তাওহীদ রেসালাত ও আখেরাত pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়েদ আবুল আলা মওদুদী লিখিত বই তাওহীদ রেসালাত ও আখেরাত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

তাওহীদ রেসালাত ও আখেরাত pdf - সাইয়েদ আবুল আলা মওদুদী

লেখক সাইয়েদ আবুল আলা মওদুদী
ধরণ তাওহীদ
ভাষা বাংলা
প্রকাশক *
প্রকাশকাল *
পৃষ্ঠা ৪০
ফাইল সাইজ ১ MB
ফাইল টাইপ PDF

বড় বড় শহর-নগরে আমরা দেখতে পাই, শত শত কারখানা বৈদ্যুতিক শক্তির সাহায্যে চলছে। রেল ও ট্রাম-গাড়ী তীব্রভাবে ধাবমান। সন্ধ্যার সময় হাজার হাজার বিজলী বাতি জ্বলে উঠে, গ্রীষ্মকালে প্রায় ঘরে বৈদ্যুতিক পাখা চলে। কিন্তু এতসব কাজ দেখে আমাদের মনে যেমন কোনো বিস্ময়ের উদ্রেক হয় না, তেমনি এসব জিনিস উজ্জ্বল ও তীব্র গতিসম্পন্ন হওয়ার মূল কারণ নিয়ে আমাদের মধ্যে কোনোরূপ মতবৈষম্যেরও সৃষ্টি হয় না।

তাওহীদ রেসালাত ও আখেরাত pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

এর কারণ কি? এর একমাত্র কারণ এই যে, যে বৈদ্যুতিক তারের সাথে এ বাতিগুলো যুক্ত রয়েছে, তা আমরা নিজেদের চোখে দেখতে পাই। যে বিদ্যুৎ কেন্দ্রের সাথে এ তারগুলো সংযোজিত, তার অবস্থাও আমাদের অজ্ঞাত নয়। বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে, তাদের অস্তিত্ব এবং বর্তমান থাকাও আমাদের জ্ঞানের আওতাভুক্ত। কর্মচারীদের উপর যে ইঞ্জিনিয়ারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ স্থাপিত রয়েছে সে-ও আমাদের অপরিচিত নয়।

আমরা একথাও জানি যে, এ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল। তার নিকট বিরাট যন্ত্র রয়েছে। এ যন্ত্র চালিয়ে সে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। বিজলী বাতির আলো, পাখার ঘূর্ণন, রেল ও ট্রাম-গাড়ীর দ্রুত গমন, চাকা ও কারখানা চলা ইত্যাদির মধ্যেই আমরা সেই বিদ্যুৎ শক্তির অস্তিত্ব বাস্তবভাবে দেখতে পাই।

কাজেই বিদ্যুৎ শক্তির ক্রিয়া ও বাহ্যিক নিদর্শনসমূহ প্রত্যক্ষভাবে দেখে তার কার্যকারণ সম্পর্কে আমাদের মধ্যে কোনো মতবৈষম্যের সৃষ্টি না হওয়ার কারণ কেবল এটাই যে, এ কার্যকাবণ পরম্পরা সূত্রটিই আমাদের ইন্দ্রিয়ানুভূত এবং প্রত্যক্ষভাবে আমাদের গোচরীভূত রয়েছে। মনে করুন, এ বিজলী বাতিগুলো যদি জালান হতো; পাখাগুলো ঘুরতো, রেল ও ট্রাম-গাড়িগুলো দ্রুত চলতো, চাকা ও যন্ত্র দানব গতিশীল হতো।

তাওহীদ রেসালাত ও আখেরাত pdf

আরো বই ডাউনলোড করুন

রাসূল (স.) জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে pdf

জান্নাতের বর্ণনা pdf. Jannater Bornona Bangla pdf

জান্নাতী রমণী pdf. Jannati Romoni pdf – আব্দুল্লাহ আল কাফী আল মাদানী

জান্নাত লাভের সহজ আমল pdf – দেলোয়ার হোসেন সাঈদী

জান্নাত লাভের উপায় pdf. Jannat laver upay – মোহাঃ ছিদ্দীকুর রহমান