ফয়জুল কালাম pdf download – Foyjul Kalam pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; মুফতি ফয়জুল্লাহ রহঃ সংকলিত হাদিস গ্রন্থ ফয়জুল কালাম এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ফয়জুল কালাম pdf download. Foyjul Kalam pdf

লেখকমুফতি ফয়জুল্লাহ রহঃ
ধরনহাদিস
ভাষাবাংলা
প্রকাশকআল এছহাক প্রকাশনী
প্রকাশকাল২০০১
পৃষ্ঠা৪৭৯
ফাইল সাইজ২৭ MB
ফাইল টাইপPDF

ঈমান : আরবী ভাষায় ঈমান শব্দের সাধারণ অর্থ- বিশ্বাস বা আস্থা স্থাপন করা, বক্তাকে সত্যবাদী বলে মেনে নেয়া। শরীয়তের পরিভাষায় ঈমানের অর্থ- হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের নিকট যা পৌছিয়েছেন তাতে বিশ্বাস বা তাঁকে এ ব্যাপারে সত্যবাদী বলে আন্তরিকভাবে মেনে নেয়া। আল্লাহতে বিশ্বাস, ফিরিশতাগণকে বিশ্বাস, আল্লাহর কিতাবসমূহে বিশ্বাস, নবী রসূলগণে বিশ্বাস এবং পরকালে ও তাকদীরে বিশ্বাস এর প্রধান অংগ।

ইসলামঃ ইসলাম – শব্দের মূল সলম অর্থ-শান্তি, স্বেচ্ছায় কারো অনুগত হওয়া, বিনা আপত্তিতে কারো আদেশ-নিষেধ মেনে নেয়া। শরীয়তে ইসলামের অর্থ স্বেচ্ছায় আল্লাহর অনুগত হওয়া বা বিনা আপত্তিতে জীবনের সর্বব্যাপারে তাঁর আদেশ নিষেধকে মেনে নেয়া। পঞ্চম স্তম্ভ কলেমা, নামায, রোযা, হজ্জ, যাকাত এর প্রধান অংগ।

ঈমান ও ইসলামের পার্থক্যঃ উপরোক্ত আলোচনা হতে বুঝা গেল যে, ঈমান অন্তরের বিশ্বাস বা আস্থার নাম। আর ইসলাম বাহ্যিক আমল বা কার্যের নাম। ইলমে . কালামে যে বলা হয়েছেঃ ঈমান ও ইসলাম এক ও অভিন্ন- এর অর্থ এই যে প্রকৃত মুমিন মাত্রই মুসলিম এবং প্রকৃত মুসলিম মাত্রই মুমিন। ইসলাম ঈমানের-ই ফল।

ইহসানের অর্থঃ ইহসান শব্দের আভিধানিক অর্থ- অন্যের উপকার করা, কোন কাজকে উত্তমরূপে ও নিখুঁতভাবে সম্পাদন করা! শরীয়তে এর অর্থ ইবাদতে একাগ্রতা বা গভীরভাবে এতে মনোনিবেশ করা যাতে তা নিখুঁত হয়! ইহসানের দুটি স্তর রয়েছে! শ্রেষ্ঠ স্তর হচ্ছে- আল্লাহর ইবাদাত এভাবে করা যেন সে আল্লাহকে দেখছে! যখন মানুষের এ অবস্থা হয় তখন তার ইবাদাতে একাগ্রতা বা তন্ময়তার অবধি থাকে না! সে একেবারে ভাবের দরিয়ায় ডুবে যায়! সুফীগণ একে ‘মুশাহাদা’ বা ‘ইতিগরাক’ ৰলেন।

ফয়জুল কালাম pdf