কাসাসুল আম্বিয়া pdf free download – ইবনে কাসীর রহঃ

বিসমিল্লাহির রহমানির রহিম; ইবনে কাসীর রহঃ রচিত সীরাত গ্রন্থ কাসাসুল আম্বিয়া এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কাসাসুল আম্বিয়া pdf free download

লেখকইবনে কাসীর রহঃ
ধরননবীদের জীবনী
ভাষাবাংলা
প্রকাশকমুহাম্মদ এন্ড ব্রাদার্স
প্রকাশকাল২০১৪
পৃষ্ঠা৮৮০
ফাইল সাইজ৩৮ MB
ফাইল টাইপPDF

বর্তমানকালের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানুষ সৃষ্টির ধারণা হলো, ‘ক্রমোন্নতি’ বা ধাপে ধাপে উন্নতি। বিজ্ঞানীদের মতে প্রাণীজগৎ প্রথমে ছিল নির্জীব পদার্থ। তারপর উদ্ভিদ। জাতীয় বিভিন্ন আকৃতি ধারণ করে লাখ লাখ বছর অতিক্রমের পর ধাপে ধাপে উন্নতি করে প্রথমে জোঁকের রূপ ধারণ করে। এরপর এরূপ বিভিন্ন প্রাণীর ছোট বড় রূপ ধারণ করতে করতে অবশেষে মানব আকৃতিতে স্থিতি লাভ করেছে।

কিন্তু ধর্মীয় মত হলো, মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলা সৃষ্টিজগতের প্রথম মানব হযরত আদম আ.-কে মানব আকৃতিতেই সৃষ্টি করেছেন। তারপর আদম আ.- থেকে হযরত হাওয়া আ.-কে অস্তিত্বে এনে ধারাবাহিকভাবে মানব জাতির বংশ বৃদ্ধির ব্যবস্থা করেছেন। আর আদম আ. হলেন সেই মানুষ, বিশ্ব প্রতিপালক যাকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক শরিয়তের গুরুদায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছেন। এবং সমস্ত সৃষ্টিকে তাঁর বাধ্যগত করে আল্লাহ পাক পৃথিবীতে তাঁর প্রতিনিধিত্বের মহান দায়িত্ব দান করেছেন।

আল্লাহ পাক এ সম্পর্কে বলেন : “আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব।” (সূরা বাকারা : ৩০) আল্লাহ পাক হযরত আদম আ.কে সমস্ত সৃষ্টির মধ্যে যেমনি শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছেন, তেমনি তাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সুন্দরতম অবয়বে। আল্লাহ পাক বলেন : “আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি।” (বনি ইসরাইল : ৭০)

আদি মানব হযরত আদম আ. ক্রমোন্নতি মতবাদ অনুযায়ী ধাপে ধাপে উন্নীত হয়ে মানবাকৃতি ধারণ করেছেন, না কি সৃষ্টির শুরু থেকেই মানবরূপে অস্তিত্ব লাভ করেছেন এ ব্যাপারে মতভেদ যা-ই থাকুক, বিবেক ও ধর্ম এ কথায় অবশ্যই একমত, বর্তমানে এ মানবজাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠসৃষ্টি এবং জ্ঞান বুদ্ধি-বিবেকসম্পন্ন।

কাসাসুল আম্বিয়া pdf

আরো বই ডাউনলোড করুন

তাওযীহুল কুরআন আব্দুর রাযযাক বিন ইউসুফ pdf

কালেমা তাইয়েবা pdf

তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল pdf

কিয়ামতের আলামত pdf

হাদীসে কুদসী pdf

এক নজরে কুরআন pdf

Scroll to Top