কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf – ড. রাগিব সারজানি

বিসমিল্লাহির রহমানির রহিম; ড. রাগিব সারজানি লিখিত বই কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস বই এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf download

লেখকড. রাগিব সারজানি
ধরনইসলামের ইতিহাস
ভাষাবাংলা
প্রকাশকহুদহুদ প্রকাশন
প্রকাশকাল২০২২
পৃষ্ঠা৩৬৫
ফাইল সাইজ২০ MB
ফাইল টাইপPDF

মনটা ভারাক্রান্ত। ফিলিস্তিনের ইতিহাস বেশ ভাবনায় ফেলে দিয়েছে। পড়লে বুঝতে পারবেন। তা ছাড়া নেই সারজানীকে চিনতাম না; এখন আমি রীতিমত তাঁর প্রেমে পড়ে গেছি। সময় থাকলে তাঁর সব বই পড়ে ফেলতাম। তবে এখনও আশা আছে।

কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf – ড. রাগিব সারজানি

‘কিস্সাতু ফিলিস্তিন’ সারজানীর জাদরেল একটি রচনা। অনুবাদ করেছেন নবীন অনুবাদক মাওলানা আবদুর রহমান আযহারী। নবীনের অনুবাদ হওয়ায় সম্পাদনার কাস্তেটা নির্মমভাবে চালাতে হয়েছে। তবে এখন অনুবাদটাও আরবী মূলের মত সুখপাঠ্য হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। তবে নম্বর প্রদানের মূল দায়িত্ব পাঠকের। কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf

আমরা নাম দিলাম ‘কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস’। সংক্ষিপ্ত হলেও লেখক টাচ করেছেন পুরো দুনিয়ার ইতিহাসে। বিশেষত ফিলিস্তিন-সংশ্লিষ্ট ইতিহাসে স্পর্শ করতে লেখক কখনও ভোলেননি। আর কাহিনীর পরম্পরা তিনি বজায় রেখেছেন একেবারে উপন্যাসের কায়দায়, যা আপনাকে তীব্রভাবে বিস্মিত করবে।

মুসলমানদের হৃদয়ে ফিলিস্তিন ঘিরে এক বিশেষ আবেদন সৃষ্টির লক্ষে লেখক এই গ্রন্থ রচনা করেছেন। মূল আরবী গ্রন্থ এই আবেদন সৃষ্টিতে যথাযথভাবে সফল। অনুবাদও যদি অনুরূপ সফল হয়, তা হলে আমাদের শ্রম সার্থক। আল্লাহ! লেখক, অনুবাদ, সম্পাদক ও পাঠকসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাধীন ফিলিস্তিন দেখে যাওয়ার এবং মৃত্যুর আগে মসজিদে আকসায় সালাত আদায়ের তাওফীক দান করুন। আমীন, ইয়া রব্বাল আলামীন।

কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf – ড. রাগিব সারজানি

২০২০ সালের শুরু। আল-আযহার বিশ্ববিদ্যালয়ে আমার পড়তে আসার তখনও বছর পোরেনি। করোনা ভাইরাসের আক্রমণে তখন সারা দুনিয়া নাকাল। মিসরে চলছে লকডাউন। আল-আযহার বন্ধ অনির্দিষ্টকালের জন্য। বাসার অবস্থানের বিকল্প কিছু নেই। তখন প্রখ্যাত দাঈ ও ইতিহাসবিদ ডক্টর রাগিব সারজানীর বইগুলো ঘাঁটাঘটি করছিলাম। ফিলিস্তিন নিয়ে তাঁর লেখা পাঁচটি বই পড়ে ফেলি। কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf

