বিসমিল্লাহির রহমানির রহিম; দোয়া সংক্রান্ত বই ১০৯ টি দোয়ার ভান্ডার এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | অজানা |
| ধরন | দোয়া |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | * |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ৪০ |
| ফাইল সাইজ | ৪ MB |
| ফাইল টাইপ |
দো’আ অর্থ আহ্বান করা। আল্লাহ বলেন, ‘যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, অতঃপর তোমরা তাঁর প্রশংসা করতে করতে চলে আসবে। দো’আ অর্থ অনুনয়- বিনয় করা। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে বিনয়ের সাথে ডাক’ (বাক্বারাহ ২৩)। দো’আ অর্থ প্রশংসা সহকারে ডাকা। আল্লাহ বলেন, “হে নবী! আপনি বলুন, আমি আল্লাহর প্রশংসা করি অথবা রহমানের প্রশংসা করি।
১০৯ টি দোয়ার ভান্ডার pdf
(১) লাইলাতুল কদর দো’আ কবুলের অন্যতম সময় : আল্লাহ তা’আলা লাইলাতুল কন্দরকে এক হাযার মাসের চেয়ে উত্তম বলেছেন (ক্বদর ৩)। রাসূলুল্লাহ (ছাঃ) ইবাদতের জন্য লাইলাতুল কদরকে খুঁজতে বলতেন এবং নিজে লাইলাতুল কদরে সিজদা করতেন (বুখারী, আলবানী, মিশকাত, হা/২০৮৬ ছিয়াম’ অধ্যায়, ‘লাইলাতুল ক্বদর’ অনুচ্ছেদ)। রাসূলুল্লাহ (ছাঃ) আয়েশা (রাঃ)-কে লাইলাতুল কদরে নিম্নোক্ত দো’আটি পড়তে বলেন, (আল্ল-হুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী)।
“হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালবাসেন, কাজেই আমাকে ক্ষমা করুন’ (আহমাদ, তিরিমিযী, ইবনু মাজাহ, সনদ ছহীহ, তাহক্বীক্ব মিশকাত, হা/২০৯১)। রাসূল (ছাঃ) লাইলাতুল কদরে ইবাদত করতেন এবং স্বীয় পরিবারকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত, হা/২০৯০)।
(২) আরাফার মাঠে : উসামা বিন যায়েদ (রাঃ) বলেন, আমি আরাফার মাঠে রাসূলুল্লাহ (ছাঃ)-এর সওয়ারীর পিছনে ছিলাম, তিনি সেখানে দু’হাত তুলে দো’আ করলেন’ (ছহীহ নাসাঈ, হা/৩০১১ ‘আরাফার মাঠে দু’হাত তুলে দো’আ করা’ অনুচ্ছেদ, ‘হজ্জ’ অধ্যায়)। অন্যত্র বর্ণিত আছে, আল্লাহ তা’আলা আরাফার দিন মানুষকে সবচেয়ে বেশী জাহান্নাম থেকে মুক্ত করেন এবং ফেরেশতাগণের সামনে গৌরব করে বলেন, ‘এ সকল মানুষ (আরাফার মাঠে) কি চায়? অর্থাৎ যা চায় তাই প্রদান করা হবে’ (মুসলিম, ছহীহ ইবনু মাজাহ, হা/২৪৫৮; মিশকাত হা/২৫৯৪, ‘আরাফার মাঠে অবস্থান’ অনুচ্ছেদ)।
১০৯ টি দোয়ার ভান্ডার pdf
আরো বই ডাউনলোড করুন
নবী জীবনের গল্প pdf – Nobi Jiboner Golpo pdf – আরিফ আজাদ
প্রত্যাবর্তন pdf – Prottaborton pdf – আরিফ আজাদ
চোখে দেখা কবরের আযাব pdf – মাওলানা তারিক জামিল
