কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf download

বিসমিল্লাহির রহমানির রহিম; ড. রাগিব সারজানি লিখিত বই কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস বই এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf download

লেখকড. রাগিব সারজানি
ধরনইসলামের ইতিহাস
ভাষাবাংলা
প্রকাশকহুদহুদ প্রকাশন
প্রকাশকাল২০২২
পৃষ্ঠা৩৬৫
ফাইল সাইজ২০ MB
ফাইল টাইপPDF

মনটা ভারাক্রান্ত। ফিলিস্তিনের ইতিহাস বেশ ভাবনায় ফেলে দিয়েছে। পড়লে বুঝতে পারবেন। তা ছাড়া নেই সারজানীকে চিনতাম না; এখন আমি রীতিমত তাঁর প্রেমে পড়ে গেছি। সময় থাকলে তাঁর সব বই পড়ে ফেলতাম। তবে এখনও আশা আছে।

‘কিস্সাতু ফিলিস্তিন’ সারজানীর জাদরেল একটি রচনা। অনুবাদ করেছেন নবীন অনুবাদক মাওলানা আবদুর রহমান আযহারী। নবীনের অনুবাদ হওয়ায় সম্পাদনার কাস্তেটা নির্মমভাবে চালাতে হয়েছে। তবে এখন অনুবাদটাও আরবী মূলের মত সুখপাঠ্য হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। তবে নম্বর প্রদানের মূল দায়িত্ব পাঠকের।

আমরা নাম দিলাম ‘কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস’। সংক্ষিপ্ত হলেও লেখক টাচ করেছেন পুরো দুনিয়ার ইতিহাসে। বিশেষত ফিলিস্তিন-সংশ্লিষ্ট ইতিহাসে স্পর্শ করতে লেখক কখনও ভোলেননি। আর কাহিনীর পরম্পরা তিনি বজায় রেখেছেন একেবারে উপন্যাসের কায়দায়, যা আপনাকে তীব্রভাবে বিস্মিত করবে।

মুসলমানদের হৃদয়ে ফিলিস্তিন ঘিরে এক বিশেষ আবেদন সৃষ্টির লক্ষে লেখক এই গ্রন্থ রচনা করেছেন। মূল আরবী গ্রন্থ এই আবেদন সৃষ্টিতে যথাযথভাবে সফল। অনুবাদও যদি অনুরূপ সফল হয়, তা হলে আমাদের শ্রম সার্থক।

আল্লাহ! লেখক, অনুবাদ, সম্পাদক ও পাঠকসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাধীন ফিলিস্তিন দেখে যাওয়ার এবং মৃত্যুর আগে মসজিদে আকসায় সালাত আদায়ের তাওফীক দান করুন। আমীন, ইয়া রব্বাল আলামীন।

২০২০ সালের শুরু। আল-আযহার বিশ্ববিদ্যালয়ে আমার পড়তে আসার তখনও বছর পোরেনি। করোনা ভাইরাসের আক্রমণে তখন সারা দুনিয়া নাকাল। মিসরে চলছে লকডাউন। আল-আযহার বন্ধ অনির্দিষ্টকালের জন্য। বাসার অবস্থানের বিকল্প কিছু নেই। তখন প্রখ্যাত দাঈ ও ইতিহাসবিদ ডক্টর রাগিব সারজানীর বইগুলো ঘাঁটাঘটি করছিলাম। ফিলিস্তিন নিয়ে তাঁর লেখা পাঁচটি বই পড়ে ফেলি।

কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf