হাদিস সংকলনের ইতিহাস pdf – মাওলানা আব্দুর রহিম

বিসমিল্লাহির রহমানির রহিম; মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম লিখিত বই হাদিস সংকলনের ইতিহাস এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

হাদিস সংকলনের ইতিহাস pdf - মাওলানা আব্দুর রহিম

লেখকমাওলানা মুহাম্মদ আব্দুর রহিম
ধরনহাদিস সম্পর্কিত
ভাষাবাংলা
প্রকাশকখায়রুন প্রকাশনী
প্রকাশকাল১৯৯৭
পৃষ্ঠা৪৯৪
ফাইল সাইজ১৪ MB
ফাইল টাইপPDF

যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম তাঁর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসুলুল্লাহর উপর। কোরআন ও হাদীস মুসলিম মিল্লাতের এক অমুল্য সম্পদ, ইসলামী শরিয়তের অন্যতম অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের মূল ভিত্তি। কোরআন মজীদ যেখানে জীবন ব্যবস্থার মুলনীতি পেশ করে, হাদীস সেখানে এই মুলনীতির বিস্তারিত বিশ্লেষণ এবং তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়। কোরআন ইসলামের প্রদীপ, হাদীস তার বিচ্ছুরিত আলো।

ইসলামী জ্ঞান বিজ্ঞানে কোরআন হল হৃদপিন্ড আর হাদীস হৃৎপিন্ডের সাথে সংযুক্ত ধমনী। ইসলামী জ্ঞানের বিশাল ক্ষেত্রে এই হৃৎপিন্ড ও ধমনী প্রতিনিয়ত তাজা তপ্ত শোনিত ধারা প্রবাহিত করে এর অংগ প্রত্যংগকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে। তেমনি হাদীস মহানবী (সা.) এর পবিত্র জীবন চরিত, কর্মনীতি ও আদর্শ, তাঁর কথা ও কাজ, হেদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এ জন্যই ইসলামী জীবন বিধানে কোরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান।

সৃষ্টির আদিকাল থেকে মানুষের মনের মানসপটে যেসব জীবন জিজ্ঞাসা উকি দিয়েছে তার উত্তর মানুষ খুজেছে ধর্মে, দর্শনে, সভ্যতায়। মানুষ জানতে চেয়েছে বিশ্ব সৃষ্টির উৎস ও তার পরিনতি। তারা প্রশ্ন করেছে: মৃত্যুই কি মানব জীবনের পরিনতি? জীবনাবসান যদি জীবনের পরিসমাপ্তি না হয় তাহলে তার স্বরূপ কি? পরকালের কৃতকার্যতার জন্য ইহকালের কোন ধরণের জীবন পদ্ধতি প্রয়োজন? এসব প্রশ্নের উত্তর মানুষের বিবেক বুদ্ধিকে করেছে সর্বক্ষণ আলোড়িত।

যুগে যুগে দার্শনিকগণ এসব প্রশ্নের আলোচনা সমালোচনা করেছেন কিন্তু মানব সমাজকে সঠিক পথ নির্দেশনা দিতে পারেননি। তাই দেখে বিশ্ববিখ্যাত জার্মান দার্শনিক ইম্যানুয়েল ক্যান্ট তাঁর বইতে যুক্তি বা দর্শনের সীমাবদ্ধতা সম্বন্ধে সুন্দর বর্ণনা দিয়েছেন। “পঞ্চ ইন্দ্রিয় মানুষের জ্ঞান আহরণের প্রাথমিক বাহন হিসেবে গণ্য। যদিও ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যুগে যুগে সত্যের অন্বেষণে সচেষ্ট হয়েছে, প্রত্যাশা করেছে জীবন জিজ্ঞাসার উত্তর।

হাদিস সংকলনের ইতিহাস pdf