী pdf
কালেমা তাইয়েবা pdf. Kalima Tayyiba pdf – আব্দুল্লাহিল কাফী আল কুরাইশি