চোখে দেখা কবরের আযাব pdf free download – মাওলানা তারিক জামিল

বিসমিল্লাহির রহমানির রহিম; মাওলানা তারিক জামিল লিখিত বই চোখে দেখা কবরের আযাব এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

চোখে দেখা কবরের আযাব pdf free download

লেখকমাওলানা তারিক জামিল
ধরনআখিরাত
ভাষাবাংলা
প্রকাশক*
প্রকাশকাল*
পৃষ্ঠা৩১৭
ফাইল সাইজ১৮ MB
ফাইল টাইপPDF

সকল প্রশংসা আল্লাহর; যিনি ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তার অনুগত বান্দাদের ঠিকানা জান্নাত এবং অবাধ্য বান্দাদের ঠিকানা জাহান্নাম বানিয়েছেন। দরুদ ও সালাম শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি। যিনি জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম ও কবরের আযাব থেকে সতর্ককারী মুক্তির দূত হিসাবে প্রেরিত হয়েছেন। আল্লাহর প্রতি মানুষকে আকৃষ্ট করতে দুনিয়া বিমুখতার সর্বশ্রেষ্ঠ উদাহরণ স্বরূপ নিজেকে উপস্থাপন করেছেন।

কুরআনে আল্লাহ তা’আলা মানব জাতিকে জাহান্নামের ভয় দেখিয়ে ইরশাদ করেন- হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। (সূরা তাহরীম-আয়াত : ৬)

হযরত আনাস (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন- আমার সামনে জান্নাত ও জাহান্নাম পেশ করা হয়েছে। আমি আজকের মতো ভালো-মন্দ আর দেখিনি। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে অবশ্যই তোমরা কম হাসতে এবং অনেক কাঁদতে। (মুসলিম শরীফ)

মুবাল্লিগে ইসলাম হযরত মাওলানা তারিক জামিলের বয়ান কৃত ঘটনাসমূহ যা সংকলন করেন আরসালান সাহেব। তারই বাংলায় অনুবাদ “চোখে দেখা কবরের আযাব” নামে আপনাদের খেদমতে পেশ করা যাচ্ছে।

বলা যায়, জাহান্নাম ও কবরের আযাব বিষয়ক জ্ঞান-তথ্য গ্রন্থ দুর্লভ। কুরআনের আয়াত, হাদীস, আসারে সাহাবা, তাবেঈন এবং পূর্বসূরী বহু আকাবিরে ওলামা, মাশায়েখ ও আল্লাহওয়ালা বুজুর্গদের নির্ভরযোগ্য চোখে দেখা বাস্তব ঘটনা অবলম্বনে তিনি গ্রন্থটি সাজিয়েছেন। সবচেয়ে চমৎকার বিষয় হলো, প্রায় প্রতিটি আলোচনার ক্ষেত্রে তিনি কুরআনের আয়াত, হাদীস, পত্রিকা ও বই- এর রেফারেন্স দিয়েছেন । তাই গ্রন্থটির গ্রহণযোগ্যতা এক অসাধারণ রূপ লাভ করেছে।

আশা করি, প্রিয় পাঠক তারিক জামিলের অন্যান্য গ্রন্থটির মত এই গ্রন্থটিও পড়ে উপকৃত হবেন এবং জাহান্নামের ভয় মনে ঢেলে হেদায়েতের পথে পরিচালিত হতে সহায়ক হবেন, ইনশাআল্লাহ!

চোখে দেখা কবরের আযাব pdf