সেগুলোর মধ্যে ‘কিস্সাতু ফিলিস্তিন’ বইটি আমাকে খুব আলোড়িত করে। ইতিহাসের সাথে দাওয়াত ও চেতনার এক অপূর্ব মিশ্রণ। আল- আকসার পবিত্র ভূমি ফিলিস্তিনের এ আবেদন বাংলাভাষী পাঠকদের কাছে পৌঁছানোর তীব্র প্রয়োজন অনুভূত হয়। খোঁজ নিয়ে জানতে পারি বইটি এখনও বাংলায় অনূদিত হয়নি।

পুরো কায়রো শহরে তখন রামাদানের আমেজ। সিদ্ধান্ত নিই এবারের রামাদান কাটবে ফিলিস্তিনের সাথে। শুরু হয় অনুবাদ। তারাবীহের পর লেপটপের সামনে বসি। নিস্তব্ধ রাতে অনুবাদে ডুবে থাকি সাহরী পর্যন্ত। ফজরের পর বোহর পর্যন্ত বিশ্রাম। তারপর মাগরিব পর্যন্ত ফিলিস্তিনকে বাংলার রূপান্তর। অনুবাদ মানে একদম অনুবাদে হারিয়ে যাওয়া। মাঝে মাঝে আবেগে কেঁপে উঠি।

কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf – ড. রাগিব সারজানি

কখনও কখনও আল- আবহারের কিলিস্তিনী বন্ধুদের সাথে মতবিনিময় করি। পহেলা রামাদান থেকে ঈদের রাত পর্যন্ত এভাবে কেটে যায়। অনুবাদ সম্পন্ন হয় প্রায় দুই তৃতীয়াংশের। বলতে পারি, এটি আমার জীবনের শ্রেষ্ঠ রামাদান। এর মধ্যে আল-আযহারের বার্ষিক পরীক্ষার তারিখ হয়ে যায়। খুব কষ্টে ফিলিস্তিন থেকে সরে এসে পরীক্ষার মনোনিবেশ করি।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি কয়েকটি আরবী ম্যাগাজিনে লেখালেখিতে জড়িয়ে পড়ি। তখন বড় ইতিহাস গ্রন্থেরও অনুবাদ চলছিল। সব মিলিয়ে ফিলিস্তিনের ইতিহাসে ফিরে আসতে আসতে ফুরিয়ে যায় প্রায় দেড় বছর। অবশেবে আল্লাহ-র মেহেরবানীতে ২০২১ সালের ডিসেম্বরে সম্পন্ন হয় “কিস্সাতু ফিলিস্তিনে’র অনুবাদ।

একাধিক প্রকাশনা-প্রতিষ্ঠানের সাথে অনুবাদটি প্রকাশের কথা হয়। শেষে হুদহুদ প্রকাশনের মুহাম্মাদ দিলাওয়ার হোসাইন সাহেবের আগ্রহ আমাকে মুগ্ধ করে। হুদহুদ পরিবার অনুবাদ সম্পাদনার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করে। তাঁদের এই ঋণ আমি কখনও শোধ করতে পারব না। এখন বইটি প্রকাশিত হতে যাচ্ছে।

মাসিক আল-হামিদ সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ ও প্রিয় ভগ্নিপতি, জাতীয় লেখক পরিষদের সেক্রেটারি আবদুল গফফার সাহেবসহ বাদের নির্দেশনা ও অনুপ্রেরণায় হাতে কলম তুলে নেওয়ার হিম্মত হয়েছে, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি ফিলিস্তিনের ইতিহাস মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিবে। ফিলিস্তিনের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ আরও গভীরে প্রোথিত হবে। আল্লাহ বইটি কবুল করুন। আমীন।

কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf

আরো বই ডাউনলোড করুন

তিব্বে নববী pdf. Tibbe Nabawi Bangla pdf

হাদিস সংকলনের ইতিহাস pdf – মাওলানা আব্দুর রহিম

বয়ান ও খুতবা ১ম ২য় ও ৩য় খন্ড pdf

১০৯ টি দোয়ার ভান্ডার pdf

ইলুমিনাতি বই pdf – Illuminati pdf – আবদুল কাইয়্যুম আহমেদ