বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম pdf – Bulugul Maram Bangla

বিসমিল্লাহির রহমানির রহিম; ইবনে হাজার আসকালানী রহঃ সংকলিত হাদিস গ্রন্থ বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম pdf - Bulugul Maram Bangla

লেখকইবনে হাজার আসকালানী
ধরনহাদিস
ভাষাবাংলা
প্রকাশকতাওহীদ পাবলিকেশন্স
প্রকাশকাল২০১৩
পৃষ্ঠা৭১৪
ফাইল সাইজ২৮ MB
ফাইল টাইপPDF

আল্লাহ আযযা ওয়াজাল্লার জন্যই যাবতীয় গুণগান। যার অসীম অনুগ্রহেই আমরা ভাল কাজ করার শক্তি লাভ করে থাকি। আলহামদুলিল্লাহ। আর মানব মুক্তির দিশারী বিশ্ব নবীর প্রতি বর্ষিত হোক সালাত ও সালাম। বুলুগুল মারাম এমন একটি বিখ্যাত গ্রন্থ যেটি মধ্যপ্রাচ্য সহ প্রায় সকল ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত।

দুই বছর পূর্বেই এটি প্রকাশ হওয়ার কথা থাকলেও ধাপে ধাপে এর মধ্যে ইলম অন্বেষণকারী, হাদীস গবেষণাকারী ও সাধারণ পাঠকদের উদ্দেশ্যে বেশ কিছু আকর্ষণীয় ও উপকারী বিষয়বস্তু সংযোজন ও তৎসঙ্গে সালেহ আল ফাওযান এর মিনহাতুল আল্লামের ১০ম খণ্ড এর জন্য অপেক্ষাও অন্যতম কারণ। এ গ্রন্থটি অধ্যয়নের পূর্বে বেশ কিছু দিক নির্দেশনা প্রদান অপরিহার্য মনে করছি, কেননা তা এ গ্রন্থ অধ্যয়ন ও বোধগম্য হওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছি।

আমাদের দেশে বহুকাল থেকে দারসে নিজামী মাদরাসায় এটি পাঠদান করা হয়ে আসছে। তথাপি এ গ্রন্থটি এমনই গুরুত্বপূর্ণ যে, বহু স্কলার এ গ্রন্থটি নিয়ে অনেক গবেষণা করেছেন। তার মধ্যে ইমাম সনআনী, আল্লামা নাসিরুদ্দীন আলবানী, ইবনে বায, সালিহ আল উসাইমীন, সালিহ আল ফাওযান, শাইখ সুমাইর আয যুহাইরী, সফিউর রহমান মুবারকপুরী প্রমুখ অন্যতম। এর মধ্যে সালিহ আল ফাওযান বুলুগুল মারাম এর ব্যাখ্যা করেছেন ১০ খণ্ডে। আমরা প্রায় প্রতিটি গ্রন্থ থেকে উপকারী টীকা গ্রহণ করেছি।

এ গ্রন্থে যে সকল হাদীস নম্বর উল্লেখ করা হয়েছে সেগুলো আল মু’জামুল মুফাহরাস লি আলফাযিল হাদীস গ্রন্থের নম্বর অনুযায়ী অর্থাৎ বুখারী ফাতহুল বারীর, মুসলিম ও ইবনে মাজাহ ফুয়াদ আব্দুল বাকীর, তিরমিযী আহমাদ শাকের এর, নাসায়ী আবু গুদ্দার, আবু দাউদ মহিউদ্দিন এর, মুসনাদ আহমাদ এহইয়াউস তুরাস এর, মুয়াত্তা মালিক তাঁর নিজস্ব এবং দারেমী যামরিপীর নম্বর অনুযায়ী।

বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম pdf