আল লুলু ওয়াল মারজান pdf – Al Lulu Wal Marjan Bangla pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, ফুয়াদ আব্দুল বাকী সংকলিত কিতাব আল লুলু ওয়াল মারজান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

আল লুলু ওয়াল মারজান pdf

লেখক ফুয়াদ আব্দুল বাকী
ধরণ হাদিস
ভাষা বাংলা
প্রকাশক তাওহীদ পাবলিকেশন্স
প্রকাশকাল ২০১১
পৃষ্ঠা ৮৮২
ফাইল সাইজ ৩৭ MB
ফাইল টাইপ PDF

আবদুল্লাহ ইবনু আব্বাস বর্ণনা করেন, যখন আবদুল কায়েস-এর একটি প্রতিনিধি দল আল্লাহর রাসূল (স)-এর নিকট আগমন করলেন তখন তিনি বললেনঃ তোমরা কোন্ গোত্রের? কিংবা বললেন, কোন্ প্রতিনিধি দলের? তারা বলল, ‘রাবী’আহ গোত্রের।’ তিনি বললেন ঃ স্বাগতম সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি, যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই আগমন করেছে। তারা বলল, হে আল্লাহর রাসূল! শাহরুল হারাম ব্যতীত অন্য কোন সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি না।

আল লুলু ওয়াল মারজান pdf – Al Lulu Wal Marjan Bangla pdf

আমাদের এবং আপনার মধ্যে মুযার গোত্রীয় কাফিরদের বসবাস। তাই আমাদের কিছু স্পষ্ট নির্দেশ দিন, যাতে করে আমরা যাদের পিছনে ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি এবং যাতে করে আমরা জান্নাতে দাখিল হতে পারি। তারা পানীয় সম্বন্ধেও জিজ্ঞেস করল। তখন তিনি তাদেরকে চারটি বিষয়ের আদেশ এবং চারটি বিষয় হতে নিষেধ করলেন।

তাদেরকে এক আল্লাহতে বিশ্বাস স্থাপনের নির্দেশ দিয়ে বললেন : ‘এক আল্লাহ্র প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করা হয় তা কি তোমরা অবগত আছ?’ তাঁরা বলল, ‘আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জ্ঞাত।’ তিনি বললেন : ‘তা হচ্ছে এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ (স) আল্লাহ্র রাসূল এবং সলাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, রমাযানের সওব্রত পালন করা; আর তোমরা গানীমাতের সম্পদ হতে এক-পঞ্চমাংশ আদায় করবে। তিনি তাদেরকে চারটি বিষয় হতে বিরত থাকতে বললেন।

আর তা হচ্ছে : সবুজ কলস, শুকনো কদুর খোল, খেজুর বৃক্ষের গুড়ি হতে তৈরী বাসন এবং আলকাতরা দ্বারা রাঙানো পাত্র। রাবী বলেন, বর্ণনাকারী (মুযাফ্ফাত-এর স্থলে) কখনও আনাকীর উল্লেখ করেছেন (দু’টি শব্দের অর্থ একইরূপ)। তিনি আরো বলেন, তোমরা এ বিষয়গুলো ভালো করে জেনে নাও এবং অন্যদেরও এগুলো অবগত কর।

আল লুলু ওয়াল মারজান pdf

আরো বই ডাউনলোড করুন

মুখতাসার যাদুল মাআদ pdf – ইমাম ইবনুল কাইয়্যিম

নবীয়ে রহমত pdf. Nabiye Rahmat – সাইয়েদ আবুল হাসান আলী নদভী

বিষয় ভিত্তিক আয়াত ও হাদিস সংকলন pdf – আই সি এস পাবলিকেশন

কুরআন ও হাদীস সঞ্চয়ন pdf – আতিকুর রহমান ভূঁইয়া

সূরা ফাতিহার তাফসীর pdf – Surah Fatiha Tafsir pdf