বিসমিল্লাহির রহমানির রহিম; ড. আব্দুল আযীয আব্দুর রহীম লিখিত বই কুরআন ও সলাত অনুধাবন (৫০ ও ৭০% কুরআনের শব্দ) pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. আব্দুল আযীয আব্দুর রহীম |
| ধরন | কুরআন সম্পর্কিত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | Academy of Quran Studies |
| প্রকাশকাল | ২০২০ |
| পৃষ্ঠা | ৩৭, ১১৫ |
| ফাইল সাইজ | ২, ৪ MB |
| ফাইল টাইপ |
মহান আল্লাহ তায়ালা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর প্রতিনিধিত্ব করার জন্য। তিনি শুধু মানুষকে পৃথিবীতে পাঠিয়েই তাঁর দায়িত্ব শেষ করেন নি; মানুষ কীভাবে চলবে, কী করবে, কী করবে না তার দিক নির্দেশনাও দিয়েছেন। আর এই সঠিক পথের দিক-নির্দেশনা যেখানে পাওয়া যায় সেটি হল মহাগ্রন্থ আল কুরআন। অথচ আমরা কুরআন না বুঝে পড়ি। পৃথিবীর অন্য কোন বই না বুঝে পড়লে আমরা তাকে বলি, সে বই পড়তে পারে না। তাহলে কুরআনের ক্ষেত্রেও কি এটি প্রযোজ্য নয়!
কেউ হয়ত যুক্তি দিতে পারেন অনুবাদ পড়ে তো দিক-নির্দেশনা পাচ্ছি। মেনে নিলাম কথাটি যুক্তির খাতিরে। কিন্তু দিনে পাঁচবার যে সলাত পড়ছেন আরবীতে কি তা অনুবাদ করে নিতে পারছেন? তা হলে কখনো কি ভেবেছেন, সবাক অথচ নির্বোধ ওঠা-বসা কতটুকু প্রভাব ফেলছে আমাদের প্রাত্যহিক জীবনে? সলাত বুঝে পড়া আর না বুঝে পড়ার মধ্যে পার্থক্যটুকু একটু গভীরভাবে চিন্তা করুন।
আল কুরআনকে সহজে বোঝার জন্য Understand Al-Quran Academy, Hyderabad, India- (www.understandquran.com) এর পরিচালক ড. আবদুল আযীয আবদুর রহীম একটি অভিনব, ইন্টারেক্টিভ ও সহজ কোর্স প্রণয়ন করেছেন। হাতে খড়ি থেকে শুরু করে ক্রমান্বয়ে ৭০% কুরআন বোঝার ব্যাপারটি অনারব মুসলমানদের জন্য চমৎকার বিষয়।
বিশেষায়িত পদ্ধতি, বই, ওয়ার্কশীট, ভিডিও লেকচার, পোস্টার ইত্যাদির সাথে যখন এতে সংযোজিত হয় শিক্ষক-ছাত্রের সামনা-সামনি ক্লাস তখন শিখার গতি হয় দ্রুততর। এ বিষয়টি বিবেচনা করে, ‘একাডেমি অব কুরআন স্টাডিজ, AQS’ (www.aqsbd.com) বাংলা ভাষায় কোর্সগুলো অনুবাদ ও পরিচালনা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।
কুরআন ও সলাত অনুধাবন (৫০ % কুরআনের শব্দ) pdf
কুরআন ও সলাত অনুধাবন (৭০% কুরআনের শব্দ) pdf
