বিসমিল্লাহির রহমানির রহিম; ইমাম আবু জাফর আত তাহাবী লিখিত বই আকিদাতুত তাহাবী এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ইমাম আবু জাফর আত তাহাবী |
| ধরন | আকীদা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলামিয়া কুতুবখানা |
| প্রকাশকাল | ২০১৩ |
| পৃষ্ঠা | ২৮৩ |
| ফাইল সাইজ | ১৬ MB |
| ফাইল টাইপ |
আহলে সুন্নাত ওয়াল জামাতের উৎপত্তি ও ক্রমবিকাশঃ মহানবী হযরত মুহাম্মদ এর একটি ভবিষ্যৎ বাণীতে বলেছিলেন যে, আমার উম্মতের মধ্যেও বনি ইসরাঈলের ন্যায় বিভক্তি আসবে। বনি ইসরাঈল ৭২ দলে বিভক্ত ছিল। আর আমার উম্মত হবে ৭৩ টি দলে বিভক্ত। তার মধ্যে একটি দলই মাত্র নাজাত প্রাপ্ত হবে। এই দলটির পরিচয় দিতে গিয়ে রাসূল বলেন, তারা ঐ সব লোক যারা আকিদার ক্ষেত্রে আমি ও আমার সাহাবাদের রীতি ও নীতি অনুসরণ করবে।
হযরত রাসূল -এর মুখনিঃসৃত বাণী তাঁর মৃত্যুর পরই বাস্তবে রূপ নিল। খোলাফায়ে রাশেদীনের যুগের শেষ দিক হতেই রাজনৈতিক গোলযোগ কে কেন্দ্র করে বিভিন্ন দলের বিভক্তি শুরু হয়। তারা নিজ স্বার্থ সিদ্ধির জন্য এবং নিজেদের চিন্তাধারা কে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের মৌলিক আকিদার মধ্যে তাদের কিছু মনগড়া মতবাদ প্রবেশ করায়। যার কারণে তারা রাসূল ও তাঁর সাহাবাদের রীতি থেকে বিচ্যুত হয়ে পড়ে।
তাদের অগ্রবর্তীরা হলো খারেজী, রাফেজী, কাদেরিয়া, শিয়া, মুরজিয়া ও জাবরিয়া প্রভৃতি দল। ইসলামের সঠিক আকিদাকে ধামাচাপা দিয়ে তারা নিজেদের ভ্রান্ত চিন্তা ধারাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য প্রচারণা ও যুক্তি প্রদর্শন শুরু করে দেয়। ইসলামের এই ক্রান্তিকালে একদল হক পন্থি আলেমে দীন রাসূল ও তাঁর সাহাবীদের মতানুযায়ী কুরআন ও হাদীসের আলোকে ইসলামের সঠিক আকিদা গুলো সংরক্ষণ ও প্রচারণার কাজ আরম্ভ করে।
পাশাপাশি ভ্রান্তদের যুক্তি ও দাবি কুরআন হাদীসের আলোকে খণ্ডন করেন। এ মনীষীদের মধ্যে চার মাজহাবের ইমাম, ইমাম ত্বহাবী, ইমাম শা’বী, ইমাম গাজ্জালী ও ইমাম ইবনে তাইমিয়া (র.)-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। মুসলিম সমাজের অধিকাংশই তাদের সমর্থন করেন। বর্তমানেও গুটি কয়েক মুসলমান ব্যতীত সকলেই তাদের মতের অনুসারী। আর এরাই হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত।
আকিদাতুত তাহাবী pdf
